তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড় ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

বাংলাদেশের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) যখন চিকিৎসাসেবার মান নিয়ে নানা আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক সেই সময় হাসপাতালটির তিন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডার ও চাকরি বাণিজ্য এবং জাল স্বাক্ষরের মাধ্যমে সরকারি তহবিল লোপাটের গুরুতর অভিযোগ সামনে এসেছে।

অভিযোগকারিরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আশরাফুল আলম, অতিরিক্ত হিসাবরক্ষক মো. জালাল আহমেদ, এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

রাহিমা আক্তার মুক্তা নামে এক নারী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতি অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য ‘৩২৩১৩০১’ অর্থনৈতিক কোডের আওতায় যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়, তা প্রকৃত প্রশিক্ষণ আয়োজন ছাড়াই আত্মসাৎ করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, ডা. আশরাফুল আলম ট্রেনিং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে একটি সিন্ডিকেটের মাধ্যমে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদের নাম ব্যবহার করে দৈনিক ভাতার অর্থ উত্তোলন করেছেন।

এছাড়া প্রধান সহকারী ও ক্যাশিয়ারের মাধ্যমে রেজিস্টারে জাল স্বাক্ষর, প্রশিক্ষণ ভাতার মূল রেজিস্টার এবং বিল-ভাউচারে মাত্র চারজন মিলে সবার স্বাক্ষর নকল করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়েছে।টেন্ডার, চাকরি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অভিযোগে আরও বলা হয়েছে, এই সিন্ডিকেট হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ, নতুন নিয়োগে অর্থ আদায় এবং নিয়মবহির্ভূত বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেছে।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, এই অবৈধ অর্থ দিয়ে ডা. আশরাফুল আলম ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা জমা রেখেছেন। অভিযোগে লক্ষ্মীবাজারের রসের গলি এলাকায় একটি বাড়ি কেনার তথ্যও উল্লেখ করা হয়েছে।

একই অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত হিসাবরক্ষক মো. জালাল আহমেদ ও তার স্ত্রী শাহিন সুলতানার নামেও ঢাকার শান্তিনগর এলাকায় বহুতল ভবন ও একাধিক ফ্ল্যাট রয়েছে, যা অবৈধ অর্থে অর্জিত বলে অভিযোগকারীর দাবি। পাশাপাশি তার নিজ এলাকা ফেনীর দাগনভূঞা উপজেলার কে.ডি. হাট গ্রামেও বিপুল পরিমাণ বেনামী সম্পদের তথ্য অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দুদকে জমা দেওয়া অভিযোগে আরও দাবি করা হয়েছে, অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ডা. আশরাফুল আলম নিজেকে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এবং আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠনের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নিজেকে বিএনপিপন্থী চিকিৎসক নেতা ও সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে পূর্বের অভিযোগগুলো আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ডা. আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তিনি বলেন, দুঃখিত, এসবঅযথা বানানো বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনি পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলুন।

অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক মো. জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এসব অনিয়মের সঙ্গে জড়িত নন।

অভিযুক্ত অতিরিক্ত হিসাবরক্ষক মো. জালাল আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এই তিন কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও দুদক একজন উপসহকারী পরিদর্শককে তদন্তের দায়িত্ব দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফলাফল প্রকাশ পায়নি। অভিযোগকারীর দাবি, এই সুযোগে সংশ্লিষ্ট চক্র আবারও লোক দেখানো প্রশিক্ষণ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।

দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি জোর দাবি জানিয়েছেন অভিযোগকারী।

উল্লেখ্য, উপরের তথ্যগুলো অভিযোগপত্রে উত্থাপিত দাবির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সবুজ বাংলাদেশ ডেস্ক:  দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশটির সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উচ্চ-পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই-র‌্যাঙ্কিং অফিশিয়ালস (সিআইও) নিশ্চিত করেছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। প্রসঙ্গত, ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালে সামরিক আইন জারির ছয় ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তিনি অভিশংসিত হন।

আরও পড়ুন
language Change