তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অডিও, ছবি ও ভিডিওর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এবার এআই দিয়ে নির্মিত কৃত্রিম বা নিম্নমানের ভিডিও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।  নীতিমালায় পরিবর্তন এনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির এআই-নির্ভর ভিডিও ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতায় আর মনিটাইজেশন বা আয় করার সুযোগ পাবে না।

ইউটিউবের দেওয়া তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মে নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকানোই এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য। মূলত প্রকৃত ও মানসম্মত কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন নীতিমালায় তিন ধরনের এআই ভিডিওকে ইন-অথেনটিক’ বা অপ্রামাণ্য কনটেন্ট হিসেবে চিহ্নিত করে আয়ের সুবিধা থেকে বাদ দেওয়া হচ্ছে। সেগুলো হলো- একই ছাঁচে তৈরি বা বারবার পুনরাবৃত্তি করা এআই-নির্ভর ভিডিও, দর্শকের মনস্তত্ত্ব বা আবেগকে অপব্যবহার, বিভ্রান্ত কিংবা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট এবং  স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে কৃত্রিম বা মানবসদৃশ এআই চরিত্র (এআই অবতার) ব্যবহার করে তৈরি করা ভিডিও।

ইউটিউব কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি এআই টুলের মাধ্যমে অল্প সময়ে অসংখ্য নিম্নমানের ভিডিও তৈরির প্রবণতা হঠাৎ বেড়ে গেছে। এতে ভিডিও দেখায় ব্যবহারকারীদের বিরক্তি যেমন বাড়ছে, তেমনি বিজ্ঞাপনদাতারাও আস্থা হারাচ্ছেন। তাই ভবিষ্যতে প্ল্যাটফর্মটির মান ধরে রাখতে সংবাদভিত্তিক, সৃজনশীল ও মৌলিক কনটেন্টকে বাড়তি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এআই প্রযুক্তি ব্যবহারের ওপর শতভাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছে ইউটিউব। ক্রিয়েটররা যদি সৃজনশীল উপায়ে, প্ল্যাটফর্মের অন্যান্য নিয়ম মেনে এবং তথ্যমূলক কাজে এআই ব্যবহার করেন, তবে সেসব ভিডিও দিয়ে আগের মতোই আয় করা সম্ভব হবে।

ইউটিউবের নতুন এই সিদ্ধান্তের ফলে এআই টুল ব্যবহারকারী কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও তৈরির ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। যান্ত্রিক কনটেন্টের বদলে ভিডিওর মৌলিকতা ও তথ্যের নির্ভুলতা বজায় রাখা তাদের জন্য এখন বাধ্যতামূলক।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ড. ইউনূসের মামলা দ্রুত প্রত্যাহার, শ্রমিকদের ক্ষেত্রে নয়: আনু মুহাম্মদ

ড. ইউনূসের মামলা দ্রুত প্রত্যাহার, শ্রমিকদের ক্ষেত্রে নয়: আনু মুহাম্মদ

ডেস্ক রিপোর্ট: বিগত সরকারের আমলে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীনদের বিষয়ে গুরুত্ব দিলেও শ্রমিকদের মামলার কোনো অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। আনু মুহাম্মদ বলেছেন শ্রমিকদের বিরুদ্ধে ২০ হাজারের বেশি মামলা আছে। সেটার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। কিন্তু যাঁরা ক্ষমতাবান, তাঁদের ব্যাপারে অগ্রগতি হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মামলা খুব দ্রুত প্রত্যাহার হয়েছে, সমাধান হয়েছে। এ রকম যাঁরা ক্ষমতার সঙ্গে যুক্ত আছেন, তাঁদেরটাও হয়েছে। কিন্তু সবচেয়ে কম হয়েছে শ্রমিকদের বিষয়ে। আজ শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের এক বছর দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা শীর্ষক এক সভায় আনু মুহাম্মদ এ কথাগুলো বলেন। অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করে গণতান্ত্রিক

আরও পড়ুন
language Change