তারিখ লোড হচ্ছে...

তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?

এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিতে আউটসোর্সিংয়ে নিযুক্ত একজন ড্রাইভারের মাসিক বেতন ১৭ হাজার। এর বাইরে নেই বৈধ উপায়ে আর কোনো আয়। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যখন স্বল্প আয়ের মানুষের সংসার চালানোই কষ্ট, তখন এলজিইডির একজন ড্রাইভারের জীবনযাপন অনেকটাই বিলাসী টাইপের।

রাজধানী শহরে তার বাড়ি তিনটি, রয়েছে ব্যক্তিগত দুটি গাড়ি, এমনটিই জানান সংশ্লিষ্টরা। এসব গাড়ি ভাড়া দিয়েছেন তার চাকরিস্থল স্বয়ং এলজিইডিতেই, এমন অভিযোগও রয়েছে। নামমাত্র চাকরি করে এমন আয়েশী জীবনযাপন করেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর- এলজিইডির প্রধান প্রকৌশলীর গাড়ী চালক রফিকুল ইমলাম।

তার দুর্নীতির উৎস উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীসহ কর্মচারীদের বদলীর তদবীর করা এবং প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে রুটিন মাফিক চাঁদা আদায়।

সংশ্লিষ্টরা জানান, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের গাড়ি চালক। বেলাল হোসেন যখন দুবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) ছিলেন, সেই সময় থেকেই নিয়োগ ও বদলি বাণিজ্য করেন রফিকুল। তিনি আরও বেপরোয়া হয়ে যান বেলাল হোসেন প্রধান প্রকৌশলী হলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির একজন ড্রাইভার জানান, স্ট্যান্ডবাই গাড়ি চালকদের ডিউটি বণ্টন হয় তার নির্দেশে। তাকে ঘুষ দিলে ভালো ডিউটি মেলে, না হলে নাম ওঠে না ডিউটি রোস্টারে। অভিযোগ রয়েছে, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত এই ড্রাইভার রফিক সিনিয়র সহকারী প্রকৌশলী উপজেলা প্রকৌশলীদের বদলি করছেন অহরহ। সূত্র আরও জানায়, প্রায় একমাস আছে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীর পোস্টিং দেন এই রফিক। এ বাবদ ঘুষ নেয় আট লাখ টাকা। এলজিআরডি মন্ত্রী ওই আদেশ বাতিলের কথা বললেও প্রধান প্রকৌশলী বেলাল হোসেন তা করেননি।

অলিখিত ক্যাশিয়ার: সম্প্রতি এলজিইডিতে বিভিন্ন জেলায় নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন করা হয় প্রায় অর্ধশত। গুরুত্বপূর্ণ প্রকল্পে নিয়োগ দেওয়া হয় পরিচালক (পিডি)। এসব ক্ষেত্রে লেনদেনে ব্যাপক বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে। কৌশল হিসেবে, বিভিন্ন মন্ত্রী ও এমপির ডিও লেটার সামনে রেখে পদায়ন করেন বেলাল হোসেন। আর ব্যাকগ্রাউন্ডে চলে লেনদেন। ২৩ লাখ টাকা থেকে শুরু করে জেলাভেদে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে সাম্প্রতিক নিয়োগে।

আর এসব টাকার বড় অংশই সংগ্রহ করেন ড্রাইভার রফিকুল। এ ছাড়া, আউটসোর্সিং নিয়োগ, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীদের বদলির বিষয় রফিকের সুপারিশই বাস্তবায়ন করেন প্রধান প্রকৌশলী। তার সঙ্গে লেনদেনের বোঝাপড়া হলেই বদলির আদেশ হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যেই। এ ছাড়া, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জন্মদিনসহ বিভিন্ন উৎসব উপলক্ষ্যে গিফটের নামে জেলার এক্সেন, পিডি, উপজেলা প্রকৌশলীদের কাছ থেকে আদায় করে নেন মোটা অঙ্কের অর্থ। সংস্থার মধ্যে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ড্রাইভার রফিকুল।

রফিকুলের যত সম্পদ: গ্রামের বাড়ি ফরিদপুর হলেও এখন গাজিপুরে স্থায়ীভাবে বসবাস করেন প্রধান প্রকৌশলীর গাড়িচালক রফিকুল ইসলাম। অবৈধ আয়ের টাকায় গাজিপুরে তিনটি বাড়ি করেছেন, এমন অভিযোগ মিলেছে। যার একটি দশকাঠা জমির উপর। গাজীপুর সাফারি পার্কের নিকট রয়েছে ছয় তলা বাড়ি। তার পরিবার ওই বাড়িতেই বসবাস করে। তিনি নিজে দুটি গাড়ি কিনেছে, যা এলজিইডি’র অফিসে ভাড়া দিয়ে রেখেছেন। গাড়ি ভাড়া থেকে মাসে আয় ৪০ হাজার টাকা। সূত্র আরও জানায়, রফিক সপ্তাহে ঘুষ বাবদ যা কামায় সপ্তাহ শেষে বৃহস্পতিবার রাতে গাজীপুর যায় এবং সেখানে রেখে আসেন। গাজীপুর চৌরাস্তায় আরও একটি টিনসেড বাড়ি আছে সেখান থেকে প্রতিমাসে ভাড়া আসে ৪০ হাজার টাকা।

এইসব অনিয়ম দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিষয়ে জানতে এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। তবে ড্রাইভার রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি পরিশ্রম করে উপার্জন করি। অবৈধ আয় ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজায় ইসরায়েলি হামালায় সমর্থনে ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। চিকিৎসা সূত্রের খবরে এ কথা বলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর গাজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে, দক্ষিণ গাজায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর পরেই নেতানিয়াহু হামলার নির্দেশ দেন। এদিকে জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন,আমি বুঝতে পেরেছি,তারা একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তাই ইসরায়েলিরা পাল্টা আক্রমণ করেছে এবং তাদের পাল্টা আক্রমণ করা উচিত। যখন এমন কিছু ঘটে,তখন তাদের পাল্টা আক্রমণ করা উচিত।ট্রাম্প আরও বলেন,কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করতে পারবে না। আপনাদের বুঝতে

আরও পড়ুন
language Change