তারিখ লোড হচ্ছে...

তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?

টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন

টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

আধুনিক টি-টোয়েন্টিতে দুইশ-আড়াইশ রানকেও নিরাপদ স্কোর মনে করা হয় না। এই ধরনের চ্যালেঞ্জিং স্কোর করেও আগে ব্যাটিং করা দলের হেরে যাওয়ার ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু রোববার সকালে গ্লোবাল সুপার লিগের ফাইনালে যা হয়ে গেল, তা অনন্য এক দৃষ্টান্ত তৈরি করল টি-টোয়েন্টি ক্রিকেটে।

ফাইনালের মতো চাপের ম্যাচে মাত্র ৮৫ রান করেও সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসকে ৬ রানে হারাল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে সর্বনিম্ন মোট রানের রেকর্ড বইয়ে ঢুকে গেল এটি। টি-টোয়েন্টি ফাইনালের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে টানা দ্বিতীয় শিরোপা জিতল আমাজন।

৮৬ রান করার জন্য ১০ বলে ৭ রান লাগত সান ফ্রান্সিস্কোর। শেষ ব্যাটার ক্যালাম স্টো মিড অফে ম্যাথু ফোর্ডের দিকে বল ঠেলে দ্রুত সিঙ্গেল নেন। কিন্তু শিমরন হেটমায়ার বোলারের প্রান্তে স্টাম্প ভেঙে দেন, সব শেষ!

ম্যাচটি ছিল বোলারদের। প্রভিডেন্সে আমাজন টস জিতে আগে ব্যাটিং নিয়ে বিপদে পড়েছিল। ৬.২ ওভারের মধ্যে তাদের শীর্ষ পাঁচ ব্যাটার ডাগআউটে ফিরে যান। তাদের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। ওই সময় তাদের স্কোরবোর্ড ছিল ২৫/৫, এর মধ্যে তিন উইকেট পিটার সিডলের।

ডোয়াইন প্রিটোরিয়াস ও ফোর্ড নবম উইকেটে জুটি গড়ার আগ পর্যন্ত আমাজনের কিছুই ভালো ঠেকছিল না। ওই সময় তাদের স্কোর ছিল ৮ উইকেটে ২৯ রান। দুজনে মিলে ৪১ রান যোগ করেন। ১০ নম্বরে নামা ফোর্ড ২৩ বলে সর্বোচ্চ ২৮ রান করেন। জেতার মতো সংগ্রহ আমাজন হয়তো করেনি। তবে অনিরুদ্ধ ইমানুয়েল যখন চার ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিলেন, তখন ৩০ রানে অলআউট হওয়ার যে শঙ্কা জেগেছিল, তার চেয়ে ভালো কিছুই করে দেখিয়েছে দলটি।

জিততে দরকার ছিল ৮৬ রান। সান ফ্রান্সিস্কো স্বাগতিক দলের চেয়ে ভালো শুরু করেছিল। প্রিটোরিয়াস দুটি এবং গুডাকেশ মোটি একটি উইকেট নিলে, তিন ওভারের মধ্যে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান। কিন্তু অলিভার পিকে ফাইনালের ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে ১০ বলে ২২ রান তোলেন হাসান খানের সঙ্গে জুটিতে। কিন্তু ৫ নম্বরে সঞ্জয় কৃষ্ণমূর্তি স্ট্রাইকে আসতেই রান করা যেন ভুলে গেল সান ফ্রান্সিস্কো, বিশেষ করে মোহাম্মদ নবীর বিরুদ্ধে। পিকের সেঙ্গ ২৫ রানের জুটিতে ২৪ বল খেলে মাত্র ৯ রান করেন সঞ্জয়। পিকের সঙ্গে তার ২৫ রানের জুটি হয়েছে ৪৩ বল খেলে।

তখনো শঙ্কার কোনো ঘণ্টা বাজেনি। লক্ষ্য নাগালের মধ্যেই ছিল। কিন্তু নবী কৃষ্ণমূর্তি ও ২৮ বলে ৩১ রান করা পিকেকে ফেরান টানা দুই ওভারে। দশম ও দ্বাদশ ওভারে আফগান তারকার শিকারের মাঝের ওভারে ইমরান তাহির জোড়া আঘাত করেন। শেষ উইকেট জুটির ওপর চাপ বাড়ে। ১৪ বলে ১৪ রান লাগত। তারপর হলো সেই রানআউট। অভাবনীয় পারফরম্যান্সে আমাজন জিতে গেল ম্যাচ। বিতর্কের ঊর্ধ্বে থেকে ম্যাচসেরার পুরস্কার জেতেন প্রিটোরিয়াস।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনারগাঁয়ে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরি

সোনারগাঁয়ে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরি

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে রোববার গভীর রাতে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে বসবাসরত আলিফ লায়লা তানিয়া আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিদিন তিনি সোনারগাঁ উপজেলার বন্ধেরা গ্রামের নিজ বাসা থেকে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে নিজ কর্মস্থলে আসা-যাওয়া করেন। তার স্বামী প্রবাসে থাকায় বাড়ি বেশির ভাগ সময় ফাঁকাই পড়ে থাকে। প্রতিদিনের ন্যায়

আরও পড়ুন
language Change