তারিখ লোড হচ্ছে...

তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা

পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ, খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় ৭১টি পরিবারের বৈধভাবে কেনা জমি দখল, পাঁচটি বসতবাড়িতে তালা ঝুলিয়ে উচ্ছেদ, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বিএনপির কয়েকজন নেতাসহ স্থানীয় প্রভাবশালী চক্রের বি রুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৪ আগস্ট) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ৭১টি পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ ইরানী খাতুন।

লিখিত বক্তব্যে বলা হয়, খুলনা মহানগরীর রায়েরমহল, আব্দুল মালেক সড়ক, পশ্চিমপাড়া, খালের ওপার (জেএল নং-৯, বিআরএস দাগ নং-৩৯১৮, খতিয়ান নং-৩৯৯০) এলাকায় ২০১৭ সাল থেকে স্থানীয় মরহুম হামিদ চেয়ারম্যান ও হাজেরা কবীরের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে জমি কেনেন ৭১টি পরিবারের সদস্যেরা। জমিগুলোর রেজিস্ট্রিকৃত দলিল, মিউটেশন (নামজারি) রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। জমি কিনে তারা সেখানে বাড়িঘর বানিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

ইরানী খাতুন অভিযোগ করেন, সম্প্রতি হামিদ চেয়ারম্যানের ভাইয়ের ওয়ারিশগণ আদালতের একটি রায়ের অস্পষ্ট অজুহাত দেখিয়ে জমির মালিকানা দাবি করেন। পরবর্তীতে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে থাকা পাঁচটি বসতবাড়িতে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়া হয়। অথচ প্রতিপক্ষের নামে ওই জমির কোনো রেজিস্ট্রিকৃত দলিল বা নামজারি নেই। বিপরীতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বৈধ দলিলের ভিত্তিতে আদালতে আপিল দায়ের করা হলে আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

কোনো লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই গত ২০ জুলাই বসতবাড়িগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানানো হয়। ভুক্তভোগীদের দাবি, ঘরের ভেতর মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক রয়ে গেছে। অনেকেই এক কাপড়ে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছেন। তালাবদ্ধ সুযোগে ঘরের মধ্যে অবৈধ কিছু রেখে মিথ্যা মামলা বা হয়রানির আশঙ্কাও করছেন তারা।

সংবাদ সম্মেলনে সুনির্দিষ্টভাবে অভিযোগ করে বলা হয়-ছোট খোকার ওয়ারিশ ইয়াসিন, মেহেদী, কাজল, ফয়সাল এবং খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা সাকিরুল্লাহ তুহিন, পারভেজ ফকির, শফিক, ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফিরোজা পারভীন ও লিপি প্রতিনিয়ত তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। চাঁদা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা বা অভিযোগ গ্রহণ করেনি। উল্টো থানা থেকে বলা হয়েছে, উপর মহলের চাপ আছে, আপনারা স্থানীয়ভাবে সমাধান করুন।

বর্তমানে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে ৭১টি পরিবার চরম মানবেতর ও নিরাপত্তাহীন জীবনযাপন করছে। শিশুদের পড়াশোনা বন্ধের পথে। কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে জমি ফেরত পাওয়া, চাঁদামুক্ত পরিবেশ এবং জীবন ও সম্পদের সুরক্ষার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এবারো ৪ শত পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করলেন রফিক খান

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার ৫৯ নং ওয়ার্ড মোহাম্মদবাগ এলাকার খান ভবনে, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী ব্যক্তিত্ব মোঃ রফিক খানের উদ্যোগে এবং তার বোন সাহানাজ বেগমের সার্বিক সহযোগিতায় ৪০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিনি এর আগেও অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতের সময় কম্বল বিতরণ করেছেন। ইফতার সামগ্রী বিতরণের আয়োজনটি অনুষ্ঠিত হয় ২২ ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়। এসময় প্রবাসী ব্যক্তিত্ব, মোহাম্মদ রফিক খান হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষের কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং সর্বসময় অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উক্ত সময় তিনি তার বাবা-মায়ের জন্য সকলের কাছে দোয়া চান। এ সময় তার বোন শাহনাজ বেগম বলেন, শীতের সময় আমরা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আসন্ন রোজা উপলক্ষে ৪০০ অসহায় দুস্থ মানুষের মাঝে

আরও পড়ুন
language Change