তারিখ লোড হচ্ছে...

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা

পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ, খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় ৭১টি পরিবারের বৈধভাবে কেনা জমি দখল, পাঁচটি বসতবাড়িতে তালা ঝুলিয়ে উচ্ছেদ, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বিএনপির কয়েকজন নেতাসহ স্থানীয় প্রভাবশালী চক্রের বি রুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৪ আগস্ট) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ৭১টি পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ ইরানী খাতুন।

লিখিত বক্তব্যে বলা হয়, খুলনা মহানগরীর রায়েরমহল, আব্দুল মালেক সড়ক, পশ্চিমপাড়া, খালের ওপার (জেএল নং-৯, বিআরএস দাগ নং-৩৯১৮, খতিয়ান নং-৩৯৯০) এলাকায় ২০১৭ সাল থেকে স্থানীয় মরহুম হামিদ চেয়ারম্যান ও হাজেরা কবীরের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে জমি কেনেন ৭১টি পরিবারের সদস্যেরা। জমিগুলোর রেজিস্ট্রিকৃত দলিল, মিউটেশন (নামজারি) রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। জমি কিনে তারা সেখানে বাড়িঘর বানিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

ইরানী খাতুন অভিযোগ করেন, সম্প্রতি হামিদ চেয়ারম্যানের ভাইয়ের ওয়ারিশগণ আদালতের একটি রায়ের অস্পষ্ট অজুহাত দেখিয়ে জমির মালিকানা দাবি করেন। পরবর্তীতে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে থাকা পাঁচটি বসতবাড়িতে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়া হয়। অথচ প্রতিপক্ষের নামে ওই জমির কোনো রেজিস্ট্রিকৃত দলিল বা নামজারি নেই। বিপরীতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বৈধ দলিলের ভিত্তিতে আদালতে আপিল দায়ের করা হলে আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

কোনো লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই গত ২০ জুলাই বসতবাড়িগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানানো হয়। ভুক্তভোগীদের দাবি, ঘরের ভেতর মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক রয়ে গেছে। অনেকেই এক কাপড়ে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছেন। তালাবদ্ধ সুযোগে ঘরের মধ্যে অবৈধ কিছু রেখে মিথ্যা মামলা বা হয়রানির আশঙ্কাও করছেন তারা।

সংবাদ সম্মেলনে সুনির্দিষ্টভাবে অভিযোগ করে বলা হয়-ছোট খোকার ওয়ারিশ ইয়াসিন, মেহেদী, কাজল, ফয়সাল এবং খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা সাকিরুল্লাহ তুহিন, পারভেজ ফকির, শফিক, ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফিরোজা পারভীন ও লিপি প্রতিনিয়ত তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। চাঁদা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা বা অভিযোগ গ্রহণ করেনি। উল্টো থানা থেকে বলা হয়েছে, উপর মহলের চাপ আছে, আপনারা স্থানীয়ভাবে সমাধান করুন।

বর্তমানে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে ৭১টি পরিবার চরম মানবেতর ও নিরাপত্তাহীন জীবনযাপন করছে। শিশুদের পড়াশোনা বন্ধের পথে। কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে জমি ফেরত পাওয়া, চাঁদামুক্ত পরিবেশ এবং জীবন ও সম্পদের সুরক্ষার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক

ডেস্ক রিপোর্টঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে, যা বুধবার ২৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ১ টাকা ২১ পয়সা।আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ হয়েছে ২১ টাকা ২৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ঋণাত্মক ১৭ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪

আরও পড়ুন
language Change