তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুলেই আস্থা বিএনপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে বিএনপিতে চলছে শেষ মুহূর্তের নানা প্রস্তুতি। অবশ্য রাষ্ট্রপতি হিসেবে এখনো দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিএনপি। তবে চূড়ান্ত প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপরই আস্থা রাখছে দলটি।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র আরও জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হলে দলের পরবর্তী মহাসচিব এবং তার মন্ত্রণালয়ের দায়িত্বে কে যাবেন তা নিয়েও বিএনপির হাইকমান্ডকে ভাবতে হচ্ছে। এসব বিষয় নিয়েও আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠক শেষে দুপুরে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে ৬ আগস্ট তপশিল ঘোষণা করে ইসি। এরই মধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আর বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করবে আজ। ফলে একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান আছে। কারণ, একটি মনোনয়নপত্রে কোনো ভুলত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সচরাচর ক্ষমতাসীন দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। বিরোধী দল সাধারণত এ পদে প্রার্থী দেয় না। তাই ভোটাভুটির দরকার হয় না। তবে এবার জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। যে কারণে ভোটে গড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচন।

নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলকে ঘিরেই বিএনপির সব প্রস্তুতি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিসভার শীর্ষ সদস্যদেরও থাকার কথা রয়েছে। বৈঠক শেষে দুপুরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবে দলটির একটি প্রতিনিধিদল।

এদিকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০ আগস্ট বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপি গতকাল বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক (বৃহস্পতিবার) আহ্বান করেছেন। ওই বৈঠকেই রাষ্ট্রপতি প্রার্থীসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হতে পারে। দুপুরের দিকে তারা নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান চিফ হুইপ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শীর্ষ নেতাদের নিয়ে বৃহস্পতিবার (আজ) সকালে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে ওই বৈঠকের আগে কোনো কিছু বিস্তারিত বলা সম্ভব নয়।

এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ আলংকারিক ও সম্মানজনক পদ। এই পদের জন্য একজন যোগ্য, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ লোককেই মনোনয়ন দেওয়া উচিত। যিনি হবেন দেশের অভিভাবক এবং রাষ্ট্রের ক্রান্তিকালে ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেই বিবেচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন বলেই মনে হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন আলোচনা হচ্ছে যে, সব দিক বিবেচনায় মির্জা ফখরুলই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত এটা নিশ্চিত। তবে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হলে একই সঙ্গে তিনটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় শূন্যতা তৈরি হবে। সেগুলো হচ্ছে-বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। ফলে কে হবেন তার উত্তরসূরি এ নিয়ে চলছে নানা আলোচনা।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়া যাবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপি দুটো এবং জামায়াত জোট একটি ফরম নিয়েছে। জামায়াত জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়ন ফরম বেলা ১১টায় জমা দেওয়া হবে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপির প্রার্থীর মনোনয়ন দুপুরের দিকে জমা দেওয়া হবে বলে সূত্রে জানা গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক্। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চার মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তারেক রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। এর আগে, গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। পরে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন শুনানির জন্য চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা করা হয়েছিল। এর

আরও পড়ুন
language Change