তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি
পাঠক সংখ্যা
638

ডায়াবেটিসের মতো সংবেদনশীল রোগের চিকিৎসার জন্য নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে ভুয়া ওষুধ বাজারজাত করছে ওয়েলনেস ফুড অ্যাগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কথিত পুষ্টিবিদ এমডি সোলায়মান হোসেন। তার দাবি এই ওষুধ খেয়ে ৮৪শতাংশ ডায়াবেটিস রোগী ভালো হচ্ছে।

‘ওয়েলনেস ডায়াফ্রা’ নামে ভুয়া এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল, রিসার্চ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় দেশকাল নিউজের যুগ্ম বার্তা সম্পাদক ও মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের কার্যনির্বাহী চেয়ারম্যান কবীর আলমগীরকে মাটিতে পুঁতে ফেলার হুমকি দিয়েছেন সোলায়মান হোসেনের সহযোগী মো. মনিরুজ্জামান।

কবীর আলমগীরের হোয়াটসঅ্যাপে মেসেজ ও ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দফায় দফায় হুমকি দেওয়া হয়েছে। ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামানের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে এই হুমকি দেন। হুমকিতে মো. মনিরুজ্জামান বলেন, “ওয়েলনেস ডায়াফ্রা’র দিকে নজর দিলে পরিণতি খুব ভয়াবহ হবে। তোকে সত্তর হাত মাটির নিচে পুঁতে ফেলব। তুই জানিস না কোথায় হাত দিয়েছিস।”

হুমকির ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছেন কবীর আলমগীর। গত ১৩ আগস্ট ওই জিডিতে সোলায়মান হোসেন ও মো. মনিরুজ্জামানকে অভিযুক্ত করা হয়েছে। জিডি নম্বর: ৭৬৫।

জিডির বিষয়ে সাংবাদিক কবীর আলমগীর বলেন, “ফেসবুকে বিজ্ঞাপন প্রচার ও নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে ডায়াফ্রা নামে এই ভুয়া ওষুধ বাজারজাত করা হচ্ছে। কোনোপ্রকার ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এই ধরনের ওষুধ সেবন রোগীর ঝুঁকির কারণ হতে পারে। বিষয়টি নিয়ে অনুসন্ধান করায় ওয়েলনেস ফুড অ্যাগ্রোর এমডির নির্দেশে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।”

হুমকির বিষয়ে অভিযুক্ত সোলায়মান দায় এড়িয়ে বলেন, “সাংবাদিক আমার কাছে তথ্য জানতে চেয়েছে, আমি বিষয়টি মো. মনিরুজ্জামানকে জানাই। মনিরুজ্জামান এই হুমকি দিয়েছে। আমি কিছু জানি না।” অপর অভিযুক্ত মো. মনিরুজ্জামান বলেন, “আমার কাছ থেকে ডায়াফ্রা’র অনুমোদন নেওয়া হয়েছে। আমি অর্গানিক ফুড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি। ওই সাংবাদিক আমার সংগঠনের সদস্যের কাছে তথ্য জানতে চাইবে কেন? ওর মতো সাংবাদিক আমার পায়ের কাছে বসে থাকে। আমি ওই সাংবাদিকের চাকরি খেয়ে দেব।”

অর্গানিক ফুড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুস সালাম বলেন, “মো. মনিরুজ্জামান প্রতারক। সে আদম পাচার ব্যবসায় জড়িত। আর্থিক কেলেঙ্কারির কারণে তাকে ২০১৯ সালে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। এরপরও নিজেকে স্বঘোষিত সভাপতি দাবি করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। সে এই সংগঠনের কেউ না।”

মনিরুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কলাবাগান থানায় ২০২৫ সালে করা জিডির নম্বর: ১৬২২, খিলক্ষেত থানায় ২০২৪ সালে জিডি নম্বর: ৫৮৯, মতিঝিল থানায় ২০২০ সালে দায়ের করা জিডি নম্বর: ৫৮৯। সাংবাদিক কবীর আলমগীরকে হুমকির বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই মো. আবু শরীফ বলেন, “জিডির বিষয়টি অবগত হয়েছি। এই ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই গণহত্যার দায় স্বীকার : রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার লিখিত বক্তব্যে আদালতকে জানান, যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করতে চান তিনি। এতে তিনি রাজসাক্ষী হয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ও প্রসিকিউশন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ ও ৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ

আরও পড়ুন
language Change