তারিখ লোড হচ্ছে...

সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ

লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার

পাঠক সংখ্যা
638

পটুয়াখালী প্রতিনিধিঃ

লাখ টাকায় নিজের ১৮ মাস বয়সী সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনার অভিযোগে পটুয়াখালীর দশমিনায় শিশুটির বাবা মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে দত্তক নেওয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে দশমিনা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিজেদের পরিচর্যায় রেখেছে। একই সঙ্গে শিশু বিক্রির একটি লিখিত চুক্তিপত্রও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাতে দশমিনা থানা পুলিশের অভিযানে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত বাবা মারুফ মুন্সিকে আটক করা হয়। পরে শিশুটিকে দত্তক নেওয়া ইমরান হোসেনকেও আটক করে পুলিশ।

পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে ১৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এক্সচেঞ্জ অফারে নতুন মডেলের আইফোন কিনেছেন মারুফ মুন্সি। এজন্য তার পুরোনো আইফোনের সঙ্গে শিশুকে বিক্রি করে পাওয়া এক লাখ টাকা নগদ পরিশোধ করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে তার দাদী লালন-পালন করতেন। পারিবারিক কারণে শিশুটির বাবা মারুফ ঢাকায় থাকতেন এবং তার স্ত্রী থাকতেন সাভারে বাবার বাড়িতে। প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শনিবার বাড়িতে এসে নিজের শিশুসন্তানকে নিয়ে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মারুফ। পরে দত্তক নেওয়া ইমরান হোসেনের সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করেন বলে জানিয়েছে পুলিশ। এরপর ওই টাকা নিয়ে রাজধানীতে গিয়ে নতুন মডেলের আইফোন কেনেন তিনি।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকায় ইমরান হোসেনের সঙ্গে মারুফ মুন্সি রাজমিস্ত্রির কাজ করতেন। সেই পরিচয়ের সূত্র ধরেই ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তিনি আরও জানান, শিশুটিকে বিক্রির বিষয়টি মারুফ তার স্ত্রী কিংবা শিশুটির দাদীকে জানাননি। উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা

কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা

বিনোদন ডেস্কঃ বলিউডে এই সময়ের প্রশংসিত অভিনেতাদের একজন বিক্রান্ত ম্যাসি। মির্জাপুর-এর মতো সিরিজ কিংবা টুয়েলভথ ফেইল-এর মতো ছবি উপহার দিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। জিতেছেন ভারতের জাতীয় পুরস্কারও। তবে এই সাফল্যের আগে বিক্রান্তের প্রাথমিক জীবন ছিল অবর্ণনীয় সংগ্রামে ভরা। কফিশপে টেবিল মোছার কাজ পর্যন্ত করতে হয়েছিল তাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের অতীত অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেছেন বিক্রান্ত। সেখানেই তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজে নেমেছিলেন। আর কঠোর শ্রম দিয়ে মাত্র ২৪ বছর বয়সেই কিনেছিলেন প্রথম বাড়ি। বিক্রান্ত বলেন, ‘স্থিতিশীল একটা জীবন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। ১৬ বছর বয়সে কাজ শুরু করেছিলাম। সাধারণত সুস্থ চিন্তার কোনো ১৬ বছরের ছেলে বাড়ির আরাম ছেড়ে টাকা উপার্জন

আরও পড়ুন
language Change