তারিখ লোড হচ্ছে...

সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ

বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের

বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ 

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবসায় মন্দার চিত্র দেখা দিয়েছে। এক বছরে কোম্পানিটির বিক্রি কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। একই সময়ে নিট মুনাফা কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ। বিক্রি কমার পাশাপাশি বেড়েছে বিক্রয় ও বিতরণ ব্যয়। ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামায় কোম্পানিটির প্রায় ১২৩ কোটি টাকা লোকসান হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ওয়ালটনের নিট বিক্রয় ছিল ৭ হাজার ৫১২ কোটি টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮২ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে প্রায় ৪৩০ কোটি টাকা বা ৫ দশমিক ৭ শতাংশ।

বিক্রির পাশাপাশি কোম্পানিটির মুনাফাতেও বড় পতন হয়েছে। ২০২৪ সালে ওয়ালটনের নিট মুনাফা ছিল ১ হাজার ৩৫৬ কোটি টাকা। ২০২৫ সালে তা কমে হয়েছে ১ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে নিট মুনাফা কমেছে প্রায় ৩২০ কোটি টাকা বা ২৩ দশমিক ৫ শতাংশ।

বিক্রি কমলেও বিক্রয় ও বিতরণ ব্যয় কমেনি। বরং ২০২৪ সালে এ খাতে ৮২৯ কোটি টাকা ব্যয় হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০১ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে এই ব্যয় বেড়েছে প্রায় ৭২ কোটি টাকা।

ব্যবসায় নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে ২০২৪ সালের জুলাই ও আগস্টের রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেছে ওয়ালটন। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। এতে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে।

এ ছাড়া ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে কোম্পানিটি প্রায় ১২৩ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে।

ওয়ালটনের আর্থিক প্রতিবেদনে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অডিটর এটিকে ‘কী অডিট ম্যাটার’ হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির বিক্রয়ের একটি উল্লেখযোগ্য অংশ গেছে সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা ও ডব্লিউইএস প্লাজার কাছে।

অডিটরের এমন পর্যবেক্ষণের কারণে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কোম্পানিটির লেনদেন বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে।

ব্যবসায় মন্দার আরেকটি চিত্র পাওয়া যায় কোম্পানিটির মজুদ পণ্যে। ২০২৫ সালের ৩০ জুন শেষে ওয়ালটনের মজুদ পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯৬৫ কোটি টাকা।

এদিকে কোম্পানিটির নগদ প্রবাহেও বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে নগদ ও নগদ সমতুল্যের নিট বৃদ্ধি ছিল প্রায় ৪১৩ কোটি টাকা। ২০২৫ সালে তা ঋণাত্মক হয়ে প্রায় ১৪৮ কোটি টাকার নিট হ্রাসে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে কোম্পানিটির নগদ অবস্থানে চাপ বেড়েছে।

ব্যবসা ও মুনাফায় পতনের মধ্যেও বিনিয়োগকারীদের জন্য ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ালটন।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেকের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৬৭ দশমিক ০৯ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১ দশমিক ৮৮ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ৯৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০ দশমিক ০৪ শতাংশ শেয়ার। সরকারের হাতে কোনো শেয়ার নেই। কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। সোমবার (১৭ আগস্ট) শেয়ারটির ক্লোজিং দর ছিলো ৩৮৮ টাকা ৬০ পয়সা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ

আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ

হাফিজুর রহমান খান, বরগুনার আমতলী উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি ও অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে মোঃ মনিরুল ইসলাম, মিরাজ ও মেহেদী হাসান নামে তিন জনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় চালিতাবুনিয়া গ্রামে স্থানীয় অটোচালক কবির হাওলাদারের সঙ্গে সংঘর্ষের পর জনতা মিরাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর দুই চাঁদাবাজ পালিয়ে যায়। আহত মনিরুল ইসলামকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, এ ঘটনায় বরগুনা-১ আসনের সংসদ মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ আমতলী থানার ওসিকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংসদের নির্দেশ অমান্য করে বিএনপি নেতাদের মধ্যস্থতায় মিরাজ সিকদারকে ছেড়ে দেন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে উত্তর তক্তাবুনিয়া গ্রামের অটোচালক কবির হাওলাদার যাত্রী নিয়ে তালুকদার বাজার যাচ্ছিলেন। তখন তিনজন মোটরসাইকেলে

আরও পড়ুন
language Change