তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ পরীক্ষা, বিশেষ অভিযান, অতিরিক্ত পণ্য শনাক্ত এবং আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস আইআরএম টিম। ফলে একটি চালান পরীক্ষন করতে তিন, চারদিন পর্যন্ত সময় লাগছে। ব্যবসায়ীরা বলছে রাজস্ব ফাঁকি বন্ধের পাশাপাশি বৈধ আমদানিকারকরা যাতে হয়রানি না, সে বিষয়েও কাস্টম সমান গুরুত্ব দিতে হবে।

তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে অন্য কথা হাতে গোনা ২/১ জন হলুদ সাংবাদিকের কারণে বেনাপোল কাস্টম হাউসের ইমেজ নস্ট হচ্ছে। হলুদ সাংবাদিকরা কাস্টমস কর্মকর্তাদের কাছে জোর করে চাদা আদায়ে ব্যর্থ হয়ে নাম না জানা ২/১ টি পত্রিকা ও ফেসবুকে কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে বন্দরের পরিবেশ নস্ট করছে। ফলে কাস্টমস বাধ্য হয়েই এক একটি পন্য চালান ৩/৪ দিন ধরে পরীক্ষন কার্যক্রম সম্পন্ন করছেন। বেনাপোল কাস্টমস হাউসের জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসরন করে দ্রুত পন্য খালাশ দেয়ার ইচ্ছা থাকলেও। সেই নির্দেশনা তারা বাস্তবায়ন করতে পারছে না।

বৈধ পণ্য চালান দ্রুত খালাস নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে শুল্ক ফাঁকির অপচেষ্টা রোধে কাস্টমস হাউস বেনাপোল প্রতিনিয়ত সতর্ক ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেনাপোল কাস্টমস হাউসের সুযোগ্য কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান, জয়েন্ট কমিশনার মোঃ শরফুদ্দিন মিঞা, আইআরএম টিমের দায়িত্বে থাক সহকারী কমিশনার তওফিকুর রহমান এর নেতৃত্বে নিবিড় তদারকি, গোয়েন্দা তৎপরতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের ফলে রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকির একাধিক সুসংগঠিত অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বিগত তিন মাসে আইআরএম টিমের কড়া নজরদারিতে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া রাজস্ব উদ্ধার হয়েছে এবং আমদানিকৃত বিভিন্ন পণ্যের চালানে জালিয়াতি ও মারাত্মক অনিয়ম ধরা পড়েছে।

কাস্টমস সূত্র বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বেনাপোল কাস্টমস হাউসে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি তৈরি হয়। একই সময়ে বিভিন্ন অভিযানে মিথ্যা ঘোষণা ও ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির ১৪টি চালান আটক করো হয়। এসব ঘটনায় প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকি ধরা পড়েছে।

রাজস্ব ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো লিংক ইন্টারন্যাশনাল, রয়েল এন্টারপ্রাইজ, করিম অ্যান্ড সন্স এবং হুদা ইন্টারন্যাশনাল।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বন্ডের কাগজ, গার্মেন্টস, কেমিক্যাল জাতীয় পণ্যের চালানে অনিয়মের প্রবণতা তুলনামূলক বেশি।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন,কাস্টমস আইআরএম টিম যেসব পন্য চালানগুলো পরীক্ষা করেন তা শতভাগই কায়িক পরীক্ষা করে পন্য খালাশ দিয়ে থাকেন। যশোর শহরের ভারতীয় র এজেন্ট হলুদ সম্পাদক বেশীর ভাগ সময় বেনাপোল প্রতিনিয়ত এসে কাস্টমস ও বন্দও কর্মকর্তাদের কাছ থেকে জোর কওে চাদা আদায় করে থাকে। চাদা না দিলে তাদেও বিুরদ্ধে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে থাকে।

রাজস্ব ফাঁকি ঠেকাতে গিয়ে ব্যাপক কড়াকড়ির কারণে বেনাপোল দিয়ে আমদানিও কমেছে। কাস্টমসের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল দিয়ে ১৫ লাখ ৯১ হাজার ৬৭০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল। আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ২৯ হাজার ৭৯ মেট্রিক টন পন্য আমদানি কমে গেছে।

২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। বছর শেষে আদায় হয়েছে মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৪২ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে বেনাপোল দিয়ে আমদানি প্রায় ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন পন্য কম আমদানি হয়েছে।

আমদানি ও রাজস্ব আদায়ে বড় ধাক্কার পরও ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের জন্য ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় এটি ৭০২ কোটি টাকা কম।

তবে গত অর্থবছরে ৬ হাজার ৫৫৯ কোটি টাকা আদায়ের পর নতুন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বেনাপোলকে গত বছরের আদায়ের তুলনায় প্রায় ৪ হাজার ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করতে হবে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান জানিয়েছেন, মিথ্যা ঘোষণা দিয়ে রাজস্ব ফাঁকির চেষ্টার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ পরীক্ষা করা হচ্ছে এবং কোনো কর্মকর্তা অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার রানা আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ গোপালগঞ্জে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় অহিদা বেগম (৬২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা এলাকায় ঢাকা – খুলনা মহাসড়কের পাশে মা মমতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় কথিত ডাক্তার এম এস এইচ রানা’কে হাতেনাতে আটক করে আদালতে সোপর্দ করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। ভুল/অপচিকিৎসায় মৃত্যুর শিকার অহিদা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া বড়ঘাট এলাকার ইকু মোল্লার স্ত্রী। অহিদা বেগমের ছেলে রানা মোল্লা জানান , বুকের ব্যাথা জনিত কারণে তার মা অহিদা বেগমকে সোমবার দুপুরে ওই কথিত ডাক্তারের কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা, ১০০০ টাকা পরামর্শ ফি নেন কথিত ডাক্তার এম এস এইচ রানা। মায়ের হার্টের সমস্যা গুলো শুনে ১০ দিনের ঔষধও দেন তিনি।

আরও পড়ুন
language Change