মোঃ শাহ আলমঃ
রাজধানীর লালবাগের ২৪ নম্বর ওয়ার্ডের শহীদনগর এলাকায় তীব্র পানির সংকট নিরসনে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শহীদনগরের ৫ নম্বর গলিতে দুটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। স্থায়ীভাবে পানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ট্যাংক থেকে স্থানীয় বাসিন্দারা পানি সংগ্রহ করতে পারবেন।
২৪ নম্বর ওয়ার্ডে মোট চারটি পানির পাম্প রয়েছে। এর মধ্যে একটি সড়কসংক্রান্ত কারণে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরেকটি নষ্ট হওয়ায় বোরিংয়ের কাজ চলছে। ফলে বর্তমানে দুটি পাম্প দিয়ে এলাকার পানির চাহিদা মেটানোর চেষ্টা চলছে। ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে লালবাগ থানার পাশে নতুন একটি পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বউবাজারের একটি পাম্প মেরামতের পর পানিতে ঘোলাভাব দেখা দেওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ রেখে পরিষ্কার ও ওয়াশের কাজ চলছে। ওয়াসার কর্মকর্তাদের বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ কাজে প্রায় ৮থেকে ১০ দিন সময় লাগতে পারে।
সফিউদ্দিন আহমেদ সেন্টু বলেন,পানির সংকটকে কেন্দ্র করে আমরা একে অপরকে দোষারোপ না করে দ্রুত সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে যার যতটুকু দায়িত্ব ও সামর্থ্য রয়েছে, আমরা সবাই তা যথাযথভাবে পালন করব। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় ট্যাংকের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বিষয়টি সমাধানে আন্তরিকভাবে কাজ করেছেন ওয়াসাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পানি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তিনি আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কতৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে পানির সংকটের স্থায়ী সমাধান হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত