তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

কামরুল হক চৌধুরী হোমনা:
সপ্তাহের প্রতি মঙ্গলবার অর্থাৎ মাসে ৪/৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকা, অতিরিক্ত অ’র্থের বিনিময়েে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানো, শিক্ষার্থীদের শারীরিক শা’স্তি প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অ’সদাচরণ এবং স্বে’চ্ছাচারিতাসহ নানা অ’নিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ নভেম্বর,২০২২ খ্রি. তারিখে উক্ত প্রধান শিক্ষক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে এভাবেই অনিয়মিতভাবে অফিস করে আসছেন, বে’পরোয়াভাবে করে যাচ্ছেন সকল অ’নিয়ম ও দু’র্নীতি।

রোববার ( ২৪ সেপ্টেম্বর,২০২৩ খ্রি.) সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার অফিসে নেই। তার বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানতে চাইলে, ‘শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ‘স্যার শুধু সপ্তাহের প্রতি মঙ্গলবার স্কুলে আসেন, সপ্তাহের অন্য দিনগুলোতে আসেন না।’

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.) তারিখে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িতে করে ( ঢাকা মেট্রো-চ, ১২-০৯০৩) বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি এভাবেই প্রতি মঙ্গলবার কুমিল্লা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিদ্যালয়ে আসেন।

কোচিং এর বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ‘ আমরা কোচিং করতে চাই না। প্রধান শিক্ষক তাজুল ইসলাম স্যার এই কোচিং ৮ম -১০ম শ্রেণির ছাত্রদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। কোচিং বাবদ প্রত্যেক ছাত্রের কাছ থেকে ১হাজার -১ হাজার ২ শ’ টাকা করে নেওয়া হচ্ছে। আর কেউ কোচিং না করলে তাকে ২ হাজার টাকা দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত টাকা দিতে আমাদের অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এছাড়া সকাল ৮ টা থেকে কোচিং শুরু করার কারণে আমরা অনেকেই সকালে নাস্তা করে স্কুলে আসতে পারি না। আমরা অত্যন্ত টায়ার্ড হয়ে যাই। কিন্তু আমরা স্যারের ভয়ে কোনোকিছু বলার সাহস পাই না।’

কোচিং এর বিষয়ে একাধিক শিক্ষক বলেন, ‘আমরা কোচিং করাতে চাইনি। হেড স্যারের নির্দেশে আমরা কোচিং করাতে বাধ্য হয়েছি।’

আপনারা বিধি মোতাবেক শিক্ষার্থীদের জিম্মি করে বাধ্যতামূলক কোচিং করাতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে শিক্ষকরা বলেন, ‘না, এটি করা যায় না। কিন্তু হেড স্যারের নির্দেশ তো আমরা অমান্য করতে পারি না।’

প্রধান শিক্ষকের আচার-আচরণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক – শিক্ষার্থী জানান, ‘স্যারের আচার-আচরণ ভালো না। তিনি শিক্ষার্থীদের অনেক সময় বেত্রাঘাত করেন এবং ছাত্র ও শিক্ষকদের সাথে রূঢ় আচরণ করেন। এছাড়া স্যারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলা যায় না।’

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর কাছে বাধ্যতামূলক কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে তিনি তা স্বীকার করে বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত হতে না পারে সেজন্যই কোচিং এর ব্যবস্থা করেছি।’

আপনি সপ্তাহে একদিন ( প্রতি মঙ্গলবার) বিদ্যালয়ে আসেন আর বাকি দিনগুলোতে আসেন না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক উত্তর না দিয়ে বলেন, ‘ মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানগুলোতেও আমি বিদ্যালয়ে আসি।’

অভিযোগ রয়েছে আপনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে রূ’ঢ় আচরণ করেন এবং অনেক সময় শিক্ষার্থীদের মা’রধর করেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে তিনি রূ’ঢ় আচরণের কথা অস্বীকার করে বলেন, ‘মাঝে মাঝে কিছুটা মা’রধর করা লাগে।’

আপনি কোচিং করিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে মাথাপিছু ১ হাজার থেকে ১ হাজার ২ শ’ টাকা করে নিচ্ছেন সেই টাকা কি সরকারি ফাণ্ডে জমা করেন- এমন প্রশ্নের জবাবে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘যেসব শিক্ষক কোচিং করান তাদের মাঝে বিতরণ করা হয়। আর আমি তো সবার কাছ থেকে ১ হাজার টাকা নেই না, যারা অক্ষম তাদের কাছ থেকে ৫শ’ টাকাও নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘কোচিং এর টাকা হেড স্যারও নেন।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এই প্রতিবেদককে অ’বৈধ আর্থিক সুবিধা প্রদানের প্রস্তাব করে সংবাদটি পত্রিকায় প্রকাশ না করারও অনুরোধ জানান।

অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ উনি নিয়ম-নীতির বাইরে কিছুই করতে পারবেন না। এরকম কিছু হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামে ধনীর দুলালরা শরীর পোড়াচ্ছে দামি আইসের ভয়ানক নেশায়

চট্টগ্রাম প্রতিনিধি॥ ইয়াবার উপাদানে তৈরি শত গুণ বেশি ক্ষতিকর মাদকটির বিকিকিনি শুরু হয়েছে ইয়াবার মতোই। ঢাকার মতোই চট্টগ্রাম নগরীর ‘অভিজাত’ এলাকাগুলোতেও এখন চলছে মাদকটির রমরমা ব্যবহার, সঙ্গে ফুলেফেঁপে ওঠা ব্যবসাও। উচ্চমাত্রার উত্তেজক ও দামি এই ভয়াবহ মাদকটি মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়েই মূলত ছড়িয়ে পড়ছে সারা দেশে। বিত্তশালীরাই মূল ক্রেতা বর্তমানে দেশে পাঁচ গ্রাম আইসের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। বাজারমূল্য বেশি হওয়ায় চট্টগ্রাম ও ঢাকার অভিজাত এলাকাগুলোতে এই মাদকের চাহিদা বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পর্যবেক্ষণ বলছে, বিত্তশালী পরিবারের সন্তানরাই মূলত আইসের মূল গ্রাহক। এর মধ্যে একটি অংশ তরুণীরা। অনেকে সিসা লাউঞ্ছগুলোতে গিয়েও এসব মাদক নিয়ে থাকেন। উচ্চমূল্যের ক্রিস্টাল মেথ বা আইস সেবন করা যায় সহজেই। ইয়াবার চেয়ে সহজে সেবন এবং ইয়াবার চেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী নেশা হওয়ার কারণে মাদকসেবীদের কাছে

আরও পড়ুন
language Change