তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

কামরুল হক চৌধুরী হোমনা:
সপ্তাহের প্রতি মঙ্গলবার অর্থাৎ মাসে ৪/৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকা, অতিরিক্ত অ’র্থের বিনিময়েে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানো, শিক্ষার্থীদের শারীরিক শা’স্তি প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অ’সদাচরণ এবং স্বে’চ্ছাচারিতাসহ নানা অ’নিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ নভেম্বর,২০২২ খ্রি. তারিখে উক্ত প্রধান শিক্ষক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে এভাবেই অনিয়মিতভাবে অফিস করে আসছেন, বে’পরোয়াভাবে করে যাচ্ছেন সকল অ’নিয়ম ও দু’র্নীতি।

রোববার ( ২৪ সেপ্টেম্বর,২০২৩ খ্রি.) সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার অফিসে নেই। তার বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানতে চাইলে, ‘শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ‘স্যার শুধু সপ্তাহের প্রতি মঙ্গলবার স্কুলে আসেন, সপ্তাহের অন্য দিনগুলোতে আসেন না।’

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.) তারিখে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িতে করে ( ঢাকা মেট্রো-চ, ১২-০৯০৩) বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি এভাবেই প্রতি মঙ্গলবার কুমিল্লা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিদ্যালয়ে আসেন।

কোচিং এর বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ‘ আমরা কোচিং করতে চাই না। প্রধান শিক্ষক তাজুল ইসলাম স্যার এই কোচিং ৮ম -১০ম শ্রেণির ছাত্রদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। কোচিং বাবদ প্রত্যেক ছাত্রের কাছ থেকে ১হাজার -১ হাজার ২ শ’ টাকা করে নেওয়া হচ্ছে। আর কেউ কোচিং না করলে তাকে ২ হাজার টাকা দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত টাকা দিতে আমাদের অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এছাড়া সকাল ৮ টা থেকে কোচিং শুরু করার কারণে আমরা অনেকেই সকালে নাস্তা করে স্কুলে আসতে পারি না। আমরা অত্যন্ত টায়ার্ড হয়ে যাই। কিন্তু আমরা স্যারের ভয়ে কোনোকিছু বলার সাহস পাই না।’

কোচিং এর বিষয়ে একাধিক শিক্ষক বলেন, ‘আমরা কোচিং করাতে চাইনি। হেড স্যারের নির্দেশে আমরা কোচিং করাতে বাধ্য হয়েছি।’

আপনারা বিধি মোতাবেক শিক্ষার্থীদের জিম্মি করে বাধ্যতামূলক কোচিং করাতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে শিক্ষকরা বলেন, ‘না, এটি করা যায় না। কিন্তু হেড স্যারের নির্দেশ তো আমরা অমান্য করতে পারি না।’

প্রধান শিক্ষকের আচার-আচরণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক – শিক্ষার্থী জানান, ‘স্যারের আচার-আচরণ ভালো না। তিনি শিক্ষার্থীদের অনেক সময় বেত্রাঘাত করেন এবং ছাত্র ও শিক্ষকদের সাথে রূঢ় আচরণ করেন। এছাড়া স্যারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলা যায় না।’

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর কাছে বাধ্যতামূলক কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে তিনি তা স্বীকার করে বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত হতে না পারে সেজন্যই কোচিং এর ব্যবস্থা করেছি।’

আপনি সপ্তাহে একদিন ( প্রতি মঙ্গলবার) বিদ্যালয়ে আসেন আর বাকি দিনগুলোতে আসেন না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক উত্তর না দিয়ে বলেন, ‘ মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানগুলোতেও আমি বিদ্যালয়ে আসি।’

অভিযোগ রয়েছে আপনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে রূ’ঢ় আচরণ করেন এবং অনেক সময় শিক্ষার্থীদের মা’রধর করেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে তিনি রূ’ঢ় আচরণের কথা অস্বীকার করে বলেন, ‘মাঝে মাঝে কিছুটা মা’রধর করা লাগে।’

আপনি কোচিং করিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে মাথাপিছু ১ হাজার থেকে ১ হাজার ২ শ’ টাকা করে নিচ্ছেন সেই টাকা কি সরকারি ফাণ্ডে জমা করেন- এমন প্রশ্নের জবাবে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘যেসব শিক্ষক কোচিং করান তাদের মাঝে বিতরণ করা হয়। আর আমি তো সবার কাছ থেকে ১ হাজার টাকা নেই না, যারা অক্ষম তাদের কাছ থেকে ৫শ’ টাকাও নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘কোচিং এর টাকা হেড স্যারও নেন।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এই প্রতিবেদককে অ’বৈধ আর্থিক সুবিধা প্রদানের প্রস্তাব করে সংবাদটি পত্রিকায় প্রকাশ না করারও অনুরোধ জানান।

অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ উনি নিয়ম-নীতির বাইরে কিছুই করতে পারবেন না। এরকম কিছু হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মানব পাচার সারভাইভার সেবা নির্দেশিকা’র মোড়ক উম্মোচন

স্টাফ রিপোর্টারঃ মানব পাচারের শিকার সারভাইভারদের যথাযথভাবে সমাজে পুনঃএকত্রীকরণের মাধ্যমে অনেকাংশেই পুনরায় পাচার হওয়ার ঝঁুকি থেকে রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে সকল gসরকারী এবং বেসরকারীপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকেও অংশীদারিত্বের ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। আর এই নির্দেশিকা ব্যবহারের মাধ্যমে পাচারের শিকার নাড়ী,পুরুষ ও শিশুদের যথাযথ সুরক্ষা সেবা প্রদানের মাধ্যমে সমাজে সম্মানজনকপুনঃএকত্রীকরণ নিশ্চিতকরবে।’ ‘মানব পাচার সারভাইভার সেবা নির্দেশিকা: চিহ্নিতকরণ থেকে পুনঃএকত্রীকরণ’ মোড়ক উম্মোচন অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড: আবু সালেহ্ মোস্তফা কামাল এ কথাবলেন। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে মানব পাচার একটি বড় অপরাধ হিসেবে স্বীকৃত। যা একটি সংঘবদ্ধ অপরাধ ও দিন দিন বেড়েই চলেছে।সমাজ সেবা অধিদপ্তর পাচারের শিকার ব্যক্তিদের আশ্রয় সহায়তা দেওয়ার পাশাপাশি সুরক্ষা সেবা নিশ্চিতকরণে কাজ করছে। তিনি এই নির্দেশিকাটি প্রণয়নে সমাজ সেবা অধিদফতকে কারিগরি

আরও পড়ুন
language Change