তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর

পরিদর্শনের নামে রূপালী ব্যাংকের ২ কর্মকর্তার অর্থ আত্মসাৎ

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক:
রূপালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের বিভিন্ন স্থানে শাখা পরিদর্শনে গিয়ে ইচ্ছেমতো বিল-ভাতা করেছেন ব্যাংকটির দুজন কর্মকর্তা। এক জেলায় সফরের দিনেও অন্য জেলা ভ্রমণের যাতায়াত ভাতা দেখিয়েছেন। ২০১৯ ও ২০২০ সালে দাপ্তরিক কাজ শেষে বিলভাতা তুলে ভোগ করা শেষ করলেও বিষয়টি সামনে এসেছে সম্প্রতি। গত ১ সেপ্টেম্বর এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ জমা পড়েছে। দুই কর্মকর্তা হলেন- প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শক বিভাগ-২ কর্মরত মো. মাহমুদুল হাসান ও মেশকাতুর রহমান। অভিযোগ আমলে নিয়ে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের ভিজিল্যান্স্ এন্ড ইন্টেলিজেন্স ডিভিশন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, তদন্ত থেকে নিজেদের নির্দোষ প্রমাণে সংশ্লিষ্টদের চাপ প্রয়োগেরও চেষ্টা করছেন এই দুই কর্মকর্তা। তবে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যেহেতু তদন্ত চলছে তাই প্রমাণ হলে বিভাগীয় শাস্তি থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই।
এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেওয়া অভিযোগের তথ্যাদি আমাদের কাছে সংরক্ষিত আছে। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও রূপালী ব্যাংকের ডিএমডি, জিএম সহ কর্মর্কতাদের সহ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাদের কাছে ম্যাসেজ দিয়েও কোন জবাব পাওয়া যায়নী তার মানে এ বিষয়ে যারা তদন্ত করেছেন তা এই তদন্ত শাখার কর্মকর্তারা এই ২ জনের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে বসে আছে।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে অভিযোগ যখন জমা পড়েছে সেহেতু নিয়ম মাফিক তদন্ত হবে। অভিযোগ প্রমাণ হলে অবশ্যই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
দুই কর্মকর্তার বিরুদ্ধে যত অভিযোগ:
অভিযোগপত্রে বলা হয়েছে, ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হাসান ও মেশকাতুর রহমান ২০১৯ সালের সেপ্টেম্বরে কক্সবাজারের কর্পোরেট শাখায় সিস্টেম অডিট করেন। পরে কাছাকাছি সময়ে রাঙ্গামাটিতেও তারা শাখা অডিট করেন। কিন্তু বিল জমা দিতে গিয়ে দেখিয়েছেন, ১৭ সেপ্টেম্বর তারা দুজন কক্সবাজারে অবস্থান করেছেন। আবার একই তারিখে (১৭ সেপ্টেম্বর) তারা রাঙামাটিরও ভ্রমণ বিল জমা দিয়ে সেই বিল তুলে নিয়েছেন।
তার আগের মাস আগস্টে চট্টগ্রামের চান্দগাঁও করপোরেট শাখা ও বিবিরহাট করপোরেট শাখার সিস্টেম অডিট সম্পন্ন করে দুই কর্মকর্তা বিলে দেখিয়েছেন, ২৫ আগস্ট তারা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন। পরে ২ সেপ্টেম্বর সকাল ৮টায় চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়ে দুপুরে ঢাকায় পৌঁছেছেন।
পরবর্তীতে এক্সেলিং সার্ভিস স্কিলস প্রশিক্ষণ বিলে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তারা ঢাকায় রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার তথ্য লিখেছেন। প্রকৃতপক্ষে দিনগুলোতে তারা ঢাকায় একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। যেখানকার হাজিরা শিটে তাদের স্বাক্ষরও আছে।
এই দুটি বিল পর্যালোচনা করে দেখা যায়, ১ থেকে ২ সেপ্টেম্বর চট্টগ্রামের ভ্রমণ বিলে তারা সেখানে অবস্থান দেখিয়ে বিল নিয়েছেন। আবার একই দিনে ঢাকায় প্রশিক্ষণের ভ্রমণ ভাতা দেখিয়ে ঢাকা থেকেও বিল তুলেছেন।
অন্য একটি বিলে দেখা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর ঠাকুরগাঁও করপোরেট শাখার সিস্টেম অডিট করেছেন। কিন্তু ভাতার বিলে একই তারিখে তারা ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়া এবং ২০ নভেম্বর সকাল ৬টায় ঠাকুরগাঁও থেকে রওয়ানা হয়ে দুপুর ২টায় কল্যাণপুর পৌঁছার কথা জানিয়েছেন।
আবার গাইবান্ধা করপোরেট শাখার ভ্রমণ ভাতার বিলে তারা দেখিয়েছেন ১৯ নভেম্বর রাত ১০টায় কল্যাণপুর থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ২২ নভেম্বর সকাল ৬টায় গাইবান্ধা থেকে রওয়ানা দিয়ে দুপুর ২টায় তারা কল্যাণপুর পৌঁছেছেন। অর্থাৎ একই সময় ও একই দিনে ঠাকুরগাঁও এবং গাইবান্ধা দুই জায়গার ভ্রমণ ভাতা তুলে নিয়েছেন এই কর্মকর্তারা।
এছাড়াও মাহমুদুল হাসান ২০২০ সালে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি, ঢাকায় অডিটের ওপর একটি প্রশিক্ষণ বিলে দেখিয়েছেন, ওই বছরের ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি ঢাকায় প্রশিক্ষণ নিয়েছেন। বিল জমা দিয়ে এই সাত দিনের প্রশিক্ষণ ভ্রমণ ভাতার বিলও নিয়েছেন। রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির হাজিরা শিটে প্রমাণ রয়েছে।
প্রকৃতপক্ষে, ওই বছরের ২৩ থেকে ২৪ জানুয়ারি তারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রশিক্ষণে অংশ নিয়েছেন। যা নির্বাচন কমিশন আয়োজন করেছিল। ফলে এই দুই দিনের প্রশিক্ষণ ভাতা ব্যাংক থেকেও তারা নিয়েছেন। আবার ইসির প্রশিক্ষণ থেকেও বিল নিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, একইসঙ্গে এভাবে একাধিক জায়গায় অবস্থানের মিথ্যা তথ্য দিয়ে বিলভাতা নেওয়া, একই দিনে একাধিক সরকারি প্রতিষ্ঠান থেকে ভাতা নেওয়া জালিয়াতির শামিল।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাহমুদুল হাসান এবং মেশকাতুর রহমানের বক্তব্য তাদের মতো ফোনে যোগাযোগ করা হলে তারা রিসিভ করেননি।
এমনকি মোবাইলে ম্যসেজ দিলেও তার কোন উত্তর দেননী। পরবর্তীতে প্রতিবেদক ব্যাংকের কার্যালয় গিয়েও তাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করেন কিন্তু তারা কেউই দেখা করেননি। এদিকে অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা ব্যাংকের ভিজিল্যান্স্ এন্ড ইন্টেলিজেন্স ডিভিশনের ডিজিএম বিষয়টি নিয়ে বার বার কল দিলে তিনিি ফোন রিসিভ করেননী পরে ম্যাসেজ দিলেও এর কোন উত্তর দেননী তার মানে মনে হয় এরাও ২ জনের সাথে জড়িত। লিখিতে অভিযোগ তাকেও মার্ক করা আছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমন অভিযোগ আছে কিনা আমার মনে নেই। দেখে বলতে হবে।

উক্ত কর্মকর্তাগণের বিরুদ্ধে তদন্তের সত্যতা প্রমাণ পাওয়া সত্ত্বেও তারা পরিদর্শন বিভাগে বহাল রয়েছে এবং অডিট কার্যক্রম পরিচালনা করছে । অভিযোগ প্রমাণিত হওয়া সত্বেও এই রকম সংবেদনশীল বিভাগে থেকে তারা এখনও নানা রকম অপকর্মে জড়িত রয়েছে বলে জানা যায়। উক্ত কর্মকর্তাগণ কতিপয় নির্বাহী কর্মকর্তার যোগসাজশে তার শাস্তি যাতে
লঘু দণ্ড ( তিরস্কার ) হয় তার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের প্রতারণার ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অপরাধের জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী থেকে বরখাস্তকরন সহ গুরুদন্ড দেওয়ার দৃষ্টান্ত রয়েছে কিন্তু উক্ত কর্মকর্তাদ্বয় বিভিন্ন প্রভাব খাটিয়ে তারা তিরস্কারের মত সাধারণ লঘুদণ্ড জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নরসিংদীতে দোকান দখল নিতে সন্ত্রাসী হামলা আহত ২

নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদীয়া বাজারে আনোয়ারা বেগমনের সাইনবোর্ড লাগানো দোকান দখল নিতে আবুল কাশেম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হুমায়ুন কবির লাভলুর উপর হামলা চালায়। এতে লাভলুর মাথায় ফেটে যায় ও ডান হাতের আঙুল ভেঙ্গে যায় সেই সময় বাঁধা দিতে গেলে গেলে তার মামা জসিম উদ্দিন কে পিটিয়ে আহত করা হয়েছে। হামলায় আহত লাভলুর বড় ভাই ইটালি প্রবাসী ওমর ফারুক হোসেন এ বিষয় বলেন, আবুল কাশেম হলো চিহ্নিত সন্ত্রাসী সে আওয়ামী লীগের আমলে অনেক মানুষের জমি দখল করেছে তার সাথে সব সময় একদল সন্ত্রাসী থাকে শুধু তাই নয় মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চাঁদা দাবি করে, চাঁদা দিতে পারলে মামলা তুলে নেয় আর না হয় জেল হাজতে পাঠায়। তিনি আরও বলেন, আমার ছোট হুমায়ুন কবির লাভলুকে

আরও পড়ুন
language Change