তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

পরিবর্তনের জোয়ার উঠেছে- শওকত মাহমুদ

পাঠক সংখ্যা
638

বুড়িচং প্রতিনিধি:
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ বলেছেন, এলাকার মানুষ এবার ভোট দিতে চায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী। কারণ তারা পরিবর্তন চায়। তাদের ভিতরে পরিবর্তনের জোয়ার উঠেছে।
তিনি আরও বলেন, আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সতর্ক আশাবাদী। আর সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব ইনশা আল্লাহ। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে আরও চারজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছেন আমার নির্বাচনী এলাকায়। তাদের আচার-আচরণ অনেকটাই ‘ডেসপারেট’ ধরনের।

তাদের ভাব-সাব ২০১৮ সালের মতোই রয়ে গেছে। সে হিসেবে নির্বাচন অবাধ, সুষ্ঠু না হওয়ার কিছুটা আশঙ্কা এখনো রয়েই গেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক (ভার্চুয়াল) সাক্ষাৎকারে তিনি এ শঙ্কা ব্যক্ত করেন। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা-৫।

সেই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি। তিনি ছাড়াও সেখানে আওয়ামী লীগের আরও চারজন নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা সবাই সংশ্লিষ্ট জেলার বিভিন্ন উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সবাই নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। এদের মধ্যে রয়েছেন- সাজ্জাদ হোসেন স্বপন, আবু জাহেদ ও জাহাঙ্গীর চৌধুরী। এ ছাড়াও আরেকজনের প্রার্থিতা নিয়ে আপিল প্রক্রিয়াধীন।

সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, কুমিল্লা-৫ এলাকার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্ত ও স্থিতিশীল। এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেছে, সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে তারা দীর্ঘদিন পরে এবার ভোট দিতে চায়। ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে তারা ব্যাপকভাবে আগ্রহী। তবে পরিবেশ বিঘ্নিত হলে তারা সেই আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। এক প্রশ্নের জবাবে শওকত বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের ভাব-সাব ভালো মনে হচ্ছে না। তাদের সমর্থক-কর্মীদের মধ্যে আলাদা একটা উগ্র-ভাব বিরাজ করছে। তারা ভাবছেন ২০১৮ সালের নির্বাচনের মতোই একতরফা (কেন্দ্র দখল করে) ভোটের মাধ্যমেই তারা জয়লাভ করবেন। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে রকম কোনো লক্ষণ দেখা যায়নি। এখন পর্যন্ত তাদের কার্যকলাপে মনে হয়েছে যে, তারা অবাধ, সুষ্ঠু নির্বাচনই করতে চায়। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে এলাকার সাধারণ জনগণকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুরাদনগর যুবদলের আহবায়কের পদে সোহেল সামাদ : নেতা-কর্মীদের মাঝে প্রতিক্রিয়া

কুমিল্লা প্রতিনিধি : জেলার মুরাদনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাবসায়ী সোহেল সামাদ। দলীয় নেতা-কর্মীদের অনেকে জানান, কুমিল্লায় মরাদনগরে স্থানীয় ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত ব্যাবসায়ী সোহেল সামাদ। সোহেল আওয়ামী লীগের দলীয় নির্বাচন এবং নানা কর্মকাণ্ডের সঙ্গে ছিলেন সক্রিয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার অসংখ্য ছবি এখন ফেসবুকে আপলোড রয়েছে। সম্প্রতি তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের মুরাদনগর উপজেলা শাখার আহবায়কের পদ পেয়েছেন। এতে বিস্মিত হয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থকেরা। এ নিয়ে চলছে এলাকায় ব্যপক সমালোচনা। আলোচিত সমালোচিত এই নেতার বেশ কিছু ছবি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। হঠাৎ দল বদল করে কীভাবে রাতারাতি এত বড় নেতা হওয়া ও পদ পাওয়া যায় এটার দৃষ্টান্ত খোদ সোহেল সামাদ।

আরও পড়ুন
language Change