তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ

মাসুদ চৌধুরীর পক্ষে নেই স্থানীয় জাপার অনেকে

পাঠক সংখ্যা
638

ফেনী প্রতিনিধি:

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষ হয়ে কাজ না করার ঘোষণা দিয়েছেন দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির নেতারা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে দলের বর্তমান ও সাবেক নেতাদের এক আলোচনা সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সবুজ বাংলাদেশ এর কাছে বৈঠক এবং মাসুদ চৌধুরীকে বয়কটের সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন স্থানীয় জাপা নেতারা।

দলটির দাগনভূঞা পৌর শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন দুলাল জানান, ‘জেনারেল মাসুদ চৌধুরী এরশাদের জাতীয় পার্টিকে শেষ করে দিয়েছেন। এমন লোকদের নিয়ে কমিটি করেছেন যারা কখনো জাতীয় পার্টি করেনি।’
তিনি আরো অভিযোগ করেন, গত পাঁচ বছরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কোন ধরনের যোগাযোগ ছিল না মাসুদ চৌধুরীর। তিনি জানান, একাদশ জাতীয় নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঁঙ্গল প্রতীকে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য হন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। নির্বাচনে জিতে অনেকটা উধাও হয়ে যান মাসুদ।
জাতীয় পার্টির টিকিটে নির্বাচিত হলেও দলের জন্য কোন কাজ করেননি অভিযোগ করে, সিরাজ উদ্দিন দুলাল বলেন, উল্টো জাপাকে অস্তিত্ব সঙ্কটে ফেলেছেন। ত্যাগি নেতাদের বাদ দিয়ে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে অনেকটা পকেট কমিটি ঘোষণা করার অভিযোগ তুলে দীর্ঘদিন দলীয় কার্যক্রম আলাদাভাবে পালন করছে বড় অকেটি অংশ।
দল নয় ক্ষোভ মাসুদ চৌধুরীর প্রতি, এমন মন্তব্য করে ১৪ ডিসেম্বরের সভায় উপিস্থিত একাধিক নেতা বলেন, জাতীয় পার্টির যে কোন কর্মসূচি পালনে তারা ঐক্যবদ্ধ। তবে দ্বাদশ নির্বাচনে মাসুদ চৌধুরীর পক্ষে মাঠে কাজ না করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা জানান, প্রয়োজনে নিস্কিৃয় থাকাবেন তবুও মাসুদ চৌধুরীর জন্য কাজ করবেন না।
এদিকে, এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ বছরে সরকারি অনুষ্ঠান ছাড়া দলের কোন কর্মসূচিতে তেমন দেখা যায়নি ফেনী ৩ আসনের এই আলোচিত এমপিকে। এছাড়া বেশ কয়টি অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
দাগনভুইয়ার জাতীয় পার্টির নেতাকর্মীরা আরো অভিযোগ করেন, অনেকটা উন্নয়ন বঞ্চিত দাগনভূঞা উপজেলা। এ দায় মাসুদ চৌধুরীকেই নিতে হবে।
এসব অভিযোগ নিয়ে  কথা বলে লে. জেনা. (অব) মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। তিনি বলেন, ‘ওরা দলের কেউ না, অল্প কয়েকজন মাত্র বৈঠক করেছে, বাকিরা আমার পক্ষে আছে।’ মাসুদ চৌধুরী আরো বলেন, ‘আমি তো অনেক সিনিয়র পারসন, আপনি উপজেলা সভাপতির সঙ্গে কথা বললেই পারতেন।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর

শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর

মোঃ ইব্রাহিম হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর,গাঁড়াদহ ও পোতাজিয়া ইউনিয়নের স্থানীয়রা দীর্ঘদিন ধরে ইট ভাটার কারণে কৃষি জনবসতি ও পরিবেশে মারাত্মক ক্ষতির অভিযোগ করছেন। স্থানীয়রা দাবি করছেন এই ইট ভাটা গুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলমান যা জন জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই ভাটা গড়ে ওঠায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের ক্ষতি করছে। চলতি বছরে উপজেলা কার্যালয়ে আয়োজিত ভাটা মালিক দের সংবাদ সম্মেলনে সাবেক ভাটা মালিক সমিতির সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আমরা যে কোন সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের ও ডিসি স্যারের ডাকে সাড়া দেই এবং সাংবাদিক দের হাতে হাতে পৌঁছে দেই। এমন বক্তব্যের কারণে তিনি বিতর্কও হয়েছেন। সরজমিনে,তার মালিকানাধীন MMH এবং MNH ব্রিকস সহ আরো ভাটা মালিক সমিতির নেতৃত্বে চলছে অবৈধ ভাবে একাধিক ভাটা যে-সব ভাটার নেই কোন পরিবেশ

আরও পড়ুন
language Change