তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

পাঠক সংখ্যা
638

আল-আমীন মল্লিক শ্যামল:

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতুবরণকারী ওই নারীর নাম ফারজানা আক্তার (৪০)।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটে। মৃত ফারজানা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বারের মেয়ে।

মৃত ফারজানার স্বামী রুহুল আমীন দৈনিক সবুজ বাংলাদেশকে জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় ফারজানার হঠাৎ বুকে ব্যাথা উঠলে দ্রুত তাকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর প্রথমে কর্তব্যরত ডাক্তার কার্ডিওলজি কনসালটেন্ট মো: আসিফ মাহমুদ তাকে প্রথমে ইসিজি করান। এসময় ফারজানার অবস্থা স্বাভাবিক ছিলো বলে দাবী করেন তার স্বামী রুহুল আমীন। চিকিৎসার একপর্যায়ে ডাক্তার আসিফ তাকে বিভিন্ন ধরণের আটটি ইনজেকশন পুষ করেন। এর কিছুক্ষণ পরই ফারজানার অবস্থার অবনতি হতে থাকে বলে জানান তার স্বামী। একপর্যায়ে ডাক্তার আসিফ ফারজানার অবস্থা ভালো না জানিয়ে দ্রুত তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। তখন আমরা ফারজানার কাছে গিয়ে দেখি আমার স্ত্রী মারা গেছে।

এদিকে এই মৃত্যুকে হত্যা দাবি করে ওই গৃহবধুর ভাসুরের ছেলে অনু খাঁন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম কি কি ইনজেকশন দেওয়া হয়েছিল? কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। এরা এর পূর্বেও এমন অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ডা: আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারাজানার হার্ট অ্যাটাক হয়েছিলো। গতরাত আনুমানিক তিনটার দিকে তার হ্যার্ট অ্যাটাক হয় এবং তার হার্ট ফেইলিউর হয়। কিন্তু তার পরিবার আমাদের কাছে তাকে নিয়ে আসে ভোর পৌনে ছয়টায়। আমাদের কাছে যখন তাকে নিয়ে আসে তখন তার অবস্থা বেশি ভালো ছিলো না। এছাড়াও তিনি গত দুই তিন দিন যাবৎ ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন। তার ফুসফুসে অতিরিক্ত পানি জমা ছিলো। এছাড়া তার থাইরয়েডের সমস্যা ছিলো। যেহেতু হার্ট ফেইলিউর ছিলো তাই তার ফুসফুস থেকে পানি সরতে পারছিলো না। আমরা পানি বের করার জন্য ল্যাসিক ইনজেকশন দেই। এর পরেও রোগীর অবস্থার কোন উন্নতি হচ্ছিলো না। চিকিৎসার কোন ত্রুটি ছিলো না বলে দাবী করেন ডা. আসিফ মাহমুদ। ফারজানার অবস্থা আগে থেকেই আশংকাজনক ছিলো বলেও জানান এই চিকিৎসক। যার কারণে আর তাকে বাচাঁনো সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিকে ফারজানার মৃত্যুর খবর তার আত্মীয়দের মাঝে ছড়িয়ে পড়লে সকলেই গিয়ে জড়ো হয় হাসপাতালে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বেশ বাকবিতন্ডা হয় তাদের সাথে। একসময় উত্তেজিত হয়ে পড়ে সকলে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুর খবরে আমরা সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ হাসপাতালে যাই। সেখানে গিয়ে আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। ওই নারীর মৃত্যুর বিষয়ে যদি তার পরিবারের লোকজন লিখিত কোন অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যাবস্থা নিবো। তবে মৃত ফারজানার পরিবার থেকে এখনো আমাদের কাছে কোন লিখিত অভিযোগ দেয়া হয় নাই।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হলে থানায় অভিযোগ দিতে হবে এবং আমাদের বরাবর একটি লিখিত চিঠি পাঠালে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

মো: জুয়েল হোসেনঃ দেশের রাজনীতিতে সাধারণত সংসদ সদস্যদের দেখা যায় লাল গালিচায়, মঞ্চের ওপরে অথবা নীতি নির্ধারণী টেবিলে। কিন্তু সেই দৃশ্যপটে যখন আমূল পরিবর্তন আসে এবং একজন জনপ্রতিনিধিকে নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নামতে দেখা যায়, তখন তা কেবল একটি পরিচ্ছন্নতা অভিযান থাকে না, তা হয়ে ওঠে এক বিশাল সামাজিক বিপ্লবের প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক আহ্বানে সাড়া দিয়ে প্রতি শনিবার দেশজুড়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। রাজনীতিতে ‘জনসেবক’ শব্দটি বহুল ব্যবহৃত হলেও এর বাস্তব প্রতিফলন সবসময় দেখা যায় না। প্রধানমন্ত্রী তার নির্দেশনায় স্পষ্ট করেছেন যে, জনপ্রতিনিধিদের কেবল নির্দেশদাতা হলে চলবে না, বরং তাদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে। যখন একজন সংসদ সদস্য বা স্থানীয় প্রতিনিধি শনিবার সকালে

আরও পড়ুন
language Change