তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারী সাংবাদিক স্বপ্ন রোজের বিরুদ্ধে মামলার প্রতিবাদের সাংবাদিকদের মানববন্ধন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

পুঁজিবাজার মাফিয়া কাজী সাইফুরের দুর্নীতি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বৈশাখীনিউজ২৪.নেট-এ সংবাদ প্রকাশ করায় প্রতিবেদক স্বপ্ন রোজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।এতে সভাপতিত্ব করেন বানাসাস সভাপতি নারী নেত্রী নাসিমা আক্তার সোমা।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, শেয়ারবাজার সিন্ডিকেটের কারণে অনেক মানুষ সর্বহারা হয়ে গেছে। ওই চক্র যেকোনো সময় শেয়ারবাজারে ধস নামিয়ে দিতে পারে। তাই সাংবাদিকরা সব সময় শেয়ারবাজারের দিকে দৃষ্টি রাখেন। আমাদের বোন স্বপ্ন রোজ যে রিপোর্টি করেছে সেটা সত্য। এই রিপোর্ট প্রমাণ করে যিনি মামলা করেছেন তিনি চক্রান্তকারী।

ওমর ফারুক আরও বলেন, আমি স্বপ্ন রোজকে বলতে চাই, এই মামলা সংক্রান্ত বিষয়ে আপনার উপর যদি কোনো আক্রমণ বা হামলা আসে তখন আপনার পাশে থাকবে বিএফইউজে। সারাদেশে বিএফইউজের অঙ্গসংগঠনগুলোও পাশে দাঁড়াবে।

তিনি বলেন, শুধু সাংবাদিক স্বপ্ন রোজের ক্ষেত্রেই নয়, দেশের যে কোনো স্থানে সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানিমূলক মামলা হলেই আমরা রাজপথে দাঁড়াবো প্রতিবাদ জানাবো। তাদের পাশে সব সময় থাকবে বিএফইউজে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, তারা দুর্নীতিবাজ, পুঁজিবাজারের মাফিয়া। তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। তাদের কতো দুঃসাহস যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে! এই মাফিয়া লুটেরাদের শক্তির উৎস কোথায় সেটা খুঁজে দেখতে হবে।

বিএফইউজে’র নির্বাহী সদস্য উম্মুলওয়ারা সুইটি বলেন, যখনই কোনো দুর্নীতিবাজ দেখে যে সাংবাদিকদের কলম তার বিরুদ্ধে শানিত হচ্ছে, তখনই তারা মামলা করে তাকে থামিয়ে দিতে চেষ্টা করে। আমরা দেখতে চাই কারা সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়? কলম ছিনিয়ে নিতে চায়? স্বপ্ন রোজ যে রিপোর্টটি করছে সেটা বস্তুনিষ্ঠ ও তথ্য সমৃদ্ধ এবং রিপোর্টের সপক্ষে যথেষ্ট প্রমাণাদি রয়েছে।

মানববন্ধনে স্বপ্ন রোজ বলেন, প্রতিবেদনের সব তথ্য আমার কাছে আছে। আমি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে আমার প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে অনুরোধ করছি। ইতোমধ্যে সরকারের অন্য সংস্থাগুলোকে প্রতিবেদনের সব তথ্য সরবরাহ করেছি।

বিএসইসি চেয়ারম্যানকে তাদের দুর্নীতির, শেয়ার চুরির তথ্য দিতে আমি প্রস্তুত। প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় অনুরোধ জানান তিনি।

এছাড়া আরও বক্তব্য দেন,ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক আবু সাঈদ, ডিইউজে’র নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাংবাদিক নেতা শাহজাহান সাজু, সাংবাদিক নেতা সাজেদা হক, ডিএসইসির যুগ্ম সম্পাদক লাবিন রহমান, নির্বাহী সদস্য মনসুর আহমেদ, হালিমা খাতুন, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক রফিকুল ইসলাম কচি, কদমতলী থানা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ডিএসইসির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতউল্লাহ মানিক, বানাসাসের সহ-সভাপতি কারনিনা খন্দকার, কল্যাণ সম্পাদক দীপা ঘোষ রিতা, নির্বাহী সদস্য দৌলতউন নেছা রেখা, সানিয়া সুলতানা, সদস্য সালমা আফরোজ, উর্মি রহমান, স্বপ্ন রোজ, ফারজানা আক্তার, নূপুর আহমেদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আরিফ,জসি শিকদার, কবি সাংবাদিক আকাশমণি, ও বিজয় দত্ত এবং পুঁজিবাজার ঐক্য পরিষদের নেতা কর্মীরা ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবিতে মানববন্ধন।

মুন্নি বেগম, পটুয়াখালী জেলার প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ, গ্রেফতার ও একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১২ জানুয়ারি ) দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহবুব আলম নাঈম, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, জামাল মৃধা, বিলকিস বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের প্রতি পরিবার থেকে কর্মক্ষম একজনকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তাদের এ প্রতিশ্রুতি পূরণ করেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায়

আরও পড়ুন
language Change