তারিখ লোড হচ্ছে...

পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত এক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার :

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে নিহত একজন । ধারালো অস্ত্রের আঘাতে জামাল নামে এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ী থানার কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ ঘটে। নিহত জামাল যাত্রাবাড়ীর শেখদি এলাকায় বসবাস করতেন। তিনি শেখদি চাঁদনী মাঠ এলাকায় একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।জামালের বন্ধু আসাদুল্লাহ জানান, তারা কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। একই এলাকার এক কিশোর এসে জামালকে ডেকে একটু দূরে নিয়ে যায়। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে ৮-১০ জন মিলে জামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে আসাদুল্লাহসহ কয়েকজন সেখানে গিয়ে জড়ো হলে দুপক্ষে সংঘর্ষ বাধে। গুরুতর আহত অবস্থায় জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন। আহত আমিরের বন্ধু মানিক ও জাহিদ হাসান জানায়, দুপক্ষের সবাই একই এলাকায় থাকে। সোমবার তাদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করে ফেলে। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটে। আমিরকে ঢামেকে ভর্তি করা হয়েছে।সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ঢামেক হাসপাতালে ছুটে আসেন এবংসিনিয়র-জুনিয়র গ্রুপের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তারা হলো ইমন গাজী, মানিক, আসাদুল্লাহ, মুজাহিদ, জাহিদ হাসান।নিহত জামাল বারিশাল জেলার মৃত আবুল কালাম চৌধুরী ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গাপ্রেস এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার মা সুফিয়া বেগম বাসাবাড়িতে কাজ করেন। দুই বোন, এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জসিম উদ্দিন ‎স্টাফ রিপোর্টারঃ ‎ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হুগলাডাঙ্গি ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) গভীর রাতে তোশিলদার বাড়িতে এ ঘটনা ঘটে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, আহত হানিফ শেখ হুগলাডাঙ্গি এলাকার তোশিলদার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে। তিনি পুখুরিয়া বাজারে একটি কসমেটিকসের ব‍্যবসা করেন। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হানিফ শেখের ওপর হামলা চালিয়ে তাঁর স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন। এমতাবস্থায় হানিফের চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়ারা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ‎স্থানীয়দের থেকে জানা যায়, হানিফ ও তাঁর স্ত্রী এক মাস আগেই প্রেম করে বিয়ে করেছিলেন। স্ত্রীর

আরও পড়ুন
language Change