তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

কে হচ্ছে প্রধানমন্ত্রী?

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। ফলে নতুন সরকার গড়তে জোটের বিকল্প নেই। এ অবস্থায় সম্ভাব্য জোট শরিক পিপিপি থেকে বিলওয়াল ভুট্টো জারদারিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে। আলোচনায় রয়েছে ক্ষমতা ভাগাভাগির বিষয়টিও।

পিএমএল-এন সূত্র বলছে, তাদের সুপ্রিম নেতা নওয়াজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হতে চান। গড়তে চান চতুর্থবার সরকারপ্রধান হওয়ার রেকর্ড।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পিএমএল-এনের অভ্যন্তরীণ সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় ও পাঞ্জাবের বিধানসভায় ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা নিয়ে গত সোমবার দলের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এবং তার নাম অনুমোদনের জন্য পিপিপির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়েও কথা হয়েছে সেখানে।

সূত্রটি বলেছে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার চিন্তা এখন পর্যন্ত বাদ দেওয়া হয়নি। যেহেতু পিএমএল-এনকে কেন্দ্রীয় জোটের নেতৃত্ব দিতে হবে, তাই মরিয়ম নওয়াজ শিবিরের অনেকে মনে করছেন, চালকের আসনে নওয়াজ শরিফেরই বসা উচিত।

জানা যায়, নির্বাচনের আগেই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহপ্রকাশ করেছিলেন নওয়াজ। কিন্তু গত ৮ ফেব্রুয়ারির ভোটে অপ্রত্যাশিত ফলাফল তাকে ভিন্ন চিন্তা করতে বাধ্য করেছে। এখন লোভনীয় পদটির জন্য তার ছোটভাই শাহবাজ শরিফের নাম ‘জনপ্রিয়’ হিসেবে উঠে আসছে।

সম্প্রতি পিএমএল-এন নেতা খাজা আসিফ স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছিলেন, বড় ভাই নওয়াজ নন, শাহবাজই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন।

আসিফের ওই মন্তব্যের বিষয়ে দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পিএমএল-এন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম চূড়ান্ত করেনি। সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেন, জোটের শরিকদের সঙ্গে যোগাযোগ চলছে এবং তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় পিপিপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জন অস্বীকার করেছেন পিএমএল-এন মুখপাত্র। তিনি বলেছেন, একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য দুই দলের মধ্যে নীতিগত একটি চুক্তি হয়েছে মাত্র।

বিভেদের শঙ্কা?
পিএমএল-এন আগে বলেছিল, কেন্দ্রে সহজে সংখ্যাগরিষ্ঠতা পেলে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী করা হবে।

কিন্তু গত বৃহস্পতিবারের নির্বাচনে দলটি মাত্র ৭৯টি আসন পেতে সক্ষম হয়েছে, যেখানে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর জিতেছেন ৯২টি আসনে। এই পটভূমিতে পিএমএল-এন আগের অবস্থান পর্যালোচনা করেছে এবং জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে।

সূত্র জানিয়েছে, দলটির একাংশ মনে করে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী এবং শাহবাজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করা উচিত। এভাবে কেন্দ্র এবং বৃহত্তম প্রদেশ উভয়কে ভালোভাবে পরিচালনা করা যাবে।

পিপিপি যেন কোনো আপত্তি বা ‘অগ্রহণযোগ্য দাবি’ উত্থাপন না করে, তার জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সে বিষয়ে পিএমএল-এনের শিগগির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন দলটির নেতারা।

সূত্র বলেছে, আসিফ আলি জারদারি এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকের সময় ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছিল, প্রধানমন্ত্রী স্লটের নাম নিয়ে নয়।

সূত্র আরও জানায়, নওয়াজ শিবির প্রধানমন্ত্রিত্বের বিনিময়ে বেশ কয়েকটি লোভনীয় পদ— যেমন- প্রেসিডেন্ট, জাতীয় পরিষদের স্পিকার এবং সিনেট চেয়ারম্যানের কার্যালয়— পিপিপি’র হাতে ছেড়ে দিতে রাজি হতে পারে।

এমন প্রেক্ষাপটে পিএমএল-এন এবং পিপিপির মধ্যে দুটি কারণে অচলাবস্থা দেখা দিতে পারে; প্রথমত, পিপিপি যদি বিলাওয়ালের জন্য প্রধানমন্ত্রীর স্লট চায় এবং দ্বিতীয়ত, তারা যদি প্রধানমন্ত্রী পদে নওয়াজের নাম নিয়ে একমত না হয়।

সূত্র বলেছে, নওয়াজকে যদি প্রধানমন্ত্রী করা না হয়, তবে তার মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার জোরালো দাবি উঠতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুষ্টিয়া মেডিকেল কলেজে কম্পিউটার ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥ মেডিকেল কলেজে বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।  কুষ্টিয়া মেডিকেল কলেজে বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র জানায়, প্রতিষ্ঠানটির জন্য কম্পিউটার, পানি শোধন যন্ত্র, ডিজিটাল ডুপ্লিকেট যন্ত্র, ইলেকট্রিক ড্রিল সিস্টেম, স্পাইনাল অ্যান্ড পিটুইটারি সেট, থ্রিডি ভিজুয়ালাইজেশন মাইক্রোস্কোপ সিস্টেম, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, প্রিকিটেনিয়াস ভার্টিব্রাল লাম্বার পেডিকল স্ক্রু ও এসিডিএফ স্পাইন সার্জারি ইনস্ট্রুমেন্ট সেট কেনার ক্ষেত্রে অর্থের অপব্যবহার, অতিরিক্ত মূল্য দেখানো এবং প্রয়োজনের তুলনায় সরঞ্জামের পরিমাণ ও মানে অসংগতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে তার অনেকগুলোর প্রকৃত দর বাজারমূল্যের তুলনায় বহু গুণ বেশি দেখানো হয়েছে। কিছু যন্ত্রপাতি

আরও পড়ুন
language Change