স্টাফ রিপোর্টার:
সাংবাদিক মোঃ আলম (৫৫)পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ কন্যা সন্তান রেখে গেছেন। আজ বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে পি জি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেলার থানা শ্রীনগর,সাং দক্ষিণ পাইকসা, গ্ৰামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ছেলে মোঃ আলম, মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বাদ এশা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুম সাংবাদিক মোঃ আলমকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ বলেন, দীর্ঘদিন আমার পত্রিকায় কাজ করেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং জানাজায় অংশগ্রহন করেন। সাংবাদিক মোঃ আমল তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত