তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র

জনস্বাস্থ্য  অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সরোয়ার কান্ড: অবসর গ্রহনের আগে  প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন !

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অবসরে যাচ্ছেন। এর আগের মাসে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সেখান থেকে ফিরে তিনি সর্বোচ্চ ২০টি কর্মদিবস পাবেন। এত স্বল্প সময়ে যুক্তরাষ্ট্রে তাঁর এই প্রশিক্ষণ রাষ্ট্রের কী কাজে লাগবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে গত রোববার একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা আগামী ৪ থেকে ৮ মার্চ অথবা কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্র সফর করবেন। এই সময়ের মধ্যে আসা-যাওয়ার সময় অন্তর্ভুক্ত নয়। তাঁরা যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্বাস্থ্য খাতে নিরাপদ পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিষয়ে ‘ওয়াশ ইন হেলথ কেয়ার ফ্যাসিলিটিজ ফর সিনিয়র অফিশিয়ালস’ শীর্ষক সক্ষমতা বাড়ানোর কোর্সে অংশ নেবেন।
সেখান থেকে ফিরে তিনি সর্বোচ্চ ২০টি কর্মদিবস পাবেন। এত স্বল্প সময়ে যুক্তরাষ্ট্রে তাঁর এই প্রশিক্ষণ রাষ্ট্রের কী কাজে লাগবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন দূতাবাসে দেওয়া চিঠির তথ্য অনুযায়ী, সফরকারী দলে আরও রয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শাহিদা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এমদাদুল হক চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ। বাকিরা সংস্থাটির নির্বাহী ও সহকারী প্রকৌশলী।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি চাকরির বিধিবিধানের বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, অবসরে যাওয়ার আগে এ ধরনের প্রশিক্ষণে যাওয়া নৈতিকভাবে ঠিক নয়; বরং আরও দীর্ঘ সময় কাজ করবেন, এমন কোনো কর্মকর্তাকে পাঠালে জনস্বার্থ রক্ষা হতো।
নাম প্রকাশ না করার শর্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তর ভবিষ্যতে হাসপাতাল, ক্লিনিকের মতো মেডিকেল স্থাপনাগুলোতে পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতার (ওয়াশ) বিষয়ে কাজ করার পরিকল্পনা করছে। স্বাস্থ্য খাতে ‘ওয়াশ’ বিষয়ে এই প্রশিক্ষণ কাজে লাগবে। তবে অবসরে যাওয়ার অল্প কিছুদিন আগে প্রধান প্রকৌশলীর এই প্রশিক্ষণে যাওয়ার বিষয়টি বোধগম্য নয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে একাধিক পরিপত্র জারি করেছে সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যাবে। বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণেও অংশ নেওয়া যাবে।

এই সফরে যুক্তরাষ্ট্রে যাবেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কাজ করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেডিকেল স্থাপনাগুলোতে ওয়াশ বিষয়ে কাজ করবে। এ জন্য ইউনিসেফের পক্ষ থেকে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এ সফরের আয়োজন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল তাঁর বয়স হবে ৫৯ বছর। বর্তমানে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৯ বছর। সে হিসেবে আগামী ৭ এপ্রিল তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার অধীন একটি সংস্থা। সফরকারী দলে আছেন এই শাখার অতিরিক্ত সচিব মলয় চৌধুরী। অবসরে যাওয়ার আগে প্রধান প্রকৌশলীর যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি (সরোয়ার হোসেন) তো প্রমোদভ্রমণে যাচ্ছেন না। তাঁর অর্জিত অভিজ্ঞতা তো অকার্যকর হয়ে যাবে না। এই অভিজ্ঞতা পরে কাজে লাগবে না, এমনটাও নয়। অবসরে যাওয়ার পরও তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ আছে।

মো. সরোয়ার হোসেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দেন ২০২৩ সালের ১ জানুয়ারি। মার্কিন দূতাবাসে দেওয়া চিঠির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৯৬৫ সালের ৭ এপ্রিল।

আগামী ৭ এপ্রিল তাঁর বয়স হবে ৫৯ বছর। বর্তমানে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৯ বছর। সে হিসেবে আগামী ৭ এপ্রিল তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।
এ প্রসঙ্গে মো. সরোয়ার হোসেনের সঙ্গে সোমবার দুপুরে তাঁর দপ্তরে কথা হয়। তিনি বলেন, কাছে দাবি করেন, ‘২১ দিনে একজন প্রধান প্রকৌশলী অনেক কিছু করতে পারেন। যুক্তরাষ্ট্র থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেই আলোচনা করা, বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ থাকবে। সরকারি অর্থায়নে এই সফর হলে আমি নিজেই যেতাম না। ইউনিসেফ নিয়ে যাচ্ছে।

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে নানা সময়েই প্রশ্ন উঠেছে। এর আগে ২০২২ সালের ২২ মে অবসরে যান স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ। অবসরে যাওয়ার ঠিক আগের দিন সরকারি খরচে তিনি নেদারল্যান্ডস ও স্পেনে শিক্ষাসফর শেষে দেশে ফেরেন। সরকারি তিনটি প্রকল্পের তহবিল থেকে তাঁর ১০ দিনের সফরের পুরো খরচ দেওয়া হয়েছিল।

অবসরের ঠিক আগে সরকারি কর্মকর্তাদের শিক্ষাসফরকে অর্থের অপচয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি চাকরির বিধিবিধানের বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, অবসরে যাওয়ার আগে এ ধরনের প্রশিক্ষণে যাওয়া নৈতিকভাবে ঠিক নয়; বরং আরও দীর্ঘ সময় কাজ করবেন, এমন কোনো কর্মকর্তাকে পাঠালে জনস্বার্থ রক্ষা হতো।

এবিষয়ে প্রধান প্রকৌশলীর সরকারী নাম্বারে বার বার ফোন করেও কোন উত্তর পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাপ্রধান

নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাপ্রধান

হাফিজুর রহমান খানঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে পটুয়াখালী পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বুধবার ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি পটুয়াখালী সফর করেন। এসময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সফরকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান নির্বাচনকালীন দায়িত্ব

আরও পড়ুন
language Change