তারিখ লোড হচ্ছে...

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

নবজাতক জিম্মি করে লাখ টাকা হাতাল ডেল্টা হেলথ কেয়ার

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতালের দালাল মিলনের খপ্পরে পড়ে গত ৫ মার্চ নারায়ণগঞ্জের বাবুরাইল থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রাজধানীর ধোলাইপাড় ‘ডেল্টা হেলথ কেয়ার যাত্রাবাড়ি লিমিটেডে’ যান পোশাক শ্রমিক মো. আল আমিন। ২০ হাজার টাকায় সিজার করিয়ে দিবে বলে চুক্তিতে এনে তিন দিন আগে প্রায় দুই লাখ টাকার বিল ধরিয়ে দেয়। বিল দিতে না পারায় নবজাতককে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে।

সিজারে জমজ নবজাতকের জন্ম হয়। এরপর তাদেরকে তিন দিনের কথা বলে হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউতে) নেওয়া হয় বলা হয়, এনআইসিইউর বিল হবে ৩০ হাজার টাকা। এরপর পাঁচ দিনের মাথায় জমজ নবজাতকের মধ্যে একজন মারা যায়। এনআইসিইউতে তিন দিন রাখার কথা থাকলেও পরে নবজাতকের অবস্থা খারাপ হচ্ছে বলে আরও কয়েকদিন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আল আমিনকে চিকিৎসার সম্পূর্ণ বিল পরিশোধ করতে না পারলে নবজাতককে ফেরত দেওয়া হবে না বলে জানায়।

এ বিষয়ে আল আমিন বলেন, ২০ হাজার টাকা চুক্তি করে আমাকে আনলেও আমার কাছ থেকে ২৯ হাজার টাকা নিছে সিজারে। এরপর প্রিম্যাচিউর জমজ শিশুর জন্ম হয় বলে হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে আমাদের এক নবজাতক মারা যায়। এনআইসিইউতে তিন দিন রাখার কথা থাকলেও পরে নবজাতকের অবস্থা খারাপ হচ্ছে বলে আরও কয়েকদিন রাখে তারা।’

আল আমিন বলেন,‘হাসপাতাল থেকে এক ধরনের ইনজেনকশন ধরিয়ে দিছে, যা তাদের নির্দিষ্ট ডিলার পয়েন্ট ছাড়া কোথাও পাওয়া যায় না, যার দাম রাখা হয়েছে আট হাজার টাকা করে। এই ইনজেকশন আমাকে দিয়ে ছয় দিন কেনাইছে। এরপর থেকেই আমি লুজার হয়ে গেছি। আজ থেকে তিন দিন আগে আমাদের রিলিজ দিয়েছে। তখন আমি হাসপাতালে বললাম, এখন কিছু পরিশোধ করব আর বাকি টাকার চেক দেব। তখন থেকে আমার সঙ্গে তারা খারাপ ব্যবহার শুরু করে। আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি বলা হয় বুড়িগঙ্গায় কেটে ভাসিয়ে দেবে। হাসাপাতালের ভেতরে বিশাল সিন্ডিকেট বাহিনী আছে, তারা এসব বলেছে।’

নবজাতকের বাবা আল আমিন আরও বলেন, ‘আামাদের আটকে রেখেছে তিন দিন আটকে না রাখলে তো তিন দিন আগেই আমাদের ছেড়ে দেওয়া কথা ছিল। টাকার জন্য তারা সময়মতো রিলিজ দেয়নি আমাদের। আমরা ৫ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালের টোটাল বিল হয়েছিল এক লাখ ৮৭ হাজার। আজকে তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) এক লাখ ২৭ হাজার টাকা রেখে আমাদের ছেড়ে দিয়েছে। আল আমিন বলেন, ‘বাবুকে আটকে রাখছিল। এই সময় বাবুকে আমাদের কাছে দেয়নি। তবে বাবুকে তার মায়ের দুধ খাওয়ার সুযোগ করে দিয়েছে।’

এ বিষয়ে ডেল্টা হেলথ কেয়ার যাত্রাবাড়ি লিমিটেডের ম্যানেজার সুলতান আহমেদ  বলেন, ‘মুসলমান হলে এমন মিথ্যা কথা বলতে পারে না। সে (আল আমিন) বিল দেখে বিভিন্নজনকে দিয়ে অনুরোধ করে। এরপর মোট বিল থেকে আমরা কমিয়ে দিয়েছি। কিন্তু তারপরও সে (নব জাতকের বাবা) পরিশোধ করতে পারছিল না। নব জাতকের বাবা গ্রামের জমি বিক্রি করতে পারেনি, তাই টাকা যোগাড় করতে পারেননি বলেও আামাদের জানিয়েছেন। এরপর যা কমানোর আমরা কমিয়ে দিয়েছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামের ডিসি ফখরুজ্জামান ‘গণহত্যা সহযোগী’ বরখাস্তের দাবি

মোহাম্মদ মাসুদ: চট্টগ্রামের জেলা প্রশাসক ‘গণহত্যা সহযোগী’ হাসিনা সরকারের দোসর দালাল’। ক্ষমতাচ্যুত সরকারের জেলা প্রশাসকগনের ঘনিষ্ঠজন সাবেক ছাত্রলীগ নেতা, নানা বেআইনি অনিয়মের জেরে এখনো স্বপদে বহাল রয়েছেন, ফখরুজ্জামান তাদের অন্যতম। একপর্যায়ে ছাত্র-জনতার তোপের মুখে পড়লেন প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের বরখাস্ত করার দাবি জানান। এ সময় তারা ডিসি ফখরুজ্জামানকে উদ্দেশ্য করে ‘স্বৈরাচারের দোসর’ ‘হাসিনা সরকারের দালাল’ ‘গণহত্যার সহযোগী’ এরকম বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অবিলম্বে ডিসির অপসারণ ও শাস্তি দাবি করেন। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক বৈঠক শেষে এ ঘটনা ঘটে। ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক সেখানে অবস্থান করছিলেন। এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সাইফুল ইসলামও সেখানে ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা

আরও পড়ুন
language Change