তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

যাত্রাবাড়িতে তিতাস গ্যাস এখন স্থানীয় সিন্ডিকেটের হাতে জিম্মি

পাঠক সংখ্যা
638

মোঃ রাজু :

বাংলাদেশের প্রধান শহরগুলোতে রান্নাবান্না ও কলকারখানার কার্যক্রম পরিচালনার জন্য দিন দিন গ্যাসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ শহরে এই গ্যাসের চাহিদা মেটাতে গ্যাস বিপণন এর কাজ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দেশের মোট চাহিদার প্রায় ৭০% গ্যাস বিপণনকারী এই প্রতিষ্ঠানটির বৈধ গ্রাহক সংখ্যা ২৮লক্ষ৭৮হাজার৭৫৭ টি হলেও অবৈধ গ্রাহক সংখ্যা প্রায় ৩ লক্ষেরও বেশি রয়েছে।দেশের সর্বোচ্চ মজুদকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হলেও উৎপাদনের দিক থেকে রয়েছে অনেকটা পিছিয়ে চতুর্থ স্থানে। গ্যাসের চাহিদার তুলনায় উৎপাদন কম যাওয়ায় ২০১৪ সালের ৩০মে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে আনুষ্ঠানিকভাবে নতুন গ্রাহক বৃদ্ধির কার্যক্রম বন্ধ করে দেয় এই প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১৭ সালের দিকে বাংলাদেশ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন করে বৈধ গ্রাহকের সংখ্যা বাড়ানোর একটি সিদ্ধান্ত নিলে স্থানীয় ঠিকাদাররা সহ কিছু অসাধু মহল গ্রাহকের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে তাদের গ্যাস সংযোগ গুলো অনেকটা গোপনীয়তার সাথে সম্পন্ন করে, এবং গ্যাস সংযোগ দেওয়া শুরু হলে গ্যাসের বৈধতা এনে দিবে বলে আশ্বস্ত করে। এভাবে তৈরি হয়ে যায় কয়েক লক্ষ অবৈধ সংযোগ। পরবর্তীতে স্থায়ীভাবে নতুন সংযোগ বৃদ্ধি করার সিদ্ধান্ত বাতিল হলেও তৈরীকৃত সংযোগ গুলো আর বাজেয়াপ্ত হয়নি।এই দৌড়ে অনেকটাই এগিয়ে আছে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ী। যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইল, মৃধা বাড়ি, কাজলা, নয়ানগর, কুতুবখালী, ভাঙ্গা প্রেস, সামাদনগর,হালটপাড়,বিবির বাগিচা এলাকা গুলোতে বেশি তৈরী হয়েছে অবৈধ সংযোগ।একদিকে যেমন কলকারখানা গুলোর গ্যাস প্রয়োজন অন্যদিকে নতুন করে তৈরি হওয়া আবাসিক ভবন গুলোতে গৃহস্থালীতে গ্যাসের চাহিদা প্রচুর বৃদ্ধি পাওয়াতে প্রায় এই এলাকা গুলোর অধিকাংশ বাড়িতে চুলা বৃদ্ধি সহ সম্পূর্ণ বাড়ি অবৈধভাবে সংযোগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিভিন্ন সময় সংবাদকর্মীদের স্বচিত্র প্রতিবেদন ও তথ্য থেকে অনুমান করা হয়ে থাকে যে যাত্রাবাড়ি এলাকায় প্রায় ১০হাজারের অধিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।স্থানীয় কিছু নেতা, কিছু সমিতি/সংস্থা সহ কতিপয় অসাধু ঠিকাদারদের কারনে যাত্রাবাড়ি এলাকার গ্যাসের এই বেহাল অবস্থা। যাত্রাবাড়ী ঢাকা মেট্রো বিপণন বিভাগ-০১ এর অধীনে রয়েছে।বিভিন্ন সময় ঢাকা মেট্রো বিপণন বিভাগ -০১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করনের নাটকীয়তা চালালেও হয় না কোন জরিমানা। ফলে অবৈধ সংযোগ পূর্বের চেয়ে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে যায়।হয়রানি হতে হয় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের।তার কারন তিতাসের কর্মকর্তারা রেগুলেটর খোলাতেই নিজেদের সীমাবদ্ধ করে রেখেছে।আজকে কর্মকর্তাদের দ্বারা বিচ্ছিন্নকৃত লাইনগুলো সন্ধ্যা হতেই নতুন রাইজার কিনে পূনরায় স্থাপন করে গ্রাহকরা। অবৈধ এই গ্যাস সংযোগ দিয়ে ভাড়াটিয়াদের চাহিদা মেটাতে সক্ষম হলেও বাড়ির মালিকদের বিল দিতে হয় প্রকৃত বিলের সমান বা তার বেশি। সরকারি রাজস্ব খাতে এই বিল না গেলেও চলে যায় স্থানীয় বিভিন্ন মহল ও তিতাসের ঠিকাদারদের কাছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিজস্ব কোন ম্যাজিস্ট্রেট না থাকায় অভিযান পরিচালনার জন্য ডিসি মহোদয়ের মাধ্যমে আবেদন করে ম্যাজিস্ট্রেট নিতে হয়। ফলশ্রুতিতে প্রয়োজনের তুলনায় কম অবৈধ গ্যাস বিচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। বাকি সময়গুলোতে ডিজিএম এর নির্দেশে দায়িত্বরত কর্মকর্তারা এসে অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করে গেলেও জরিমানা করতে অক্ষম হয়।তিতাস গ্যাস কোম্পানির বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট ছাড়া অভিযান পরিচালনা করলে জরিমানার কোন বিধান নেই, তারই সুযোগ গ্রহণ করে অসাধু একটি চক্র।এছাড়াও বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা হলেও অজানা কোন এক কারণে জরিমানা হয় না যাত্রাবাড়ী এলাকার কাজলাতে। নতুন তৈরি হওয়া ভবনের সংখ্যা তুলনামূলকভাবে এই কাজলাতেই বেশি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনের জন্য কাজলা এলাকায় ২০২৩ এর ১৯ জুন তিতাসের মেটাবিবি-০১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সাহেবের নেতৃত্বে একটি অভিযান সম্পন্ন করেন।ঐ দিনের অভিযানে ম্যাজিস্ট্রেট থাকা শর্তেও হয়নি কোন জরিমানা।তাই ঐ অভিযানে বিচ্ছিন্ন করা মোট ১৮টি ভবনের লাইন,১০টি বাড়ির চুলাবৃদ্ধি,২টি ওয়াশিং ফ্যাক্টরী সহ ১০০মিটার টানা চোরাই লাইন সহ আরো প্রায় হাজারটি অবৈধ বাড়ি এখনও গ্যাস ব্যবহার করছে বহাল তবিয়তে।কাজলায় অবস্থিত কাজলারপাড় সমাজ কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো:হারুনর রশীদ,সাধারন সম্পাদক মো:উজ্জ্বল সহ নামে বেনামে আরো কয়েকজন স্থানীয় পাতি নেতাদের নিয়ে গড়ে ওঠা এই সমিতি অত্র এলাকায় অবৈধ গ্যাস সংযোগ পরিচালনা ও এর বন্টক ভোগ দখল করে।তিতাস গ্যাস এর কর্মকর্তাদের ম্যানেজ করার দ্বায়িত্ব ঠিকাদার জাহাঙ্গীর, লাইন ম্যান স্বপনের উপর।এছাড়াও বাটোয়ারা বুঝে নিতে ভূল করে না স্থানীয় নেতা প্রকৃতির লোকজন।অবৈধ এই সংযোগের কারণে অতিষ্ঠ হচ্ছে বৈধ সকল গ্রাহকরা। প্রয়োজনের তুলনায় গ্যাসের সাপ্লাই কম থাকায় বাড়িওয়ালারা পড়েছেন চরম বিপাকে। একদিকে গুনতে হচ্ছে গ্যাস বিল, অন্যদিকে কমাতে হয়েছে ভাড়া। পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকার কারণে অনেক সময় ভাড়াটিয়াদের কাছে হেনস্থা হতে হয় ভাড়া চাইতে গিয়ে। কাজলা এলাকায় প্রায় সকলের জানা গ্যাস নিয়ে এই চোর পুলিশ খেলার বিষয়ে।একদিক থেকে লাইন কাটা অপর দিকে লাইন জোড়া লাগানো যেন রুটিনে পরিনত হয়েছে।বাংলাদেশ গ্যাস আইন ২০১০এর ৪০নং এর ৬ অধ্যায়ের দণ্ডাদেশ অনুযায়ী আবাসিক/বানিজ্যিক যেকোন ধরনের গ্যাস সংযোগ অবৈধ শনাক্ত হলে সেই গ্রাহকের ১২মাসের সমেরিমান(চূলা অনুযায়ী) জরিমানা হওয়ার বিধান রয়েছে।এছাড়াও কোন ঠিকাদার অবৈধ সংযোগের সাথে জড়িত থাকলে তার লাইসেন্স বাতিল সহ অর্থদন্ডে দন্ডিত করার বিধান থাকলেও এই আইনের দেখা মেলে না যাত্রাবাড়ি এলাকায়।সকলের মুখে মুখে সংযোগ দেওয়ার কাজে জাহাঙ্গীর এর ও স্বপনের নাম জড়িত থাকলেও হয়না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।এছাড়াও একই সংযোগ বারবার বিচ্ছিন্নকরনের ক্ষেত্রে জরিমানা দ্বিগুন হওয়ার বিধান থাকলেও মাঝে মাঝে জরিমানা বিহীন অভিযান নামক নাটকীয়তা চলে।ফলে অবৈধ সংযোগ পূর্বের জায়গায় থেকে যায়।বৈধ গ্রাহকদের ভেতরে চলতে থাকে বুকফাটা হাহাকার।এভাবেই প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা চলে যায় অসাধু চক্রের হাতে।ফলে তৈরী হচ্ছে অবৈধ টাকার প্রভাবে নানারকম অরাজকতা।
তাই তাই সচেতন মহল দাবি করে বৈধ গ্রাহকদের গ্যাসের ভোগান্তি কমাতে ও অবৈধ গ্রাহকদের স্বমূলে বিনষ্ট করতে কতৃপক্ষের আরো কঠোর হস্তক্ষেপ জরুরি। এছাড়াও অসাধু ঠিকাদারদের লাইসেন্স বাতিল করে আইনত বিচারের আওতায় আনা অত্যাবশক বলে মনে করেন অত্র যাত্রাবাড়ী এলাকার বৈধ গ্রাহকগণ। অবৈধ গ্যাস সংযোগদাতা সকল অসাধু সিন্ডিকেট ভাঙতে আরো কঠিন ও জোরালো ভূমিকা পালন করার দরকার বলে মনে করে স্থানীয় বাসিন্দারা,ও ম্যাজিস্ট্রেট নিয়ে জরিমানা করার জন্য জোর দাবি জানায় স্থানীয় লোকজন। (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর হামলা

চট্টগ্রাম্ প্রতিনিধি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমিস্টারে’র ছাত্রী ফারজানা আফরিন আক্তার’র উপর অতর্কিত ভাবে একদল সন্ত্রাসীরা হামলা চালায়। জানা যায়, ২৮ নভেম্বর (সোমবার) বায়েজিদ থানাদিন ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ৩০ নং প্লট গেইটের সামনে দুপুর সাড়ে ১১ঘটিকায় সময় সন্ত্রাসীরা গেইটের পকেট দরজায় কড়া নাড়লে আফরিন পড়ার টেবিল থেকে উঠে এসে পকেট দরজা খুলতেই পূর্বে থেকে উৎ পেতে থাকা ১০/১২ সন্ত্রাসীরা হাতে থাকা হাতুড়ি দিয়ে আফরিনের মাথায় আঘাত করলে তার চিৎকারে ঘর থেকে তার বাবা মাওলানা তাজুল ইসলাম ভূইয়া মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসলে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত হয় আফরিন ও তার মা জান্নাতুল ফেরদৌস, বাবা মাওলানা তাজুল ইসলাম ভূইয়া। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে। আহত তাজুল ইসলাম জানান চন্দনাইশ পৌরসভার পরাজিত কাউন্সিলর ও ছাত্রলীগ

আরও পড়ুন
language Change