তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি বিশ্ব রক্তদাতা দিবসে সিরাজগঞ্জে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা ৮৯ মিনিটের গোলে নেদারল্যান্ডসের স্বপ্ন ভাঙল করলো জাপান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র? দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

শশুরকে ঘুমের ঔষধ খাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে লাপাত্তা পুত্রবধু

পাঠক সংখ্যা
638

মোঃ হাসানুজ্জামান:

অনৈতিক, অসামাজিক, পরকীয়া প্রেমের বলি হলো সাড়ে ৪ বছরের শিশু। সমাজে একটা কথা প্রচলিত আছে- সুখে থাকলে ভূতে কিলায়। ঠিক এমন ঘটনায় ঘটেছে নওগাঁর আক্কেলপুরে। আক্কেলপুরের মোঃ সোহাগ হোসেনের স্ত্রী মোছাঃ আদরী আক্তার পরকীয়া প্রেমের টানে পালিয়ে গেছে বদলগাছী থানার মোঃ ইউনুস আলীর সাথে। সেই সাথে নিয়ে গেছে নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ।

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখা এ জাতি অপরাধ জগতের সাথে মিশে যাচ্ছে বেশ স্মার্টভাবে। বিশেষ করে স্মার্ট ফোন ও অবাধ ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই অপরাধ করার সুযোগ পাচ্ছে সকলে। অর্থাৎ প্রযুক্তির ছোয়াকে তারা আশীর্বাদ নয়, অভিশাপে পরিনত করেছে। পরকীয়া আসক্ত ইউনুস-আদরী জুটিও তার ব্যতিক্রম নয়। কারণ ইউনুস-আদরী জুটিও তাদের অবৈধ মেলামেশায় এই মোবাইল ফোনকেই ব্যবহার করে।

তবে আদরীর মা ও স্বামী বলছেন, আদরী এমন মেয়ে না। হঠাৎ করে কেনো এমন হলো, তারা হতভম্ব। কেননা আদরী তার ছোট্ট মেয়েকে রেখে কোথায় যায় না। অথচ সেই মেয়েকে রেখেই চলে গেছে অন্য ছেলের হাত ধরে। শুধু তাই নয়। আদরী পালানোর রাতে তার শশুর, শাশুড়ী, নিজের ছোট্ট মেয়েকে হত্যার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ঘুমের ঔষধ খাওয়ান। সবাই অজ্ঞান হয়ে গেলে আদরী তার বাসা থেকে নগদ টাকা, স্বর্নালঙ্কার, মোবাইল দামী কাপড়চোপড় সহ ইউনুসের হাত ধরে চলে যায়। আদরীর মা ইউনুসকে দায়ী করে বলেন- আদরীকে ইউনুস ফুসলিয়ে নিয়ে গেছে।

পলাতক আদরী ও ইউনুস কেউ কারো থেকে কম যায় না। আদরীর স্বামী মোঃ সোহাগ হোসেন ঢাকায় একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। অন্যদিকে ইউনুস পেশায় রাজমিস্ত্রী। এর আগেও ইউনুস দুইবার এমন কান্ড ঘটিয়েছে। ইউনুসের আগের সংসারে সন্তান আছে। আগের স্ত্রী ও সন্তানের ভরণপোষণও দেন না তিনি। এলাকার লোকজন বলছে, ইউনুস তার একজন নিকটাত্মীয় নেতা ও এক অসাধু আইনজীবীর ছত্রছায়ায় এমন অনৈতিক কাজ করে বেড়ায়। কারণ ইউনুস অসহায় মেয়েদেরকে টার্গেট করে তাদের ভাগিয়ে নিয়ে যায়। যাতে করে তারা আইনি সহায়তা নিতে না পারে এবং বিচার চাওয়ার সাহস না করে। ইউনুসের নিকটাত্মীয় নেতা ও অসাধু আইনজীবী সাহায্য না করলে ইউনুস বার বার একই কাজ করতে পারতো না।

এমন লজ্জাজনক ঘটনায় পলাতক আদরীর স্বামী বলেন, “আমি কাজের সুবাদে ঢাকায় থাকি। আদরীও আমার সাথে ঢাকাতেই থাকতো। বাড়ির কাজ করার জন্য তাকে গ্রামে এনেছিলাম। তাছাড়া আমার বাবা-মা দীর্ঘদিন ধরে অসুস্থ। সঙ্গত কারণেই আদরীকে গ্রামের বাড়িতে আনি কয়েক মাস হলো। কিন্তু সে বাড়ির কাজের মিস্ত্রির সাথে পালিয়ে গেলো। এমনকি যাওয়ার সময় আমার বাড়ির কাজের জন্য রাখা নগদ টাকা, স্বর্ণ, মোবাইল সহ বিভিন্ন কিছু নিয়ে গেছে। আমার মেয়েটা ছোট। অন্তত বাচ্চা মেয়ে মাহীর জন্য হলেও আমি আদরীর সাথে সংসার করতে চাই। আমি চাই ও ফিরে আসুক।”

ঘটনা এখানেই শেষ নয়। স্থানীয়রা বলছেন, আদরীর পালিয়ে যাওয়ার বিষয়ে ওই অসাধু নেতা ও আইনজীবীর পাশাপাশি আরেক কাঠি সরেস ইউনুসের দুলাভাই ফিরোজ। জানা যায়, এ পর্যন্ত ইউনুসের সকল অপকর্মে সহায়তা করেছে ফিরোজ। মেয়েদের ভাগিয়ে নিয়ে বিয়ে দেয়ার নামে নগদ টাকা, স্বর্ণ ও দামি জিনিসপত্র হাতিয়ে নেয়াই তাদের মোক্ষম কৌশল। এ বিষয়ে ইউনুসের দুলাভাই ফিরোজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফিরোজ জানায়, এটা তার নাম্বার নয় এবং এবিষয়ে সে কিছু জানেনা।

সবচেয়ে দুঃখের বিষয় হলো- তাদের এমন ন্যাক্কারজনক ঘটনায় এক প্রকার এতিম হয়েছে সোহাগের সাড়ে ৪ বছরের মেয়ে মাহি। যে সময় নিজের মায়ের কোলে ঘুমানোর কথা মাহির। ঠিক সেই সময়ে মায়ের শোকে দিশেহারা হয়ে হাত ভেঙে পড়ে আছে মাহি। আর এভাবেই অবৈধ, অনৈতিক, অসামাজিক ও অসম পরকীয়া প্রেমের বলি হচ্ছে হাজারো শিশু, ভেঙে যাচ্ছে হাজারো সুখের পরিবার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জয়পুরহাটে ডাকাতিসহ ২৪ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে ডাকাতি সহ ২৪ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাট সাংবাদদাতা: জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাত সর্দার ও বিভিন্ন জেলায় ২৪টি মামলার আসামি কামাল গাজীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত অর্থ, স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। গ্রেপ্তার কামাল গাজী খুলনার সোনাডাঙ্গার হাজী ইসমাইল রোড বানরগাতী এলাকার শহীদ গাজীর ছেলে। পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির সবাইকে বেঁধে রেখে ৮/৯ জন অজ্ঞাতনামা ডাকাতদল ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর ডাকাত দলটিকে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক টিম। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা, চট্টগ্রাম পরে

আরও পড়ুন
language Change