তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা

বিশ্বনাথে ১১ চেয়ারম্যান প্রার্থী’সহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাঠক সংখ্যা
638

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি আরকুম আলী:

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে’ প্রতিদ্বন্ধিতা করতে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ‘আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত’ সমর্থিত ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত অনলাইনের মাধ্যমে ওই ৩টি পদে মোট ২০ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে রয়েছেন ৮জন প্রার্থীই ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র’ প্রবাসী।
ভোটের দিন (৮ মে) বিশ্বনাথ উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ ৯৭ হাজার ৬ জন ও মহিলা ৯১ হাজার ৩১ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ‘উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন। আর নির্বাচিতরা বিশ্বনাথ উপজেলাবাসীকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেবেন, নাকি উন্নয়ন বাণিজ্য করে নিজের আখের গুছাবেন, তা অবশ্য এখনই জানেন না কোন ভোটারই। তাই এবারের নির্বাচনে অনেক সর্তক অবস্থানে রয়েছেন ভোটাররা, যাতে করে সত্যিকার জনপ্রতিনিধিদেরকে নিজেদের অভিভাবক হিসেবে নির্বাচিত করা যায়।
বিগত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই বিশ্বনাথে ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে’ ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ‘উপজেলা পরিষদ নির্বাচন’কে কেন্দ্র করে গ্রাম থেকে শহরে চষে বেড়ান সম্ভাব্য প্রার্থীরা। তবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে না হলেও ‘আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াত’ সমর্থিত প্রার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য নির্বাচন জমে উঠার আভাস রয়েছে নির্বাচনী মাঠে। উপজেলা নির্বাচনের ৩টি পদের মধ্যে কোনটিতে প্রতিদ্বন্দিতা করছেন না জাতীয় পার্টি সমর্থিত কোন প্রার্থী।
দলীয় প্রতীক ছাড়া এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে শুরুর দিকে প্রচার-প্রচারণায় থাকা প্রার্থীদের মধ্যে যেমন কিছু সংখ্যক সড়ে দাঁড়িয়েছেন, তেমনি আবার নতুন কিছু প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দিতায় যুক্ত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আসন্ন ‘বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে’ প্রতিদ্বন্ধিতা করতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন বিএনপি ঘরণার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ৩টি পদেই ক্ষমতাশীন দল আওয়ামী লীগের রয়েছেন অধিক সংখ্যক প্রার্থী। এবার চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন দলটির। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল-ইসলাহ’র ১ জন প্রার্থী রয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘরণার প্রার্থীরা হলেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহ সভাপতি প্রবাসী শমসাদুর রহমান রাহিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম।
বিএনপি ও জামায়াত ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ স্পোটর্স ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন এবং উপজেলা জামায়াতে ইসলামের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।
উপজেলা ভাইস পদে আওয়ামী লীগ ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
বিএনপি ও আঞ্জুমানে আল-ইসলাহ ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব সরকার এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সদস্য ইসলাম উদ্দিন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, আওয়ামী লীগ নেত্রী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমা বেগম এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ আগত রোগী, স্বজন ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন। চমেক একটি বৃহৎ সরকারি হাসপাতাল হওয়ায় প্রতিদিন এখানে বিপুল সংখ্যক রোগী ও স্বজনের ভিড় থাকে। অনেক সময় পানযোগ্য বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে পড়তে হতো তাদের। রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রধান ভবনের নিচতলায় পানির প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম। এসময় ফিতা কেটে ও পানি পান করে প্লান্টটি উদ্বোধন করেন চমেক এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। এসময়

আরও পড়ুন
language Change