তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

জাফলং ট্যুরিস্ট পুলিশ কেবলই মুগ্ধতা ছড়ায়

পাঠক সংখ্যা
638

সাঈদুর রহমান রিমন:

জাফলং ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আমাকে প্রতিদিনই মুগ্ধ করছে। সত্যি কি অসাধারণ তাদের ব্যবহার, কি চমৎকার সম্বোধন। বাবা, মা, ভাই, বোন সম্বোধনে সবাইকে আপন করে নিয়ে সাবলীল ভাবে চাপিয়ে দেয়া হয় নানা নির্দেশনা। সে নির্দেশনা হলো সব ধরনের বিপজ্জনক অবস্থা এড়িয়ে চলার, সে নির্দেশনা নিজেরা ভালো থাকার। সকলেই জানেন, জাফলং এর পাথর, পাহাড়, ঝর্না নদীর মায়াবী এ পর্যটন এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তের এক্সট্রিম জিরো পয়েন্টে। অজানা, অসতর্কতায় প্রায়ই পর্যটকরা জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের ভিতরে ঢুকে পড়েন। ওই সময় বিএসএফ টহলরত থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটা অস্বাভাবিক কিছু নয়। এমন বিব্রতকর ঘটনা এড়াতে জাফলং ট্যুরিস্ট পুলিশের বিরামহীন তৎপরতা যেন চলতেই থাকে। কখনও উচু পাথরের উপর দাঁড়িয়ে, কখনও পিয়াইনের স্রোত পানিতে কোমর পর্যন্ত ভিজে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা দুই হাত প্রসারিত করে আবেদন জানাতে থাকে। বলতে থাকে, প্লীজ বাবা মায়েরা আর একটুও উজানের দিকে আসবেন না, আপনারা অলরেডি জিরো পয়েন্ট ব্রেক করে ফেলতেছেন, প্লীজ পিছিয়ে যান, প্লীজ পিছিয়ে যান।
আবার কখনও হ্যান্ড মাইকে ভাসতে থাকে পুলিশ কণ্ঠের ঘোষণা। পাহাড়ি ঢলের তীব্র স্রোত শুরু হয়েছে জাফলংয়ে। এ স্রোত বিপজ্জনক, পানি খুব ঘোলা। পর্যটকরা কেউ এখন স্রোত পেরিয়ে এপার ওপার যাতায়াতের ঝুঁকি নিবেন না। প্লীজ আপনারা নৌকায় উঠে খাসিয়া পল্লীর ঘাটে যান, সেখানে মায়াবী ঝর্না ঘুরে আসুন, ভালো লাগবে। আদুরে কন্ঠে দারুণ মমত্বের সঙ্গে দেয়া পুলিশের ঘোষণাগুলো যেন অতি আপনজনের ভালোবাসার মিনতি। তাদের অনুরোধ বারণ উপেক্ষা করার বিবেকী কোনো উপায় থাকে না।
আমি জানি না ট্যুরিস্ট পুলিশের জাফলং সাব জোনের দায়িত্বে কোন অফিসার রয়েছেন, জানি না সেখানকার তত্ত্বাবধায়ক কর্মকর্তার নামধামও। জানার প্রয়োজনবোধও করছি না। শুধু বুঝতে পেরেছি, ট্যুরিস্ট পুলিশের পোশাক পরিধানকারী ব্যক্তিরা আমার সন্তানের অভিভাবক, আমার অসহায় বোনের কঠিন নিরাপত্তা বেষ্টনী হওয়া ভাই, আমার বয়স্ক স্বজনের জন্য দায়িত্ববান সন্তান। আমার এসাইনমেন্ট নিয়ে ঘুরে আসা রিপোর্টারের ভিডিওচিত্র যতো দেখেছি ততোই আমি মুগ্ধ হয়েছি, ততোই জাফলং ট্যুরিস্ট পুলিশের প্রেমে পড়েছি। এখন কাছ থেকে শুধু জাফলং ট্যুরিস্ট পুলিশকে দেখার ইচ্ছে জেগেছে আমার।
প্রতিটি দৃশ্যপট দেখে ট্যুরিস্ট পুলিশের কোনো সীমাবদ্ধতা আছে বলে আমার মনেই হয়নি। বরং তাদের দায়িত্বের ধরন দেখে মনে হয়েছে, প্রতিটি স্পটে শত শত পর্যটককে তারা যেন হাতে হাত ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা গোছের একজন মাঝেমধ্যেই নিজে হ্যান্ড মাইক হাতে যেসব অনুরোধ নির্দেশনা ঘোষণা দেন সেসব আবার ভিডিও আকারে জাফলং ট্যুরিস্ট পুলিশ ফেসবুক পেইজেও আপলোড দেয়। আমি লক্ষ্য করি, নির্দেশনা যাই দেয়া হোক তার ভিডিওতে এমন সব লোভনীয় দৃশ্য দেখানো হয় যে, তা দেখেই জাফলং যাওয়ার আগ্রহ জাগবে যে কারোর। শুধু পুলিশি আইন শৃংখলা রক্ষাই নয়, পর্যটকদের আকৃষ্ট করার রাষ্ট্রীয় কর্মকাণ্ডেও তারা চমৎকার ভাবে অবদান রেখে চলছে।
আরো একটা দৃশ্য আমি কোনো ভাবেই ভুলতে পারছি না। এক মা তার স্বজনদের নিয়ে মায়াবী ঝর্ণায় একের পর এক ছবি তোলায় ব্যস্ত, আছে উচ্ছাস আনন্দে মশগুল,,, অথচ তার শিশু ছেলেটি সময় কাটাচ্ছে এক ট্যুরিস্ট পুলিশের কোলে। আমার রিপোর্টার ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করেছিলেন, দীর্ঘ সময় ধরে আরেকজনের বাচ্চা কোলে রাখার ডিউটিতে কি বিরক্ত হচ্ছেন না? হাসিমুখে জবাব ছিল তার – ‘প্রশ্নই উঠে না। এখানেই দাঁড়িয়ে সবাইকে দেখাশোনার দায়িত্ব আমার। একাই ছিলাম, বাচ্চাটা কোলে থাকায় তার সঙ্গে হাসি গল্পে ভালোই সময় কাটাতে পারছি।’ এমন মানসিকতা গড়ে তোলা জাফলং ট্যুরিস্ট পুলিশ সদস্যরা “করোনাকালীন মানবিক পুলিশের” কথা মনে করিয়ে দেয়। জাফলং ঘুরতে যাওয়া আরেক বয়স্ক পর্যটকের বক্তব্য হচ্ছে, ‘অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ছাড়া ট্যুরিস্ট পুলিশ শুধু ভালোবাসা, মমতা দিয়ে শৃংখলা রক্ষা করে-এটাই আমার কাছে আজব লেগেছে।’

(লেখক : সম্পাদক, দৈনিক দেশবাংলা)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আপিলেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।। তার জামিন আবেদনটি তিন মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে। এর মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান। এর আগে ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।

আরও পড়ুন
language Change