তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র

ভেজাল কোম্পানীর ভেজাল বাণিজ্যে স্বাস্থ্যসেবায় হুমকি 

পাঠক সংখ্যা
638

মোহাম্মদ মাসুদ:
সাভারের হেমায়েতপুরের রয়েল ল্যাবরেটরিজ আয়ু। প্রতিষ্ঠানটির আমলকি-প্লাস, এ্যাপেল-প্লাস ও পুদিনা-প্লাস বাণিজ্য এখন ওপেন সিক্রেট। তাছাড়া মোটাতাজাকরণ ক্ষতিকারক উপাদানে তৈরি রয়েল-গোল্ড, ফেরাপ্লেক্স, ইরেকটন, কার্ডিওলেক্স, টাসফিট, হাইরেক্স, ডাইজাভিট, রয়েলভিট, রুচিরাজ, কারমোজিন, লিভারেক্স, মিকোভাস, গ্যাসরিলিফ, সিভিটন, ওরেঞ্জ-ই, সেপোভাক্স ও বেবিসিড স্বাস্থ্যসেবায় চরম হুমকি হলেও সাভারের ড্রাগ সুপারের নজরদারি শুন্যের কোটায়। ফলে হার্টব্লক, মেদভুড়ি ও ডায়াবেটিস নিরাময়ের শ্লোগান দিয়ে বিক্রি করছে ডিউরেটন নামের সিরাপ। বিগত দিনে আমলকি-প্লাস তৈরি ও বাজারজাত নিষিদ্ধ হওয়ার পরই ডিউরেটন সিরাপ বিক্রি শুরু করে। প্রতিষ্ঠানটি আমলকি-প্লাস বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় ড্রাগ প্রশাসন কর্তৃক পরিক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে আমলকি-প্লাস সিরাপে আমলকি নেই। শুধুমাত্র ক্ষতিকারক কেমিক্যাল আর ফ্লেভার দিয়ে তৈরি। বিষয়টি নিয়ে পত্রিকায় শিরোনাম হওয়ার পরই ড্রাগ প্রশাসন ১৯/১১/২০১৫ইং তারিখ ভেজাল সিরাপটির উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করে। প্রাপ্ত ইনভয়েসের তথ্য মতে, ড্রাগ নীতিমালা পরিপন্থী সেই নিষিদ্ধ হওয়া আমলকি-প্লাস এখন মিটফোর্ড, সাভারের তমা ফার্মেসী, গাজীপুর, টাংগাইলের মধুপুর ফার্মেসী ও নোয়াখালীসহ সারাদেশে বিক্রি করছে। বিতর্কিত কোম্পানীর মালিক নিজেকে সাংবাদিক ও আওয়ামী কর্মী পরিচয়ে ড্রাগ প্রশাসনকে জিম্মি করে জেলা ড্রাগ সুপারদের ভয়ভীতি প্রদর্শন করে অবাধে আমলকি-প্লাস বাণিজ্যের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির উৎপাদিত কারমোজিন নিয়ে দেশ ল্যাবঃ আয়ু এবং রুচিরাজ নিয়ে দিলেটের ইস্টার্ন ল্যাবঃ ইউনানীর সাথে দ্বন্ধ হয়। বর্তমানে আমলকি-প্লাস নিয়ে গোপালগঞ্জের একটিভ ল্যাবঃ ইউনানীর সাথে দ্বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রতিষ্ঠানটির অনুকুলে আমলকি-প্লাস অনুমোদিত প্রডাক্ট। তথ্য মতে, সুচতুর ব্যবসায়ী তার গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে দাপটের সাথে ড্রাগ প্রশাসনকে বিভ্রান্ত করে সব ক্ষেত্রেই পাড় পেয়ে যাচ্ছে। সেহেতু মানুষের জীবন নিয়ে কারসাজী ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির আমলকি-প্লাস ও ডিউরেটন পরিক্ষা করলেই নীরব ঘাতক বাণিজ্যের মুখোশ উন্মোচিত হবে।
এদিকে সাভারের একরাম ল্যাবঃ আয়ুর বিরুদ্ধে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করে প্রডাক্ট বিক্রির অভিযোগ উঠেছে। এক সময় আমলকি-প্লাস নিয়ে বিতর্কিত হলেও এখন এমিটন-প্লাস নিয়ে বিতর্ক চলছে। রাস্তাঘাটের ফুটপাতে হকার সমিতির নেতৃত্বে অবাধে বিক্রি হচ্ছে গরু মোটাতাজাকরণ উপাদানে তৈরি এমিটন-প্লাস।কোম্পানীর মালিক নিজ নামের আইডি দিয়ে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করে বিক্রি করছে একরোফেন, একরোপ্লেক্স, হেলফিট, একরোভিট, কামিনী গোল্ড, একরোভাস, সাসটাজিম, এলভাসিম, ভেজিনেক্স, এমোনিড, এ-পাইলস, গনোনিল, লিকোফেন, মিমোটন, ডাইয়াবি কেয়ার, আরটি-ট্যাব, স্লিম-এ, রিউমিন, এরিটনা, ভিগো-৩০, এ্যামি-২০, এমআর-২৮, এ- কার্ড, এ-ডাইজেষ্ট, পেডিকেয়ার, স্কীনিটোন ও সুপ্রাডাইন নামের ঔষধ। তিনি শিল্প সমিতির প্রভাবশালী নেতার পরিচয়ে ড্রাগ প্রশাসনে ক্ষমতা প্রদর্শন করে নিজ স্বার্থ উদ্ধারে বরাবরই তৎপর । অথচ তার কোম্পানীর বিরুদ্ধে অনুমোদনহীন ভেজাল প্রডাক্ট বিক্রির অভিযোগ উঠলেই সংশ্লিষ্ট থানায় নকল হওয়ার অভিযোগ করে রক্ষা পাবার সিস্টেমে একজন অন্যতম কৌশলী। জনস্বার্থে কোম্পানীর শুধুমাত্র এমিটন-প্লাস পরিক্ষা করলেই নীরব ঘাতক বাণিজ্য বন্ধ হবে। বিপরীতে সাধারণ মানুষ লিভার ও কিডনি ড্যামেজের কবল থেকে রক্ষা পাবে।
উল্লেখ্য, বরিশালের জি.এস ল্যাবরেটরিজ আয়ুর নবায়ন এবং মালিকানা পরিবর্তন ছাড়াই লেবেল কার্টন পরিবর্তন করে প্রডাক্ট বিক্রির প্রকাশিত অভিযোগ ধামাচাপা দিতে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান দৌড়ঝাঁপ শুরু করে ড্রাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করার চেষ্টা করছেন। যদি অর্থের বিনিময়ে অভিযোগ থেকে পাড় পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে সর্ষে ক্ষেতে ভূতের রামরাজত্ব। আর প্রশাসনের ছত্রছায়ায় অসাধু ব্যবসায়ীরা নকল-ভেজাল ঔষধ ব্যবসায় উৎসাহী হচ্ছে। এদিকে মুন্সিগঞ্জের এমপেক্স ল্যাবরেটরিজ ইউনানীর নব্য মালিক মিটফোর্ডের বিতর্কিত ব্যবসায়ী ফয়সাল ও তার পার্টনার দ্বীন আমিন ড্রাগ প্রশাসনের ফাইলিং কর্মকর্তাদের ম্যানেজ করে অনলাইনে সাসটোক্যাপ বিক্রির অভিযোগ থেকে রক্ষা পাবার কৌশল নিয়েছে। প্রশ্ন হলো অনলাইনে সাসটোক্যাপ বিক্রির বিজ্ঞাপন প্রচারের প্রাপ্ত স্কীন শর্ট তারা কিভাবে অস্বীকার করবে? এদের মতোই মানুষের সাথে প্রতারণা করে রাতারাতি কোটিপতি হচ্ছে ঢাকার এপসিস ইউনানী ল্যাবঃ, আশুলিয়ার চিত্রা ল্যাবঃ ইউনানী, সাভারের ফেমাস ল্যাবঃ ইউনানী, ঢাকা অর্গানিক ল্যাবঃ ইউনানী ও প্যাট্রন ল্যাবঃ ইউনানী, গাজীপুরের শান ল্যাবঃ আয়ু ও জেবিএল ল্যাবঃ ইউনানী, কেরানীগঞ্জের এডরন ফার্মাঃ ইউনানী, নারায়ণগঞ্জের রেনিক্স ল্যাবঃ ইউনানী ও সেফটি হেলথ ল্যাবঃ ইউনানী, বগুড়ার প্রিভেন্টিজ ল্যাবঃ ইউনানী, পাবনার সাফিয়া ল্যাবঃ ইউনানী, এ্যাপেক্স ল্যাবঃ ইউনানী ও ইউনিফিল ল্যাবঃ ইউনানী, নাটোরের গোপালপুরের আল-রাজী ল্যাবঃ ইউনানী, রাজশাহীর এস.এমজি ল্যাবঃ ইউনানী, রংপুরের এস.আর ল্যাবঃ আয়ু ও ইকো ল্যাবঃ ইউনানী, সিলেটের মাইসান ল্যাবঃ ইউনানী, যশোরের বায়োলাইফ ল্যাবঃ ইউনানী, নোয়াখালীর এমসিআই ল্যাবঃ ইউনানী। মানুষের স্বাস্থ্যসেবায় বিষফোড়া ঔষধ কোম্পানীর বিরুদ্ধে ড্রাগ প্রশাসনের ব্যবস্থা উচিৎ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুর হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে মাদরাসার সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে। বক্তাগণ জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম চলছে। সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে

আরও পড়ুন
language Change