তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের ৮ম সভা অনুষ্ঠিত: সংবাদপত্র শিল্প টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর  সহযোগিতা কামনা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
সংবাদপত্র শিল্পের চলমান সমস্যা ও তার সমাধান নিয়ে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের উদ্যোগে আজ ২৫ মে, ২০২৪ রোজ শনিবার ডেইলী ইন্ডাস্ট্রি কার্যালয়ে সংগঠনের ৮ম সভা তথা এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ও ডেইলী ইন্ডাস্ট্রি’র সম্পাদক ও প্রকাশক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সংগঠনের ৭ম সভার কার্যবিরণী পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক শেষ কথা ও দৈনিক সমাজ বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক ইউনুস সোহাগ। সভায় উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের উদ্দেশ্যে তিনি সংবাদপত্র শিল্পের বিরাজমান সমস্যা ও তার সমাধান নিয়ে ১৪ দফা দাবিগুলোও উপস্থাপন করেন। উক্ত দাবিগুলো ব্যাপারে সবাই মতামত ব্যক্ত করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক স্বপ্ন প্রতিদিন প্রকাশনা গ্রুপ চেয়ারম্যান মোঃ মমিনুর রশীদ মামুন, দৈনিক ভোরের ডাক সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেন, দৈনিক পাঞ্জেরী সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার, দৈনিক আলোর জগত প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক তালুকদার, ডেইলি বিজনেস ফাইল প্রকাশক ও সম্পাদক অভি চৌধুরী, দৈনিক তরুণ কণ্ঠ প্রকাশক রফিকুল ইসলাম শান্ত, দৈনিক মুক্ত তথ্য সম্পাদক ও প্রকাশক এডভোকেট এম এ মজিদ, দৈনিক মাতৃভূমির খবর সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম, দৈনিক সময়ের চিত্র সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুন, দৈনিক সংবাদ প্রতিক্ষণ সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল আউয়াল, দৈনিক বিশ্ব মানচিত্র সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ রাসেদ উদ্দিন, দৈনিক বন্ধুজন সম্পাদকম-লীর সভাপতি ও প্রকাশনা গ্রুপ পরিচালক আসিফ হাসান নবী, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশনা গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আমাদের জাগরণ সম্পাদক ও প্রকাশক নূরুল আজিজ চৌধুরী, দৈনিক নববাণী সম্পাদক ও প্রকাশক এ এম এম সলিমউল্লাহ সরকার, দৈনিক ভোরের সময় প্রধান সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক অগ্নিশিখা সম্পাদক ও প্রকাশক মোর্শেদ আলম, দৈনিক আজকের প্রভাত সম্পাদক ও প্রকাশনা গ্রুপ পরিচালক নেজামুল হক, ডেইলি ইভিনিং নিউজ সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ, দৈনিক আলোর বার্তা ও দি ডেইলি স্টেট সম্পাদক ও প্রকাশক অধ্যাপক রফিকউল্লাহ শিকদার ও দি ডেইলি চ্যালেঞ্জ সম্পাদক ও প্রকাশক নাসির আল মামুন প্রমুখ।
দাবিগুলি হচ্ছে : ১। ডিএফপিসহ সকল সরকারী সংস্থার কাছে বকেয়া বিজ্ঞাপন বিল আগামী জুনের মধ্যে পরিশোধ করতে হবে, ২। সরকারী বিজ্ঞাপনের সুষম বন্টন নীতিমালা প্রনয়ন করতে হবে এবং প্রতিটি বিজ্ঞাপণ কমপক্ষে ২টি ইংরেজী ও ৪টি বাংলা পত্রিকায় প্রদান করতে হবে, ৩।বিজ্ঞাপন বিলের উপর অগ্রীম আয়কর এবং সার্ভিস চার্জ বাতিল করতে হবে, ৪। ইংরেজী ও বাংলা পত্রিকার সরকারী বিজ্ঞাপনের মূল্য বৈষম্য দুর করতে হবে, ৫। নিবন্ধিত পত্রিকার অন-লাইন পোর্টালে সরকারী বিজ্ঞাপনের মূল্য নির্ধারন করে প্রচারের ব্যবস্থা করতে হবে, ৬। সরকারী বিজ্ঞাপনের মূল্য বাজার ভিত্তিক (মূল্যস্ফীতির ভিত্তিতে) বৃদ্ধি করতে হবে, ৭। সংবাদপত্র শিল্পের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে, ৮। সাংবাদিক কর্মচারীদের আবাসন ব্যবস্থা করতে হবে, ৯। সংবাদপত্র শিল্পের জন্য আসন্ন বাজেটে ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকার বিশেষ বরাদ্দ দিতে হবে, ১০। প্রকাশিত বিজ্ঞাপন বিল সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে, ১১।সংবাদপত্র কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মান করতে হবে, ১২। সংবাদকর্মীদের জন্য বিশেষ পেনশন স্কীম চালু করতে হবে, ১৩। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ সকল কালা-কানুন বাতিল করতে হবে, ১৪। সকল সম্পাদককে ভি আই পি মর্যাদা প্রদান করতে হবে।
দীর্ঘ আলোচনায় সংবাদপত্র মালিক ও প্রকাশকগণ বলেন, আমরা নিজেদের কোটি কোটি টাকা বিনিয়োগ করে সংবাদপত্র প্রকাশ করছি কিন্ত্র সরকারি সংস্থাগুলি আমাদের বকেয়া বিজ্ঞাপন বিল সময়মত পরিশোধ না করলে আমরা প্রকাশনা টিকিয়ে রাখবো কিভাবে? আর সাংবাদিক কর্মচারিদের বেতন-ভাতাই বা পরিশোধ করবো কোথা থেকে?
সভায় সংবাদপত্র শিল্প টিকিয়ে রাখার জন্য সরকারের বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা কমিউনিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

শামীম রহমান: আজ বিকাল ৪ ঘটিকায় ঢাকা কমিউনিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয় । ৭ বেডের এই ডায়ালাইসিস সেন্টারের নাম চাকলাদার ডায়ালাইসিস সেন্টার । ডায়ালাইসিস সেন্টারের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব খায়রুল আলম চাকলাদার । ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে জনাব খায়রুল আলম বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল চিকিৎসা সেবা বিশেষ করে নিম্নবিত্ত সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে অবদান রেখে আসছে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসা সেবায় ঢাকা কমিউনিটি হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি। এবং এই সুযোগ প্রদানের জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । জনাব খায়রুল আলম আরো বলেন সেন্টার চালু হলে প্রথম ৫০০ রোগীকে তিনি সহযোগিতা প্রদান করবেন। উদ্বোধনী

আরও পড়ুন
language Change