তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

৭ কলেজের মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ঢাবির নতুন নির্দেশনা

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের প্রকাশিত ফলের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

ঢাবির নিয়ম অনুযায়ী তৈরি করা সাত কলেজের মাস্টার্স শেষ পর্বের প্রকাশিত ফল পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সংশোধন করে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুল হক চৌধুরী।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এই ফল তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হয়েছে। পরবর্তীতে এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অনার্স ডিগ্রি অর্জন করেছেন। তাই এসব শিক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা

অনুযায়ী প্রকাশ করার ব্যবস্থা করা হচ্ছে।

এই একই নীতিমালা অনুযায়ী ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ফলও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তৈরি করা হবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফল তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হচ্ছে। এই ধারাবাহিতায় এসব শিক্ষার্থীদের মাস্টার্স কোর্সের ফলও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করেই তৈরি করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়কারী অধ্যাপক

আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে জিপিএ ২.৫ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে জিপিএ ২.২৫ না পেলে অকৃতকার্য ধরা হয়। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিপিএ ২.০ পেলেই উত্তীর্ণ। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফল বিপর্যয় ঘটেছে। বিষয়টি জানানোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসৃত হচ্ছে। এ শিক্ষার্থীদের (শিক্ষাবর্ষ ২০২১-২২) মাস্টার্স কোর্সের ফল প্রকাশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট প্রদানসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে মাদকের রমরমা ব্যবসা

রাজধানীতে মাদকের রমরমা ব্যবসা

স্টাফ রিপোর্টার ঃ আইনশৃংখলা বাহীর নিশক্রীয়তা রাজধানীতে বানের শ্রোতের মত আসছে মাদকের বড় বড় চালান। বিশেষ করে ইয়াবাতে রাজধানী এখন সয়লাব। প্রতিদিনই টেকনাফ, কক্সবাজার চট্রগ্রামসহ বিভিন্ন সীমান্ত পথে হয়ে রাজধানীতে আসছে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। সড়ক, রেল ও নৌপথে আসছে ইয়াবার বড় বড় চালান। আর এসব নগরীর অলিগলিতে প্রকাশ্যে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে । তরুণ তরুণীরা আশনকাজনক হারে আসক্ত হচ্ছে মাদক সেবনে। বিশেষ করে ইয়াবাতেই সর্বনাশ হচ্ছে সকল শেণীর পরিবাব। অভিভাবকেরা পড়েছে বিপাকে। র্যাব পুলিশ প্রায়ই উদ্ধার করছে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক । তারপরেও থেমে নেই মাদক ব্যবসা। অতীতের যে কোন সময়ের চেয়ে রাজধানীতে মাদকের ব্যবসা এখন রমরমা বলে জানিয়েছেন নগরীরর বিভিন্ন এলাকার স্থানীয় সাধারন মানুষ। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি সত্তে¡ও কোনোভাবেই রোধ করা যাচ্ছে

আরও পড়ুন
language Change