তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

সরকারী কর্মকর্তা মুর্শেদুল এর বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

মেহেরপুর প্রতিনিধিঃ

চিৎলা ভিত্তি পাট বীজ খামারের যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলামের অবহেলা ও খামখেয়ালিপনার কারনে খামারের অভ্যন্তরে কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ইতো মধ্যে এসব যন্ত্রপাতির কোটি টাকা মূল্যের অধিকাংশ পার্টস গোপনে বিক্রি করেও পকেটস্থ করেছে যুগ্ম পরিচালক।এছাড়াও বর্তমানে বাহির থেকে অন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন।প্রতি মৌসুমে খামারে শ্রমিকের ভূঁয়া মাস্টার রোল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন।নামে এটি পাট বীজ খামার হলেও নেই পাট চাষ। বর্তমানে খামারের বেশির ভাগ জমি পতিত অবস্থায় পড়ে রয়েছে।

যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম খামারে যোগদান করার পর থেকে দূর্ণীতি অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন ফসলের অবীজ বিক্রি করা হয়েছে।যেখান থেকে লক্ষ লক্ষ টাকা ঘুঁষের টাকা পকেটস্থ করেছেন তিনি। খামারে জ্বালানি খাতে রয়েছে পুকুর চুরির ঘটনা।খামারের জমি চাষ, ফসল পরিবহন, কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের জন্য বিএডিসি’র বরাদ্দ করা জালানি তেল ব্যবহার না করে সিংহভাগই এ কর্মকর্তা পকেটস্থ করছেন বলে অভিযোগ উঠেছে।

খামারের অভ্যন্তরে ফলজ বাগান আম, লিচু, কাঠাঁল, নারিকেলের প্রায় ৫ শতাধিক গাছের ফল দরপত্রের মাধ্যমে কিছু বিক্রি করে থাকেন। আর বাকী ফল বিক্রি না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। ফলে এ খাত থেকে সরকার প্রতি বছর মোটা অংকের রাজস্ব হারাচ্ছে।

একটি সূত্র থেকে জানা গেছে, চারা উঠানো, ধান রোপন, জমির আইলের গলা কাটা ও লাইন করে চারা রোপনের সময় দড়ি ধরার জন্য একর প্রতি বিএডিসি’র শ্রমিক বরাদ্দ ২৪ জন থাকলেও সেখানে ১৬ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়ে থাকে।একর প্রতি বাকী ৮ জন শ্রমিকের ভূঁয়া বিল ভাউচার করে অর্থ তুলে নেন এ কর্মকর্তা।প্রতি মৌসুমে খামারে শ্রমিকের ভূঁয়া মাস্টার রোল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন মুর্শেদুল ইসলাম।

ইতোমধ্যে ফার্মের পুরানো হার্ভেষ্টার, ট্রাক, ট্রাক্টার, জীপসহ অন্যান্য গাড়ির ভিতরের পার্টস গোপনে বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন গাড়ি চালক জানান, খামারে ব্যবহৃত চলমান গাড়ি গুলিতে নিদির্ষ্ট সময়ে মোবিল দেওয়ার কথা থাকলেও অব্যবহার যোগ্য মোবিল দিয়ে গাড়ি চালানোর ফলে ইঞ্জিনগুলো দিন দিন নষ্ট হচ্ছে। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যেই কোটি টাকা মূল্যের সরকারী গাড়ি নষ্ট হবে বলে জানান তারা।

একটি সূত্র জানায়, মুর্শেদুল ইসলাম কৌশলে তার নিজ এলাকা থেকে নাজিম উদ্দনি জামান নামের একজনকে খামারে অঘোষিত জেডি নিযোগ দিয়েছেন। তার মাধ্যমে খামারে বিভিন্ন অনিয়ম শুরু করে তার মাধ্যমে ভুয়া লেবারের তালিকা তৈরী করে অতিরিক্ত টাকা আদায় করছেন।সম্প্রতি খামারের ভিতরে টেন্ডার ছাড়াই তিনটি সেগুনের গাছ কেটে বিক্রয় করেছেন।

জানা গেছে, যুগ্ম পরিচালকের জন্য সরকার মাসিক ১৫ হাজার টাকা বাসা ভাড়া দিলেও সে ভাড়া বাসায় না থেকে অবৈধভাবে খামারের অতিথি ভবন (রেষ্ট হাউজ) ব্যবহার করে আসছেন।অতিথি ভবন নিজের বাসা হিসেবে ব্যবহার করলে তাকে প্রতি মাসে সরকারের নির্দিষ্ট ভাড়া পরিশোধ করার কথা থাকলেও কোন টাকা জমা দেওয়া হয়নি।
ফলে সরকারকে প্রায় লক্ষাধিক টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। এছাড়া বিনা কারনে সরকারকে বাবুচি পাহারাদার খামারের মরা গাছ জ্বালানী হিসাবে বিদ্যুৎ ও এসি বিল বাবদ গুনতে হয়েছে লক্ষ লক্ষ টাকা।

যোগদানের পর থেকে খামারের অভ্যন্তরের পুরানো দামী দামী গাছ গুলো কেটে জালানি কাঠ হিসেবে ব্যবহার করে থাকেন।এছাড়া বেশ কয়েকটি মোটা গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দিয়েছেন। গাছ বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে পকেটস্থ করেছেন তিনি।মুর্শেদুল ইসলাম সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে চুয়াডাঙ্গায় তার শুশুর বাড়ীতে গরুর ফার্ম দিয়েছেন।

এই অনিয়ম দুর্নীতির প্রতিবাদে খামার এলাকার চিৎলা, যুগিন্দা, পাকুড়িয়া আযান,বাগুন্দা নিত্যানন্দপুর, বাঁশ বাড়িয়া গ্রামের হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী সচেতন মহল যুগ্ম পরিচালকের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এই সমাবেশ নেতৃত্ব দিয়েছিলেন,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান পলাশসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন,গাছ বিক্রয়ের কথা স্বীকার করে বলেন,আমার শুশুর বাড়ীতে গরুর ফার্ম রয়েছে।আমার নিজের টাকা দিয়ে খামার করেছি । আমি উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তথ্য দেবো না, এই বলে তিনি মোবাইল ফোন কেটে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বনাথে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি আরকুম আলী: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬০টি স্কুল-মাদ্রাসার নবম শ্রেণীর ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০ থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চারটি হলে চলে এ পরিক্ষা। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহীনুজ্জামান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল

আরও পড়ুন
language Change