তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়েই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

পাঠক সংখ্যা
638

মোঃ হাসানুজ্জামান:

গত রোববার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বিক্ষোভে ফেটে পড়েন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এতে আহত হয়েছেন ছাত্রলীগ সহ কয়েকশ শিক্ষার্থী।

তাই কোটা সংস্কার ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা যায়। বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধের কিছু চিত্র তুলে ধরা হলোঃ

যাত্রাবাড়ীতে বিক্ষোভঃ
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

এ সময় ঢাকা-চটগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

মিছিলে তাদের স্লোগান ছিল, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য ভুয়া ভুয়া’, ‘কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন বিচার চাই বিচার চাই’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা মেধা মেধা‘, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’।

নতুনবাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষঃ
রাজধানীর নতুনবাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

গাবতলী-সদরঘাট সড়ক আটকে বিক্ষোভঃ
গাবতলী থেকে সদরঘাট বেরিবাঁধ সড়ক আটকে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা।

এতে ইউল্যাব, বাংলাদেশ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের অবস্থানে বেরিবাঁধ সড়কের তীব্র যানজট হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধঃ
বনানী এলাকায় আন্দোলন করছেন প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এ আন্দোলন করছেন। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে বিপুল সংখ্যক যানবাহন আটকে আছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

আশুলিয়া বেড়িবাঁধে সড়ক অবরোধঃ
এদিকে রাজধানীর আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সকল যান চলাচল বন্ধ করে দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। এমনকি সড়কে নামাজ আদায় করতেও দেখা যায় তাদের।

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধঃ
বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়ক বন্ধ রয়েছে। এতে করে বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহণ দীর্ঘ জটে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতিরঝিলকে বেছে নিচ্ছেন। একই এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও আন্দোলন করছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভঃ
মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এর শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দেলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চায়’,’আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁয় নায়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি শ্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।

আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আমরা এতদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে কাল রাতেই সারাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে আমরা সকল শিক্ষার্থী আজকের এ কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রী তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমরা আশাবাদী।

এর আগে গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ছাত্রলীগের শ্লোগান শুনতে পেয়ে প্রতিবাদে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত মিছিল নিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থদের।

চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদেরঃ
কোটা সংস্কার ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্তায় নেমে আসেন।

মূলত রাজধানী সহ সারাদেশেই চলছে কোটা সংস্কার আন্দোলন। এর মধ্যেই প্রধানমন্ত্রীর বেফাঁস মন্তব্যে উত্তাল সারাদেশ। সেই সাথে সরকারের বিভিন্ন মন্ত্রী, নেতাদের সুরসুরি বক্তব্য, ছাত্রলীগের আক্রমণ, পুলিশের তামাশা দেখা সহ সবমিলিয়ে শিক্ষার্থীরা বেজায় ক্ষিপ্ত। তাইতো আজও সারাদেশে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে তারা। তাদের বক্তব্যে এটা স্পষ্ট যে, কোটা সংস্কার আন্দোলন সফল না পর্যন্ত তারা এই আন্দোলন থামাবে না। এখন দেখার বিষয়- দেশের এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২১) ও হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)। দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। অপর মোটরসাইকেল আরোহী রাজু ধর (১৮) আহত হয়েছেন। রাজু ধর উপজেলার খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে সমবয়সী তিনজন নিজ এলাকা থেকে মৌলভীবাজার শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে

আরও পড়ুন
language Change