তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ঝিনাইদহের একটি রাস্তা এখন ৭ গ্রামের মানুষের ভোগান্তির কান্না

পাঠক সংখ্যা
638

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাওর (বন্ধ) জল মহলের দক্ষিণ পাশ দিয়ে রাস্তাটি কেটে দেয়ার ফলে সাত গ্রামের মানুষের দুঃখ কষ্ট এবং চরম ভোগান্তির কান্না হিসেবে পরিচিত লাভ করেছে। খোঁজ নিয়ে জানা গেছে যে একসময়ের নবগঙ্গা নদীর প্রবাহমান স্রোতধারা চাঁদপুর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে ইউ টার্ন হয়ে পুনরায় সোজা হয়ে প্রভাত প্রবাহিত হয়ে যায়। নদীর এই ইউট্রেন বাকের ফলে এই অঞ্চলের সাত গ্রামের মানুষের ঝিনাইদহ শহরে যাতায়াত কঠিন হয়ে পড়ে। মানুষের এই জনদুর্ভোগের কথা সরকার বিবেচনা করে নদীর প্রবাহমান স্রোতধারার উপর একটি রাস্তা নির্মাণ করে এবং জন মানুষের কয়েক বিঘা জমি অধিগ্রহণ করে ১৯৭৯ সালে নদীর স্রোতধারা সোজা করে দেয়।

এই রাস্তা নির্মাণের ফলে চাঁদপুর ইউনিয়ন ও দৌলতপুর ইউনিয়নের হামেরহাটি, যাদবপুর খালকুলা ,দারিয়াপুর ,পৈলানপুর ও রূপদাহ এই ৭ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঝিনাইদহ শহরে পল্লী বিদ্যুৎ হাসপাতাল এবং আদালত সহ বিভিন্ন স্থানে অতি সহজে যাতায়াত করত। শুধু তাই নয়, এই গ্রামগুলোর মানুষের শত বিঘা জমি চাষাবাদ করতো। এই গ্রামগুলিতে রয়েছে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ২টা কমিউনিটি ক্লিনিক।

এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের দিকে এই জলমহলের দক্ষিণ পাশে রাস্তাটি ঝিনাইদহ জেলা প্রশাসক ভেকু দিয়ে অপসারণ করে দেয়। জেলা প্রশাসকের এই রাস্তাটি অপসারণ করে দেয়ার ফলে এই অঞ্চলের মানুষের চরম ভোগান্তির কান্না হয়ে দাঁড়ায়। ঝিনাইদহ জেলা শহরে যেতে হলে এখন তাদের আরো ৫ কিলোমিটার রাস্তা অধিক পাড়ি দিতে হচ্ছে। যেখানে তারা ঝিনাইদাহ শহরে ৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই পৌঁছাতে পারতো এখন তাদের ঝিনাইদহ শহরে যেতে হচ্ছে ৯ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। শুধু তাই নয়, এই অঞ্চলের মানুষের প্রায় শতাধিক বিঘা জমি চাষ করতে আসতে হচ্ছে ১২/১৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এই রাস্তা নির্মাণের ফলে একটি জলমহল সৃষ্টি হয়েছিল যাহা থেকে দেশের রাজস্ব খাতে প্রতিবছর ৮ থেকে ৯ লক্ষ টাকা জমা হতো। জল মহলে প্রতিবছর জেলেরা প্রচুর মাছ উৎপাদন করত যাহা দেশের পুষ্টির চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখতো। এই অঞ্চলের প্রায় ৫০ টি পরিবারের অর্থ উপার্জনের স্থান হয়ে উঠেছিল এই জলমহলটি। এই রাস্তায় জনমানুষের চলাচলের সুবিধার্থে ১৮-১৯ অর্থবছরে ১৪ লক্ষ টাকা ব্যয় করে একটি সেতু নির্মাণ করে দেন। যাহা এখন হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছে। এই রাস্তাটি অপসারনের ফলে এখন ৭ গ্রামের ২০ হাজার মানুষের ভোগান্তির কান্না হয়ে উঠেছে।

বাওড়পাড়ের এই রাস্তা দিয়ে ওপারে চাষ করেন চাঁদপুর গ্রামের নজির বিশ্বাস, শাহাদত, ফজলু, হায়দার, জাহিদ, রেজাউল, জমির বালিথা, সরোয়ার সহ অনেকে শুধু চাঁদপুর গ্রাম নয় হামেরহাটি গ্রামের বজলু নান্নু পিন্টু ও মকবুল বিশ্বাস এবং পৈলানপুর গ্রামের ওমর আলী সহ ৭/৮ জন এবং রুপদা গ্রামের বাহারসহ ৫-৬ জন কৃষক চাষাবাদ করেন।

এই গ্রামগুলোর কৃষকরা জানায় আমাদের এখন ওই জমিগুলো চাষ করা অসম্ভব হয়ে পড়েছে এই জমিগুলো এখন আমাদের হয় বিক্রি করে ফেলতে হবে নইলে ফেরে রাখতে হবে।

এই প্রসঙ্গে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ দাবি করেন যে এই রাস্তাটি পুনঃনির্মাণ অতি জরুরী। যার মাধ্যমে আমার ইউনিয়নের ১০ হাজার মানুষ অতি সহজে ঝিনাইদহ যেতে পারবে এবং এই বাওড়ে মাছ উৎপাদন হলে দেশের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। এই রাস্তাটি কাটার ফলে জনগণের ব্যাপক অসুবিধা। জেলা প্রশাসক অপরিকল্পিতভাবে কিছু মানুষের উস্কানিতে এই রাস্তাটি কেটে দিয়েছেন। যাহা এখন জনসাধারণের ব্যাপক জনদুর্ভোগ এর কারণ হয়ে উঠেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তোলপাড়

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান আবাসিক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোঃ মাসুম বিল্লাহ (মিলন)-এর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিভিন্ন সংগঠন, ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি ঔষধ বিক্রি, নারী কেলেঙ্কারি, সরকারি বাসা ভাড়া দেয়া, ভূয়া মেডিকেল সনদ ব্যবসা, রোগী ও সহকর্মীদের সাথে দুর্ব্যবহারসহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছেন। সূত্র জানায়, ২০১৬ সালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যোগদানের পর থেকেই ডা. মাছুম বিল্লাহ নানা অনিয়মে লিপ্ত হন। সরকারি ঔষধ বাইরে পাচার, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, সরকারি আবাসিক কোয়ার্টার ভাড়া দিয়ে অর্থ উপার্জন—এসব কর্মকাণ্ডে স্থানীয় জনমনে ক্ষোভ বাড়তে থাকে এবং এই অনিয়মের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ তাঁকে হাসপাতাল কোয়ার্টার থেকে বের দিয়েছিল। ঐ সমস্ত অভিযোগের ভিত্তিতে

আরও পড়ুন
language Change