তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ৬ জন আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা বাউফলে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক লাহিড়ীহাটে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইছামতীতে টেকসই বাঁধ না থাকায় গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে তিন রোগীকে আর্থিক সহায়তা প্রদান ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে

ফের খুলশীর রেলক্রসিংয়ে মর্মান্তিক দূর্ঘটনা–ধামাচাপার চেষ্টা রেলওয়ের!

পাঠক সংখ্যা
638

 

রায়হান হোসাইন, , চট্টগ্রামঃ-

চট্টগ্রাম নগরের খুলশী রেলগেটে ভয়াবহ দুর্ঘটনার দুমাস যেতে না যেতেই এবার ‘অবৈধ রেলক্রসিংয়ে’ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সাগরিকা এলাকায়। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভয়াবহ এ দুর্ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়। রোববার এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সুমি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে।

তবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরও ঘটনা তদন্তে কোন ব্যবস্থা নেয়নি পূর্বাঞ্চল রেলওয়ে। উল্টো অভিযোগ উঠেছে— দুর্ঘটনা কবলিত এলাকায় রেলগেট ও রেলক্রসিং না থাকার বিষয়টি সামনে উঠে আসার ‘ভয়ে’এ দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ‘দুর্ঘটনাস্থলে যেহেতু কোন লেভেল ক্রসিং নেই। সেহেতু গেট ম্যান থাকার প্রশ্নই আসেনা। সেখানে গেটের কোন অনুমোদনও নেই। কিভাবে সেদিনের মাইক্রোটি রেললাইনের উপর উঠে এল, তার তদন্তভার বর্তায় রেলওয়ে পুলিশের উপর।’ এ দুর্ঘটনা তদন্তের দায় এভাবেই রেলওয়ে পুলিশের উপর চাপিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার পর মাইক্রোর অজ্ঞাত চালককে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। সেই মামলায় গেট না থাকার বিষয়টি এড়িয়ে গিয়ে ‘একমাত্র’ আসামি করা হয়েছে সেই মাইক্রোবাস চালককে।

ক্ষোভ প্রকাশ করে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আপাত দৃষ্টিতে মাইক্রো চালকের দোষই ছিল বলে মনে হচ্ছে। তবে সেখানে গেট বা গেটম্যান ছিল না এটাও সত্য। সব মিলিয়ে আমরা রেলওয়ে কর্মকর্তাদের কাছে গিয়েছিলাম। তবে আমাদের কাছে মনে হয়েছে অন্যান্য দুর্ঘটনার মতো এবারেরও টাও উনারা খুব সিরিয়াস ভাবে নেয়নি। কিন্তু সেদিন ওই গাড়িতে একই পরিবারের ৯ জন ছিল। সবাই গাড়ি থেকে নামতে না পারলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।’

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিদেশগামী যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমান বন্দরের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি সাগরিকা স্টেডিয়াম (পেছনে) সংলগ্ন রেললাইনে বেপোয়াভাবে উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ছুঁটে আসা মালবাহী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের বাকি সদস্যরা একে একে দৌঁড়ে মাইক্রো থেকে নেমে গেলেও আটকা পড়েন সুমি আক্তার (২২)। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২০ ফেব্রুয়ারি) চমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তদন্ত কমিটি না হওয়ার বিষয়টি জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) আবুল কালাম আজাদ বলেন, ‘ওখানে কোন লেভেল ক্রসিং নেই। কোন গেট থাকার তো কথাই আসছে না। ওখানে কিভাবে মাইক্রোবাস এসে রেল লাইনের উপর উঠিয়ে দেয়া হয়েছে— সেটা রেলওয়ে পুলিশ দেখছে। যেহেতু লেভেল ক্রসিং নেই সেহেতু রেলওয়ের পক্ষ থেকে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি।’

এদিকে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে কালো রংয়ের মাইক্রোবাসটি। পুলিশের দায়ের করা মামলায় ট্রেনের ইঞ্জিনের ক্ষতি উল্লেখ করা হয়েছে ২০ হাজার টাকা।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর সুমি আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গত পরশু তিনি মারা যান। এ ঘটনায় মাইক্রোচালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত চালকের খোঁজে অভিযান চলমান আছে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিরব পরিবেশ অধিদপ্তর দিন দিন বিলীন হয়ে যাচ্ছে সৌন্দর্যের পাহাড় গিলে খাচ্ছে ভূমিদস্যুরা

চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রাম নগরীর জালালাবাদ ২ নং ওয়ার্ড আরিফিন নগর এলাকায় মহানগর মেট্রোপলিটন পাহাড়ে অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি করার অভিযোগ উঠেছে চিহ্নিত ভূমি দস্যুদের বিরুদ্ধে। চট্টগ্রাম মেট্রোপলিটন সিটির পাহাড় কাটায় সবচেয়ে আলোচিত এলাকা আরেফিন নগর। মূলত এলাকাটি পাহাড় কেটেই গড়া। আরেফিন নগর এলাকায় এখনো যেসব পাহাড় অবশিষ্ট রয়েছে, সেগুলো রাতের আঁধারে কেটে স্থাপনা নির্মাণ করছে দখলকারীরা। প্রথমে পাহাড়ের নিম্নাংশ কেটে বেশ কিছুদিন রেখে দেয়া হয়। সে সময় পাহাড়ের চারপাশে টিন কিংবা কোনো অস্থায়ী স্থাপনা দিয়ে আড়াল তৈরি করে এরপর মাটি সরিয়ে নেয়া হয়। মূলত পাহাড় কাটার জন্য বর্ষা মৌসুমকেই বেছে নেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কাছে অবস্থিত এ এলাকায় মাঝে মধ্যে প্রশাসনিক অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও নির্বিচারে পাহাড় কাটা চলছেই। সম্প্রতি দেখা গেছে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদের নাম ভাঙিয়ে

আরও পড়ুন
language Change