তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে আজ ১৬ আগষ্ট ২০২৪ শুক্রবার বেলা ২ ঘটিকায় বায়তুল মোর্কারম এর উত্তর গেইটে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিল এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার দায়ে খুনী হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. সামসুদ্দিন পারভেজ তার বক্তব্যে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিলের জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন আমাদের জানামতে বাংলাদেশে মোট মুক্তিযোদ্ধা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মিলিয়ে এক লক্ষ একত্রিশ হাজার আটশত, অথচ বিগত ফ্যাসিস্ট সরকার নিজের স্বার্থে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংখ্যা প্রায় দুই লক্ষ অতিক্রম করেছে। তাদের সতের বছরের শাসনামলেও মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করতে ব্যর্থ হয়েছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা করার নামে তারা প্রায় দশ কোটি টাকা হরিলুট করেছে। তিনি বলেন সাম্প্রতিক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্টের হুমকি হিসেবে তিনি আখ্যায়িত করেন।

তিনি তার বক্তব্যে আরো বলেন পিলখানা হত্যা, হেফাজতে ইসলামি গণহত্যা, সাংবাদিক সাগর রুনি হত্যা, সর্বোপরি সারা দেশব্যাপি যত গুম-খুনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল হত্যা একই সূত্রে গাঁথা। এই সব হত্যাকান্ডের হুকুমদাতা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং খুনী হাসিনাকে এইসব গণহত্যার দায়ে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মোহাম্মদ আবু হানিফ বলেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্তত সাত বার মুক্তিযোদ্ধাদের তালিকা সংযোজন বিয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভূক্তির ক্ষেত্রে বয়স-সংজ্ঞা ও মানদন্ড পাল্টেছে এগার বার। স্বাধিকার আন্দোলনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। কিন্তু সাবেক স্বৈরাচারী সরকার নিজের স্বার্থ হাছিলের জন্য স্বাধীনতার পরেও জন্ম নেয়া দলীয় নেতা কর্মীদের ভূয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলংকৃত করেছে। গত ষোল বছরে বিচার বহির্ভূত যত হত্যাকান্ড হয়েছে পিলখানা সহ সে সকল হত্যাকান্ডের খুনী ও তাদের দোসরদের বিচারের আওতাভুক্ত করার জোড় দাবী জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এরশাদুর রহমান, যুগ্ম মহাসচিব আবু ইউসুফ সুমন, লায়ন উমার রাযী, জাফর ইকবাল সহকারি মহাসচিব মো. জামাল হোসেন, আবু সাঈদ, ইসরাফিল হোসেন, মঞ্জুর আলম, ইমাম হোসেন, সোহেল মিয়া, মোয়াজ্জেম হোসেন, সামসুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

ডেস্ক রিপোর্টঃ দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে, মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তারেক রহমান। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন
language Change