তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

ভিসি আতিকুলের দুর্নীতি, লুটপাট, অপকর্মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার
দুর্নীতি, লুটপাট ও সীমাহীন অপকর্ম চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম এখনো বহাল তবিয়তেই রয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে এই ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের ভিডিও ফুটেজ পাঠিয়ে নিজেই ফোন করে পুলিশ, ডিবি ও সিটিটিসি টিম ডেকে এনে তাদের হাতে শিক্ষার্থীদের তুলে দিতেন। এরপর রাতভর শিক্ষার্থীদের উপর চলতো নির্মম অত্যাচার, সীমাহীন বর্বরতা। নির্যাতিতদের আর্তচিৎকার ও বাঁচার আকুতিতেও ভিসি’র পাষাণ হৃদয় গলতো না, বরং বিশ্ববিদ্যালয়ের সবগুলো গেট বন্ধ করে তাদের আশ্রয় পর্যন্ত দেয়া হতো না।
এখানেই শেষ নয়, শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকায় যেসব বাসা বাড়িতে ভাড়া থাকতেন, ভিসি সেসব ঠিকানা সংগ্রহ করেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়ে দিতেন। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সেসব বাসায় রাতভর চলতো পুলিশি তান্ডব। শিক্ষার্থীদের অমানবিক ভাবে মারধোর করার পাশাপাশি তাদের ল্যাপটপ, মোবাইল, টাকা পয়সা পর্যন্ত হাতিয়ে নিতো পুলিশ।
সদ্য বিতাড়িত আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত ভিসি আতিকুল ইসলাম বরাবরই আওয়ামীলীগের দোসর হিসেবে খুবই বেপরোয়া ছিলেন। তাদের ক্ষমতা ব্যবহার করেই তিনি পর পর তিন দফা নিজের মেয়াদ পর্যন্ত বাড়িয়ে নেন ভিসি। বেশুমার দাপটে ভিসি আতিকুল ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এক্ষেত্রে যাকেই তিনি বাধা মনে করেছেন তাকেই বিশ্ববিদ্যালয় থেকে হটিয়ে দিয়েছেন। একে একে বিদায় করেছেন ট্রাস্টি বোর্ডের সব সদস্যকে, যারাই তার বিরুদ্ধে টু শব্দ করেছেন তাদের বিরুদ্ধেই মনগড়া দুর্নীতির অভিযোগ এনে মামলা দিয়েছেন, তুলে দিয়েছেন দুদকের হাতে। এমনকি জঙ্গী তকমা লাগিয়েও দফায় দফায় শিক্ষকদের বরখাস্ত করে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ্দ করেছেন। এছাড়াও হুমকি ধমকি, মামলা হয়রানির মাধ্যমে আতিকুল ইসলাম হয়ে উঠেছেন নর্থ সাউথের একচ্ছত্র অধিপতি।
ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা ভিসি অধ্যাপক আতিকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, নৈতিক চরিত্রস্খলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ তুলে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন। তারা ভিসি ও প্রক্টরকে পদত্যাগের আল্টিমেটামও দিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করছেন না ভিসি, বরং তিনি উল্টো হুমকি, ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। ভিসি প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের তিন জন উপদেষ্টা তার ঘনিষ্ট বন্ধু, তার বিরুদ্ধে আন্দোলনকারীদের কঠিন শায়েস্তা করবেন বলেও শাসিয়ে চলছেন। এ নিয়ে চরম উত্তেজনা চলছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

অর্থ জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন ভিসি আতিকুল!
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নামে গাড়ি ও জমি কেনার সময় অর্থ জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে কর্মকর্তা আনোয়ারুল হককে। এর আগে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত করলেও দুদক ভিসি আতিকুল ইসলামের নাম বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেয়। এতে সংক্ষুদ্ধ অভিযোগকারীরা পুনরায় তদন্ত চেয়ে আবেদন করলে বিস্তৃত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
পুনরায় তদন্ত আবেদনে উল্লেখ করা হয়েছে, আতিকুল ইসলাম বর্তমানে ভিসি থাকলেও একই সঙ্গে তিনি ট্রাস্টি বোর্ডেরও সদস্য। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ভিসি কোনভাবেই ট্রাস্টি বোর্ডে থাকতে পারেন না। ফলে এটা বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ (৭) ধারা আইনানুযায়ি বেআইনি। আইনে আছে ট্রাস্টিরা কোনও সুবিধা নিতে পারবেন না। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বেতন নেন। এর আগে যে সকল দুর্নীতির অভিযোগে ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল সে সময় ভিসিও সম্পৃক্ত ছিলেন এবং সকল ট্রাস্টি মিটিংয়ে সিদ্ধান্তের সময় উপস্থিত থেকে সম্মতি দিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নামে ১২টি গাড়ি কেনার সময় যে অর্থ জালিয়াতি হয়েছে, সেখানে তিনিও জড়িত রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে নর্থ সাউথের (এনএসইউ) সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচার মামলার চার্জশিট অনুমোদন দেয় দুদক। চার্জশিটে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকারের সুপারিশ বা অনুমোদনকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্টিজের কিছু সদস্যের অনুমোদন বা সম্মতির মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উন্নয়নের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ অপরাধজনকভাবে প্রদান বা গ্রহণ করেছে।
অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে প্রথমে বিক্রেতার নামে টাকা প্রদান করেন। পরবর্তীতে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর ও উত্তোলন পক্রিয়ায় আত্মসাৎ করেন। ২০২১ সালের ডিসেম্বরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, স্ত্রী স্বজনদের চাকরি দেওয়ার নামে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি কেনা ও অবৈধভাবে বিলাসবহুল বাড়ির ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার আড়ালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে নথি তলব করে দুদক।

আইন ভঙ্গ করে তৃতীয় মেয়াদে ভিসি
সরকারি-বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়েই তৃতীয়বারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার রেওয়াজ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, উপাচার্যের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি ও আচার্য নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষকে চলতি দায়িত্ব দিতে হবে। তবে আইন ভঙ্গ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে চলতি দায়িত্বে নিয়োগ দিয়েছে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে বিদেশি পাসপোর্টধারী আতিকুল ইসলামের বিরুদ্ধে দুদকে অর্থ জালিয়াতির অভিযোগ তদন্ত চলাকালেই তাকে নতুন করে ১৮ মাসের চলতি দায়িত্ব দেয়ায় বিতর্কের সৃষ্টি হয়।
এদিকে আইন অমান্য করে তৃতীয় মেয়াদে নিয়োগ দেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) খতিয়ে দেখছে বলে নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
এসব ব্যাপারে যোগাযোগ করা হলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত করায় বিশেষ ভূমিকা নেয়ার পর থেকেই একটি মহল আমার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগেরই সত্যতা মিলবে না। ১৪০ কোটি টাকা ঘুষের বিনিময়ে টানা তৃতীয়বার ভিসির নিয়োগ হাতিয়ে নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। এক প্রশ্নের জবাবে ভিসি জানান, সদ্য বিদায়ী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্টতা থাকার বিষয়টি তার একান্তই ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ আমাকে চলতি দায়িত্বে নিয়োগ দিয়েছিল- এটা বেআইনি হয়ে থাকলে তাদের অপরাধ। আমি তো জোর করে পদটি দখল করিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামে নালায় তলিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দপুর এলাকায় নালায় তলিয়ে মরিয়ম নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায়, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। ঘটনাস্থলে নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল। ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা এবং সাড়ে ৩টা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ঘটনাস্থলে ডুবুরি টিম পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে

আরও পড়ুন
language Change