তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে

সেই সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এখনো ধরাছোঁয়ার বাহিরে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

কয়েকটি অস্ত্রসহ এক বিশেষ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন কবির বিন আনোয়ার। বছর দুই আগে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি প্রচার করে আলোচনার জন্ম দেন। তবে বিভিন্ন মহলের আলোচনা-সমালোচনা তৎকালীন প্রভাবশালী এ সচিবকে দমাতে পারেনি। উল্টো ওই ঘটনার কিছুদিন পর বিরাট গাড়িবহর নিয়ে রাজনৈতিক নেতার মতো শোডাউন করে নতুন বিতর্কের জন্ম দেন।

সেসময় প্রশ্ন উঠেছিল, বাইক আর প্রাইভেটকারের বিরাট বহর নিয়ে রাজনৈতিক নেতা বা এমপি-মন্ত্রীর মতো কোনো আমলা কি শোডাউন করতে পারে কি না ? কিংবা অস্ত্র নিয়ে যে ভঙ্গিমায় তিনি ছবি তুলেছেন এবং নিজেই তা প্রচার করেছেন, একজন আমলার সঙ্গে তাও কি মানানসই? সেসব প্রশ্নের কোনো উত্তর তখন মেলেনি। বরং যেন পুরস্কৃত হয়েছিলেন আলোচিত সাবেক এই আমলা।

এমনসব বিতর্ক আর সমালোচনার মধ্যেই ২০২৩ সালের ৩ জানুয়ারি কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে সরকারের গুরুত্বপূর্ণ ওই পদে তিনি ছিলেন মাত্র ১৯ দিন। যদিও এরপর তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছিল।

কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে তার চাকরি জীবন শুরু। এরপর মাঠ প্রশাসন ওসরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালকও ছিলেন তিনি। সবশেষ মন্ত্রিপরিষদ সচিব হওয়ার আগে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার সময় কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটানো থেকে শুরু করে নানা বিতর্কিত কাণ্ড ঘটানোর অভিযোগ ছিল। বিশেষ করে জনপ্রশাসনে তাকে নিয়ে আলোচনার অভাব ছিল না। তবে সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী আমলা হওয়ায় সেসময় তাকে নিয়ে কেউ মুখ খোলার সাহস পেত না। আড়ালে-আবডালেই চলত সমালোচনা।

কবির বিন আনোয়ার ফার্মগেটের সরকারি বাসার ছাদে নিয়মিত মদ্যপানের আসর বসাতেন বলেও জনপ্রশাসনে প্রচলিত আছে। এ নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ-অসন্তোষও ছিল। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকাকালে তার পছন্দের ব্যক্তিরা ঠিকাদারি কাজ পেত বলেও অভিযোগ রয়েছে।

গেল ৫ আগস্ট প্রবল গণআন্দোলনের মধ্যে ইতি ঘটেছে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসন। আওয়ামী লীগের এই ক্ষমতাকালে কবির বিন আনোয়ারের মতো আমলাদের দৌরাত্ম আর ক্ষমতার প্রদর্শনও ছিল চোখে পড়ার মতো। তাদের এত ক্ষমতার উৎসই বা কি সেই প্রশ্নও ছিল সাধারণের মনে।

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের নেতারা। আত্মগোপন করেছেন সাবেক সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের কেউ কেউ। এরইমধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। আবার কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় আটকও হচ্ছেন।

ক্ষমতার পালাবদলের মধ্যে অন্য অনেকের মতো আত্মগোপন করেছেন কবির বিন আনোয়ারও। আবার তিনি বিদেশে চলে গেছেন বলেও শোনা গেছে। এরইমধ্যে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মী ও একজন যুবদল নেতা হত্যার ঘটনায় পৃথক তিন মামলায় আসামিও হয়েছেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

শেখ তাইজুল ইসলামঃ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের জন্য কবর প্রস্তুত করা হয়েছে এবং জুমার নামাজ শেষে জানাজা সম্পুর্ন হয়েছে । মোংলা কবরস্থানে পাশাপাশি খোড়া হয়েছে ৯ কবর। এই কবরেই শায়িত হয়েছেন নিহতদের মধ্যে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ৯ জন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মাসহড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়। বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। উক্ত জানাযায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন বাগেরহাট-৩ রামপাল মোংলা আসনের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এছাড়াও

আরও পড়ুন
language Change