তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

তিতাসের এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির একাংশ পেট্রোসেন্টারে হামলা চালিয়েছে বিএনপি’র শ্রমিক সংগঠনের কিছু কর্মচারী ও অবাধ্য কর্মকর্তারা।

এ সময় হামলাকারীরা নিচতলায় পেট্রোবাংলার অভ্যর্থনা কাউন্টারে লাঠিসোটা দিয়ে ভাঙচুর চালায়। হামলাকারীরা অভ্যর্থনা কাউন্টারের কাচের পার্টিশন ভেঙে দেয়।

তাদের কর্মকর্তাদের মধ্য থেকে তিতাসের এমডি নিয়োগের দাবিও জানান তারা। নিরাপত্তারক্ষী ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তি হলেও কেউ গুরুতর আহত হননি।

পেট্রোবাংলার সাবেক মহাব্যবস্থাপক ও জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে চলতি দায়িত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

তিনি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লার স্থলাভিষিক্ত হলেন। যার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (৯ সেপ্টেম্বর)রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার এক অফিস আদেশে বলা হয়, শাহনেওয়াজ পারভেজকে নতুন দায়িত্বসহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে বদলি করা হয়েছে।

সোমবার পর্যন্ত পারভেজ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হলে শাহনেওয়াজ জিটিসিএলের এমডি পদে ফিরে আসবেন।

তিতাসের কর্মচারীদের হামলার বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক নয়, কারণ পেট্রোবাংলা সব সময় তাদের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক থেকে তিতাসের এমডিকে নিয়োগ দিয়ে থাকে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কিন্তু এখন এমডি পদে তিতাসে যোগ্য জ্যেষ্ঠ জিএম পাওয়া যায়নি। ফলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করে আমরা পেট্রোবাংলার জ্যেষ্ঠ জিএম তালিকা থেকে নতুন এমডিকে নিয়োগ দিয়েছি।’

তিনি বলেন, এই ঘটনায় পেট্রোবাংলার পাঁচ জনকে চিহ্নিত করে বিভাগীয় মামলা করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং তাদেরকে দুই মাস অফিসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তিতাসের যেই ৫/ ৭ জনকে আমরা চিহ্নিত করেছি তিতাসের এমডিকে বলেছি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার জন্য। আর পুরো বিষয়টা আমরা থানায় জিডি এন্ট্রি করে রেখেছি।

‘তিতাসের কর্মচারী বা কর্মকর্তাদের কোনো দাবি থাকলে তারা আমার অফিসে এসে ভদ্রভাবে দাবির বিষয়টি আমাকে জানাতে পারেন। কিন্তু অফিসে হামলা চালিয়ে তারা নিয়ম ভঙ্গ করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে প্রথমে বিভাগীয় ব্যবস্থা নেব, তারপর প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।’

এ ঘটনায় সাবেক এমডি হারুনুর রশীদের কাছ থেকে সুবিধা পাওয়া তার সমর্থকদের কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্বিতীয়ত, নতুন এমডি সাবেক প্রতিমন্ত্রীর কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ ভোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এ কারণেও হামলা চালানো হতে পারে বলে জানান তিনি।
এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সমর্থিত তিতাস গ্যাস কর্মচারীদের নেতা হারুন ও মতিন নেপথ্যে কল কাঠি নেড়েছেন বলেও জানান একটি সূত্র। সূত্রটি বলছে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি সমর্থিত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের নেতাদের দেওয়া তালিকার ভিত্তিতে সুবিধা জনক স্থানে অনেককে বদলি করেছেন সদ্য সাবেক এমডি হারুনুর রশিদ মোল্লাহ। এছাড়াও হারুন সাম্প্রতিক সময়ে তিতাস গ্যাসের এমডিকে ম্যানেজ করে তদবির বাণিজ্য, বদলী বাণিজ্য সহ নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার পতনের পর এই এক মাসে বেশ কিছু অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।

হামলার মদদ দাতাদের যে তালিকা পাওয়া গেছে তা নিম্নরূপঃ-খন্দকার জুলফিকার মতিন সাবেক সিঃ সুপারভাইজার( অবসরপ্রাপ্ত )ফয়েজ আহাম্মেদ লিটন ০৮৫৮৫ , লিঃ বিক্রয় সহকারী ,ই এস এস , মেঢাবিবি – ৪,মোঃ জাহাঙ্গীর হোসেন ০৮৯১১ , লিঃ সুপারভাইজার ,জোবিঅ – সোনার গাঁও।এস এম হারুন আল রশিদ ০৮৮৬৬ , সিঃ সুপারভাইজার, জোবিঅ – ফতুল্লা . নাঃগঞ্জ ।মোঃ আলমগীর ০৮৭৬৬ , সিঃ অফিস সহকারী,ই এস এস , মেঢাবিবি – ৪।মোঃ আব্দুল জব্বার ০৮৯৮৫ , সিঃ বিক্রয় সহকারী , আবাসিক জোন – ৯ , মেঢাবিবি- ৪।মোঃ সাদেকুর রহমান ০৮৬১১ , সিঃ সুপারভাইজার,জোবিঅ- সোনার গাঁও,মোঃ ইয়াসিন আলী গাড়ী চালক , জোবিঅ – সাভার ।মোঃ আমিনুল ইসলাম , টেলিকম অপারেটর,মোঃ শাহিন , প্রকর্মী মোঃ সাইফুল ইসলাম , গাড়ী চালক মোঃ আনোয়ার হোসেন সিঃ ইলেকট্রিশিয়ান হেড অফিস স্বপন , নিরাপত্তা প্রহরী ,লিটন গাড়ী চালক, সোনার গাঁও । এছাড়াও জানা গেছে শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিতাসের জিএম (জিএম ইএসডি) হেলাল তালুকদার, (পিসিডি), ইঞ্জিনিয়ার এনামুল হক অন্যদের উস্কানি দিতে শুরু করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাভিশনের পরিচালক আজিজুল হক আর নেই

স্টাফ রিপোর্টার:  বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে আজিজুল হক বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, ভাই-বোন ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সবা:স:জু-২৮১/২৪

আরও পড়ুন
language Change