তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ

পাঠক সংখ্যা
638

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম.এ.আর চৌধুরীর বিরুদ্ধে।

জানা যায়,নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। যেখানে নামমাত্র ফি দিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের সেবা নেয় নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বয়সীরা এখানে সেবা নিতে আসেন। প্রতিদিন বর্হি ও অন্ত বিভাগে অন্তত দেড় হাজার মানুষ চিকিৎসা নেয়। চিকিৎসার পাশাপাশি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধও পাওয়া যায়। জেলার অন্তত ৩০ লাখ মানুষের ভরসার আশ্রয়স্থল হয়ে উঠেছে এই হাসপাতাল। তবে কয়েকজন ডাক্তারের কারণে সুনামক্ষুন্ন হচ্ছে হাসপাতালের। বাড়তি সুবিধা নিতে রোগীদের বাহিরের ক্লিনিকে ও নিজেস্ব চেম্বারে যেতে পরামর্শ দেয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে গিয়ে জানা যায়, রানীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা বয়জেষ্ঠ্য আব্দুল জব্বার ( ৬৫) দীর্ঘদিন ধরে হৃদজনিত সমস্যায় ভূগছেন তাই চিকিৎসা নিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন কিন্তু ২ দিন ভর্তি থাকার পড়ে তাকে ভালোভাবে চিকিৎসা না দিয়েই ছাড়পত্র দেন কার্ডিওলজির ডাক্তার এম এ আর চৌধুরী। পাশাপাশি হাসপাতালের বাহিরে নিজেস্ব চেম্বারে দেখা করতে বলেন বলে অভিযোগ উঠেছে।

আব্দুল জব্বার বলেন, আমার হার্ট এর সমস্যা অনেকদিন ধরে ঠিক মত চিকিৎসা করাতে পারিনা এজন্য সরকারী হাসপাতালে এসেছি যাতে একটু ভালো চিকিৎসা পেতে পারি কিন্তু আমার ইঞ্জেকশন ৮ টা দেয়ার কথা কিন্তু ডাক্তার এম.এ.আর চৌধুরী মাত্র ৬ টা দিয়েই বাড়িতে চলে যেতে বলে অথচ আমি সুস্থ নয়। আবার বাহিরে তার নাকি ক্লিনিকে চেম্বার আছে সেখানে যেতে বলেন।

অভিযোগ শুধু আব্দুল জব্বারের নয়, অনেকেই করছেন এমন অভিযোগ। হাসপাতালে বার বার এসেও তার দ্বারা ভালো কোনো চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বরং জোর করে ছাড়পত্র দিয়ে উল্টো নিজেই ছাড়পত্রে লিখছেন DOR যার। যার অর্থ Dicharge On Request। অর্থাৎ রোগী নিজ ইচ্ছায় যেতে চেয়েছেন। কিন্তু রোগীরা বলছেন ভিন্ন কথা, সুস্থ হওয়ার আগে কোনোভাবেই যেতে চান না তারা। বরং তিনি নিজ থেকেই ইচ্ছামত রোগিদের ছাড়পত্র দিয়ে দেন।

চক তাতারু গ্রামের বাসিন্দা ফজলু রশিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর উনি বলেন রিপোর্ট করার জন্য বাহিরে যেতে বলেন চেম্বারে। রিপোর্ট করার পর আবার আমাকে ছুটি দেয় কিন্তু সুস্থ হোই না আবারো সদর হাসপাতালে আসতে হয় আবারো রিপোর্ট করতে বলে।উনার দ্বারা ভালো চিকিৎসা পাই না আমরা । ডাক্তার এম.এ.আর চৌধুরী আমার কোনো চিকিৎসা করতে পারেনি।

বরুনকান্দি গ্রামের বাসিন্দা সামাদ ( ৬০) বলেন ডাক্তার এম.এ.আর চৌধুরী আমাকে সব সময় ছাড়পত্র দেয়ার চেষ্টা করে কিন্তু আমি জোর করে এখানে থাকি। কেন উনি বার বার চলে যেতে বলেন এখানে তো আমরা সুস্থ হওয়ার জন্য আসি।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে রোগীর ব্যবস্থাপনা পত্রে DOR লিখাটা কেটে দিয়ে আরো ২ দিন হাসপাতালে থাকতে বলেন পাশাপাশি বাকি ইঞ্জেকশন গুলো দিতে বলেন ডাক্তার।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন,গ্রাম থেকে রোগীগুলো আসে সেগুলো রোগীকে দালালেরা বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে পাঠায় আবার অনেক টেনে পরীক্ষা-নিরীক্ষা দেয় এবং রোগিদের জিম্মি করে যতটুকু নেয়ার কথা তার চেয়ে বেশি নেয়। সরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় সেগুলো এখানে করাচ্ছে না, এগুলো বাহিরে পাঠাচ্ছে দালালের মাধ্যমে। আমরা চাই অতি শীঘ্রই হাসপাতালটি দলাল মুক্ত হোক।

রোগিদের এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ডাক্তার এম এ আর চৌধুরী তবে ছাড়পত্র দেয়ার পড়ে প্রাইভেট হাসপাতালে টেস্ট করতে বলার কথা স্বীকার করে তিনি বলেন

হাসপাতাল চলাকালীন সময়ে আমি প্রাইভেট হাসপাতালে রোগীদের কখনোই যেতে বলিনা কিন্তু রোগী চলে যায় তখন তাকে বলি আপনার একটি বিশেষ পরীক্ষা আছে এই পরীক্ষাটি যদি সামর্থ্য হয় তাহলে করিয়েন নাহলে আমার কাছে করতে চান তাহলে প্রাইমে করিয়েন, এটা আমি বলি। আবার বগুড়া মেডিকেল এ মাত্র ৬০০ টাকা দিয়ে হয় সেখানেও করতে পারে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. জাহিদ নজরুল চৌধূরী,তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দ্বিতীয় দিনের শুনানীতে প্রার্থীতা ফিরে পেলেন ২৮ জন

দ্বিতীয় দিনের শুনানীতে প্রার্থীতা ফিরে পেলেন ২৮ জন

ডেস্ক রিপোর্টঃ নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। রোববার দুপুর পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে ৩৫টি আপিলের মধ্যে ২৮টি বৈধ ঘোষণা করেছে কমিশন। বাকিগুলোর মধ্যে ৫টি অবৈধ এবং ২টির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে আপিল শুনানিতে এসে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেছেন, ‘মবতন্ত্রের’ ভয়েই অনেক যোগ্য প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শুনানির প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আবেদনের নিষ্পত্তি হয়। আজ রোববার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনের শুনানি শুরু হয়। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, খেলাফত মজলিসসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। কমিশনের শুনানি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা। শুনানি

আরও পড়ুন
language Change