তারিখ লোড হচ্ছে...

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের

সচিবের এতিমখানায় বরাদ্দ হয় ‘৮০ ভূতের’ নামে

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার:

মো. খায়রুল আলম সেখ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান গত বছরের অক্টোবরে। সচিব হওয়ার কয়েক মাসের মধ্যেই নিজ গ্রাম ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের নামে প্রতিষ্ঠা করেন এতিমখানা। নাম ‘পশ্চিম চরবর্ণী নরীরন্নেসা এতিমখানা ও মাদ্রাসা’। মাদ্রাসাটির সরকারি অনুমোদন পায় চলতি বছরের মে মাসে। তবে নিজের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠার পরপরই অর্থ বরাদ্দ নেন সচিব। এমনকি ওই সময় একজন এতিমও সেখানে পড়াশোনা করতেন না। বর্তমানে ওই মাদ্রাসায় একজনও এতিম নেই। যদিও ৮০ জন এতিমের পড়াশোনা এবং. থাকা-খাওয়ার ব্যবস্থা বাবদ সমাজসেবা অধিদপ্তর থেকে এতিমখানায় বরাদ্দ নেওয়া হয়েছে। স্থানীয় এক ব্যক্তি রসিকতা করে বলেছেন, ‘এখানে একজনও এতিম নেই। ওই ৮০ জন মনে হয় ভূত।’

শুধু এতিমখানায়ই নয়, সচিব হওয়ার দুই মাসের মধ্যেই বাবার নামে ‘আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর নিবন্ধন নেন খায়রুল আলম। এরপর সেখানেও বরাদ্দ দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তর থেকে।

নথিপত্র বলছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের মায়ের নামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন খায়রুল আলম সেখ, যার নিবন্ধন নেওয়া হয় চলতি বছরের মে মাসে। নিয়ম অনুসারে নিবন্ধন নেওয়ার পরও কিছুদিন সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠান দেখভাল করে। এরপর সন্তোষজনক মনে হলে ওই প্রতিষ্ঠানের বিপরীতে অর্থ সহায়তা দেয়। তবে সচিবের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের নিয়মনীতি মানা হয়নি। চলতি বছরের মে মাসে এই প্রতিষ্ঠান নিবন্ধন পেলেও সমাজসেবা অধিদপ্তর থেকে বরাদ্দ নেওয়া হয়েছে জানুয়ারি মাস থেকে।
সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুসারে, প্রত্যেক অর্থবছরে দুবার বেসরকারি এতিমখানার জন্য অর্থ ছাড় করা হয়, যাকে বলা হয় ক্যাপিটেশন গ্রান্ট। ন্যূনতম ১০ জন এতিম নিবাসী নেই, এমন কোনো এতিমখানার জন্য ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ দেওয়া যায় না। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নেই অথবা এতিম শিশু নেই—এমন কোনো এতিমখানাকেও ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ দেওয়া যাবে না। অধিদপ্তরের নিয়মে আরও বলা আছে, যতজন এতিম শিশু থাকবে, তার ৫০ শতাংশের নামে বরাদ্দ দিতে পারবে সমাজসেবা অধিদপ্তর। প্রত্যেক শিশু মাসিক ২ হাজার টাকা বরাদ্দ পাবে।
তবে সচিবের মায়ের নামে হওয়া এতিমখানায় এতিম দেখানো হয়েছে ৮০ জনকে। সেই হিসাবে প্রতি মাসে ৪০ জনের নামে সমাজসেবা অধিদপ্তর থেকে টাকা তোলা হয়। সরেজমিন পশ্চিম চরবর্ণী নরীরন্নেসা এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ছোট্ট একটি একচালা টিনের ঘরে চলছে মাদ্রাসার কার্যক্রম। পাশেই মাদ্রাসাটির সাইনবোর্ড রয়েছে, যেখানে প্রতিষ্ঠাকাল লেখা ২০২১ সাল। তবে এই মাদ্রাসায় আবাসিক কোনো ব্যবস্থা নেই। যদিও সমাজসেবা অধিদপ্তরের শর্ত অনুসারে এতিম থাকার পাশাপাশি মাদ্রাসায় আবাসিক ব্যবস্থা থাকতে হবে। অবশ্য মাদ্রাসার সামনেই একটি পাকা ভবনের নির্মাণকাজ চলছে।
এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে দেখা যায়, সেখানে ৭-৮ জন শিক্ষার্থী রয়েছে। তাদের সবার বাড়িই চরবর্ণী গ্রামে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে এরা প্রত্যেকেই জানায়, বেতন দিয়েই এই মাদ্রাসায় পড়াশোনা করে তারা। এর মধ্যে মাত্র একজন শিক্ষার্থী রয়েছে যার বাবা নেই।

মাদ্রাসা-সংশ্লিষ্ট কয়েকজন বলেন, মাদ্রাসাটি মাত্র দেড় বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এতিম শিশু নেই। বরাদ্দ আসার বিষয় তারা জানেন না। মাদ্রাসাটি পরিচালনা করেন সচিব খায়রুল আলম সেখের ভাগনে মিজানুর রহমান। পরিচালনা পর্ষদের বাকি সদস্যরাও তার স্বজন। কথা হয় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। তিনি নাম প্রকাশ করতে চাননি। এই প্রতিবেদকের প্রশ্ন শুনেই তিনি হাসতে হাসতে বলেন, ‘এই এতিমখানায় সরকারি বরাদ্দ আসে না কি, জানতাম না তো! এখানে তো একজনও এতিম নাই। যেই ৮০ জন এতিমের কথা বললেন, তারা মনে হয় ভূত!’

অন্যদিকে মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই খায়রুল আলম সেখ বাবার নামে প্রতিষ্ঠা করেন ‘আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল ফাউন্ডেশন’। সমাজসেবা অধিদপ্তর থেকে যার নিবন্ধনও মেলে প্রতিষ্ঠার পরপরই। এর কিছুদিনের মধ্যেই মন্ত্রণালয় অধিভুক্ত সমাজসেবা অধিদপ্তর থেকে ‘আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল স্থাপন’ শিরোনামে একটি প্রকল্প নেওয়া হয়, যেখানে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি টাকা।
পশ্চিম চরবর্ণী এলাকায় কথা হয় স্থানীয় অনেকের সঙ্গে। তারা সবাই বলছেন, আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল ফাউন্ডেশন নামে কোনো প্রতিষ্ঠানের কথা তারা শোনেননি। যদিও সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুসারে যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট এনজিওর সক্ষমতা বিবেচনা করা হয়। কারণ গ্রাম এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ৮০ শতাংশ অর্থ সরকার দিলেও বাকিটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিতে হয়। এ ছাড়া যে ধরনের প্রতিষ্ঠান গড়া হবে, সে সংক্রান্ত পূর্ব-অভিজ্ঞতাও থাকতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

ভাইকে রোগী দেখিয়ে তোলা হয়েছে ৫০ হাজার টাকা:

সমাজসেবা অধিদপ্তর সূত্র এবং নথিপত্র বলছে, খায়রুল আলম সেখের আপন ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন। সমাজসেবা অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় থেকে এই নামে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এতে বলা হয়, আব্দুল্লাহ আল মামুন জন্মগতভাবে হৃদরাগে আক্রান্ত। তবে তথ্য বলছে, আব্দুল্লাহ আল মামুনের বর্তমান বয়স ৫৫ বছর। জন্মগত রোগের ক্ষেত্রে ১৮ বছর বয়স পর্যন্ত এ ধরনের সুবিধা পেতে পারেন। এ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সচিব খায়রুল আলম সেখ নিজের প্রভাব খাটিয়ে ভাইয়ের নামে ৫০ হাজার টাকা দিয়েছেন।

অথচ পশ্চিম চরবর্ণী গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, খায়রুল আলম সেখের ভাই জন্মগত কোনো রোগে আক্রান্ত নন। এমনকি তিনি অসুস্থও নন। এ বিষয়ে ফের যোগাযোগ করা হয় সমাজসেবা কার্যালয়ে। তবে সেখানকার সংশ্লিষ্ট সূত্র বলছে, শুধু সচিবের ভাই নন, আত্মীয়স্বজন এবং পরিচিতিজনের অনেকেই অসুস্থতা দেখিয়ে অর্থ বরাদ্দ নিয়েছেন।

সচিবের ইচ্ছাতেই বদলি-পদায়ন:

এদিকে সচিবের একক আধিপত্য তৈরি করতে নিজের পছন্দমতো কর্মকর্তাদের বদলি এবং পদায়নে ক্ষোভ সৃষ্টি হয়েছে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সচিবের অপসারণ চেয়ে আন্দোলনও করছেন কর্মকর্তারা। এমনকি যেসব কর্মকর্তা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকেও বদলি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন, একতরফা নির্বাচনের পরে গত ১১ জানুয়ারি টানা চতুর্থবারের আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই বদলি বাণিজ্য শুরু করেন সচিব খায়রুল আলম সেখ। একদিনেই বদলি করা হয় সাতজন কর্মকর্তাকে। এরপর নিজের আধিপত্য বাড়াতে আরও বেশ কয়েকজনকে বদলি এবং পদায়ন করেন তিনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও বেপরোয়া আচরণ অব্যাহত রাখেন খায়রুল সেখ। অন্তত ১০ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়। এ ছাড়া নিজের সিন্ডিকেটকে টিকিয়ে রাখতে পছন্দের লোকদের রাজধানী এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পদায়নের ব্যবস্থাও করছেন খায়রুল সেখ। প্রায় দেড় সপ্তাহ ধরে এ নিয়ে আন্দোলন করছেন কর্মকর্তারা।

যা বললেন সচিব:

এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখের সঙ্গে। তিনি বলেন, ‘এর (অনিয়ম) সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। মাদ্রাসাটি স্থানীয়রা করেছেন আমার মায়ের নামে। সেখানে ৪০-৫০ জন শিক্ষার্থী রয়েছে।’ এতিম কতজন—জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তো আমি জানিও না।’ এরপর ভাইয়ের অনুদানের বিষয়ে তিনি বলেন, ‘আমার ভাই অসুস্থ। হার্টের রোগী। হাজার হাজার মানুষ অনুদান পায়, সেভাবেই সে পেয়েছে।’ বাবার নামে হাসপাতালের বিষয়ে তার বক্তব্য—‘ওই প্রকল্পটি আমরা বাতিল করেছি।

 

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র!

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিতর্কিত ও রেজিষ্ট্রেশনহীন স্বঘোষিত প্রেসক্লাবের এক সাংবাদিক ব্যতিত অন্য কোন সাংবাদিক থাকতে পারবে না বলে নতুন ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। ২৮মার্চ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের সভাকক্ষে উপস্থিত বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণের সামনেই কঠোর আচরণে এমন ঘোষণার পর মনোক্ষুণ্ণ হয়ে উপস্থিত সাংবাদিকগণ বেরিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন বক্তব্য ও আচরণে জেলা ও উপজেলার রেজিষ্ট্রেশনভুক্ত প্রেসক্লাবের সাংবাদিকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আইনশৃঙ্খলা কমিটির সভায় সাধারণত বিভিন্ন বাহিনী ও দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকগণ, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা ও সমাধানের চেষ্টাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এ সভার মাধ্যমে সমস্যাগুলো সকলের সম্মুখে উঠে

আরও পড়ুন
language Change