তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি

বেসিক ব্যাংকে টেন্ডার সিন্ডিকেটে গোপালগঞ্জের ভূত সক্রিয়, মানছে না হাইকোর্টের নির্দেশনা!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার :

লুটপাট, ঋণ কেলেঙ্কারি আর দখলদারিত্বের কারণে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের করুণ অবস্থা। এজন্য মূলত দায়ী করা হয় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাইকে। আওয়ামী সরকারের আমলে বেসিক ব্যাংকে শক্ত সিন্ডিকেট গড়ে তুলে গোপালগঞ্জের সিন্ডিকেট। তারাই নিয়ন্ত্রণ করতো ঋণ জালিয়াতি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নিয়োগ বাণিজ্যসহ সবকিছুই। গেলো ১৯ সেপ্টেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় মো: আনিসুর রহমানকে, তারও বাড়ি গোপালগঞ্জের। স্বৈরাচার সরকার পতনের পর কৌশল পরিবর্তন করে সক্রিয় হয়ে আছে এই সিন্ডিকেট।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর স্ত্রীর আত্মীয় হওয়ার সুবাধে গুলশান শাখার ব্যবস্থাপক মাহবুব আলম খান লুটপাটের রাজত্ব জুড়ে বসেছে পুরো শাখায়। টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ পুরোটাই তার হাতে, তারই সহযোগি হিসেবে রয়েছেন বংশাল শাখার সাবেক ম্যানেজার আনেয়ার হোসেন।
বহুল আলোচিত আবদুল হাই বাচ্চুর আত্মীয় হয়েও বহাল তবিয়তে থাকা মাহবুব আলম খানের নানা অপকর্ম নিয়ে ইতোমধ্যে আলোচনায় সরব পুরো বেসিক ব্যাংক।
সম্প্রতি ঘটে যাওয়া এক টেন্ডার কেলেংকারী নিয়ে অভিযোগ জমা পড়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রেটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে। অভিযোগ নিয়ে মাঠে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত টীম। বেসিক ব্যাংক কর্তৃক দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম প্রসঙ্গে অভিযোগে জানা যায়, গত ২৯শে জুন ২০২৪ইং তারিখে পত্রিকায় প্রকাশিত বেসিক ব্যাংক গুলশান শাখার নিকট দায়বদ্ধ মেসার্স ইউকে বাংলা ট্রেডিং লিমিটেড এর নিলাম বিজ্ঞপ্তিমূলে নিলাম প্রক্রিয়ায় ছয়টি দরপত্র জমা পড়ে। যার মধ্যেই ৩টিই বেসিক ব্যাংকের বংশাল শাখা থেকে পে-অর্ডার করা হয়। এর নেপথ্যের কারিগর বংশাল শাখার সাবেক ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

গত ২৫শে জুন ২০২৪ইং তারিখে গুলশান শাখায় দরপত্র বাক্স খোলা হলে জালিয়াতি করে ১০০টাকার ব্যবধানে এগিয়ে রাখে গোপালগঞ্জের সিন্ডিকেটকে। সে সময় উপস্থিত দরপত্রদাতাদের কোন পে-অর্ডার দেখানো হয় নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত কৌশলে সম্পন্ন করেন গুলশান শাখার ম্যানেজার মাহবুব আলম খান। পরবর্তীতে দরপত্রে প্রদানকৃত কোন দর গৃহীত না হওয়ায় অন্যান্য দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পে-অর্ডার তুলে নেওয়ার জন্য বলা হয়। সে ব্যাংক ম্যানেজার মাহবুব আলম খান বলেন, নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতার উদ্ধৃত দর গ্রহণযোগ্য বলে প্রতীয়মান না হওয়ায় পুরো নিলাম প্রক্রিয়া ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক বাতিল করা হয় এবং পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সম্পত্তি বিক্রয়ের নির্দেশনা প্রদান করেছে। এ সংক্রান্ত বেসিক ব্যাংকের রিকভারি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফিদা হাসান স্বাক্ষরিত চিঠি যার স্মারক নং : ৫৩.০৯.০০০০. ৮২৬.৬৮. ৭৬.২০২৪.৪৪৪২ মূলে এই নির্দেশনা প্রাপ্ত হন বলে তিনি জানান।
দরপত্রে অংশগ্রহণকারীরা পে-অর্ডার ফেরত নেওয়ার আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ব্যাংক কর্তৃক কোন দরপত্র দর গৃহীত না হওয়ায় এই পে-অর্ডার ফেরত নেওয়া হচ্ছে। পে-অর্ডার ফেরত আনার পর লিখিতভাবে পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ও বিস্তারিত অবগত করার জন্য অনুরোধ করা হলেও তা না করে উল্টো বাতিলকৃত দরপত্রের জালিয়াতির মাধ্যমে প্রথম হওয়া সিন্ডিকেট ব্যাক্তি নিয়ম বর্র্হিভূতভাবে ফ্ল্যাট রেজিষ্ট্রেশন করে দেওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা যায়।
মোটা অংকের লেনদেনের মাধ্যমে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম মোফাজ্জেল। আর ব্যাংকের বাহির থেকে নেতৃত্ব দিচ্ছে ঢাকা প্রেসক্লাবের কথিত সভাপতি পরিচয়দানকারী আনাম আহমেদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম আশীর্বাদপুষ্ট পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের ভাগিনা হিসেবে দাপিয়ে বেড়াতো এই আনাম আহমেদ। মিরপুর ডিওএইচএস এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের নামে মামলা হওয়ার পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলো আনাম আহমেদ। বর্তমানে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পুরো সিন্ডিকেট।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের গুলশান শাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা লংঘনের অভিযোগ আনেন ইউকে বাংলা ট্রেডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ তাজ উদ্দিন। তিনি অবহিতকরণ নোটিশে উল্লেখ করেন যে, গত ১০ মার্চ ২০২৪ইং তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন নং ১৫৭৩৫/২০২৩ দখিল করলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আমিনুল ইসলাম কর্তৃক গঠিত দ্বৈত বেঞ্চ বাংকের দায়েরকৃত জারী মামলা নং- ২৭৯/২০১৮; ২০৩/২০২১ ও অর্থঋণ মামলা ২৬৩/২১৭ এর সমস্ত কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ প্রদান করেন।
আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণেদিতভাবে ব্যাংকের কিছু অতি উৎসাহী কর্মকর্তার যোগসাজশে নিজেদেও পছন্দের সিন্ডিকেটের কাছে ফ্ল্যাট বিক্রির লক্ষ্যে পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা মহামান্য সুপ্রিম কোটের নির্দেশনার সুষ্পষ্ট লংঘন এবং আদালত অবমাননার অগ্রহণযোগ্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন আহমেদ তাজ উদ্দিন।
এ বিষয়ে গুলশান শাখার ম্যানেজার মাহবুব আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করি। টেন্ডার বাতিল ও পুনরায় প্রক্রিয়াকরণ সম্পর্কে আমি জানি না।
বেসিক ব্যাংকের টেন্ডার সিন্ডিকেটের অপতৎরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারাকান্দায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ  

মাসুদ মিয়া তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর আওতায় কৃষক ক্লাবের মাঝে কৃষি উপকরণ আজ রবিবার কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৈাশলী(এলজিইডি)শফিউল্লাহ খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল হক,উদ্ভিদ সংরক্ষন অফিসার আনিছুর রহমান.উপ-সহকারী কৃষি অফিসার রুবি বেগম প্রমূখ।কৃষি উপকরণের মধ্যে ছিল,এসি আই ভুট্টা মাড়াই যন্ত্র-৩ টি,হ্যান্ড স্প্রেয়ার-১০ টি,পাওয়ার স্প্রেয়ার-৮টি,ফুড স্প্রেয়ার-১০ টি। কৃষি উপকরণ গ্রহন করেন কৃষক ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন ও কৃষক হালিম,কামাল হোসেন। তারাকান্দা উপজেলা ১০ ইউনিয়নে একটি করে কৃষক ক্লাব গঠন করা হয়েছে। প্রতি কৃষক ক্লাবে ৩০ জন কৃষক নেয়া হয়েছে।

আরও পড়ুন
language Change