তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ব্যবসায়িক অংশিদার নিশাদ দস্তগীর ধরাছোঁয়ার বাইরে

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

পলাতক সাবেক পররাস্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহোচর ও ব্যবসায়িক পার্টনার ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। যেখানে হাছান মাহমুদসহ আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার এড়ানোর জন্যে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে সেখানে নিশাদ দস্তগীর বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।আবার রাজকীয় নৈশ ভোজে অংশ নিয়েছেন। বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিশাদ দস্তগীর হচ্ছেন সাবেক পররাস্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহোচর ও ব্যবসায়িক পার্টনার। তার মাধ্যমেই হাছান মাহমুদ তার অবৈধভাবে উপার্জিত অর্থ বিদেশে পাচার করেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন পৈশাচিক কায়দায় দমনে নিশাদ দস্তগীরের বিশেষ ভূমিকা রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

৫ই আগষ্ট ক্ষমতার পালাবদলের সাথে সাথে রঙ বদলে ফেলেছেন অনেক পরিচিত মূখ। এরা সুবিধাভোগী, যুগে যুগে ক্ষমতার পাদপিঠে থাকার জন্যই এরা বার বার রঙ বদলায়। এই ধরনের একটি চরিত্র গোলাম দস্তগীর নিশাদ। দুর্ভাগ্যজনকভাবে সত্য এই ধরনের অসংখ্য বর্ণচোরার অবৈধ কার্যকলাপ আর অবাধ লুণ্ঠনের কারনেই ৭৫ বছরের ঐতিহ্যবাহী একটি দল আওয়ামী লীগ আজ ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর অবস্থায় দাঁড়িয়ে আছে।

পতিত সরকারের উচ্চ মহলে পরিচিত মূখ, হাইব্রিড আওয়ামী লীগার নিশাদ দস্তগীর একই সাথে একটি বিদেশী বিশেষ সংস্থার এজেন্ট হিসেবেও কাজ করেন। উনি বাংলাদেশী বংশোদভ’ত একজন বৃটিশ পাসপোর্টধারী । বাংলাদেশ বা যুক্তরাজ্যে এই ভদ্রলোকের কোন বৈধ ব্যবসা নাই।আবার দৃশ্যত: কোন চাকরিও নেই। তিনি নিজেকে কখনো মিডিয়া ব্যক্তিত্ব, কখনো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাগিনা, কখনো সাবেক পররাস্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বল্যবন্ধু পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছেন। গত ৬ মাস ধরে হোটেল ইন্টার কন্টিনেণ্টালের ৩২৬ নম্বর রুম, প্রেসিডেন্টসিয়াল স্যুইটে অবস্থান করেছেন এই নিশাদ দস্তগীর। যতটুকু জানাযায় এই রুমের ভাড়া দেয় সেই বিশেষ বিদেশী সংস্থাটি।

এর আগেও নিশাদ দস্তগীর ঢাকার হোটেল সোনারগাঁ এবং রিডিসন ব্লো হোটেলে সেই সংস্থাটির টাকায় মাসের পর মাস অবস্থান করেছেন এবং নানা অপকর্ম চালিয়েছেন। এই হোটেল রুমগুলো হচ্ছে রাষ্ট্র এবং সমাজের উচ্চ মহলের বিশেষ বিশেষ ব্যক্তির মনোরঞ্জন ও গোয়েন্দা তথ্য সংগ্রহের আস্থানা। ঢাকাই সিনেমার বিভিন্ন নায়িকা ও সুন্দরী মহিলাদের এই বিশেষ হোটেল রুমগুলোতে ছিল নিরপদ বিচরণ। গত ছয় মাসে ইন্টার কন্টিনেণ্টালের ৩২৬ নম্বর স্যুইটে যার নিয়মিত যাতায়ত করেছেন তাদের মধ্যে হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরসহ অনেকের চেহারা হোটেলের সিসিটিভির ফুটেজ দেখলেই পাওয়া যাবে।

 

এ্কটি বিদেশী রাষ্ট্রের পেইড এজেন্ট হবার পরও বাংলাদেশের রাষ্ট্রপতির আবাসস্থল বঙ্গভবনে রয়েছে নিশাদ দস্তগীরের অবাধ বিচরণ। অতিসম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ উপদেষ্টার শপথ গ্রহন অনুষ্ঠানে বঙ্গভবনে দেখা গেছে নিশাদ দস্তগীরকে। বঙ্গভবনে বসেই সে বিদেশী গোয়েন্দাদেরকে তথ্য দিয়েছে। কোন যোগ্যতায় সে সেখানে উপস্থিত ছিল তদন্ত করলেই বেরিয়ে যাবে থলের বিড়াল।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এই নিশাদ দস্তগীর ও ব্যবসায়ী আমিন হেলালীকে সামনে রেখে তাদের নামে গ্রীন টিভি নামে একটি বেসরকারী টেলিভিশনের লাইসেন্স নেন। পরবর্তীতে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ব্যবসায়ী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে চ্যানেলটির শেয়ার বিক্রি করে হাছান মাহমুদ ও নিশাদ অন্তত: ৪০ কোটি টাকা বিদেশে পাচার করেন।

ঢাক বা লন্ডনে নিশাদ দস্তগীরের কোন বৈধ ব্যবসা নাই। অথচ বিলাস বহুল জীবন যাপন করেন নিশাদ দস্তগীর। এর পিছনে রয়েছে পতিত সরকারের উপর তলার রাজনৈতিক নেতা এবং অসৎ ব্যবসায়ীদের মনোরঞ্জন, অর্থ পাচার, বিদেশী সংস্থার এজেন্ডা বাস্তবায়নের কুকর্ম। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে বিষয়টি নজরে না নিলে এই সংকট সময়ে রাষ্ট্রের অনেক ক্ষতি করে ফেলতে পারে নিশাদ দস্তগীরের মত হাইব্রিড বর্ণচোরারা বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বান্দরবান থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানও চালিয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গ্রামটি পরিদর্শনে যাবেন। পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনঃনির্মাণে সর্বাত্মক সহযোগিতা করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজাদ বলেন, পুলিশ ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সবা:স:জু- ৫১১/২৪

আরও পড়ুন
language Change