তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

যেদিন কোনো আর্তনাদ কাজে আসবে না

পাঠক সংখ্যা
638

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক:

কিয়ামত দিবসের সব আনুষ্ঠানিকতা শেষে মুমিনগণ যখন জান্নাত লাভ করবে এবং অপরাধীরা জাহান্নামে পৌঁছাবে তখন সব জাহান্নামি একত্র হয়ে শয়তানকে অভিশাপ দিতে থাকবে। অভিশপ্ত শয়তান তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে বলবে, আমার প্রতি অভিসম্পাতকারী হে দুর্ভাগারা! আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে, কিয়ামত, মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব ও কর্মফল প্রদান সত্য, আর যে এগুলো অস্বীকার করবে সে ধ্বংস হবে এবং যে বিশ্বাস করে সৎকর্ম করবে সে সফল হবে, আল্লাহর এ সত্য প্রতিশ্রুতি তোমরা সচক্ষে প্রত্যক্ষ করেছ।

আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এই জীবনের পর আর কোনো জীবন নেই এবং এ জীবনের কোনো হিসাব-কিতাব হবে না। আমার প্রতিশ্রুতি আজ পুরোপুরি মিথ্যা প্রমাণিত হলো। তোমরা আমাকে আজ ভর্ৎসনা করছ কেন? তোমাদের উপর তো আমার কোনো আধিপত্য ছিল না এবং তোমাদেরকে আমি জবরদস্তিমূলক আমার আনুগত্যে বাধ্য করিনি। তোমরা আমার নির্দেশনা অমান্য করলে আমি তোমাদের কী করতে পারতাম? তোমরা ভোগের বশবর্তী হয়ে আমার হুকুম মান্য করেছ।

এখন তার শান্তি আস্বাদন করো। সে আরো বলবে, তোমাদেরকে আমার হুকুম পালনে বাধ্য করার উপযোগী কোনো শক্তি-সামর্থ্য আমার ছিল না, কোনো দলিল-প্রমাণও ছিল না। আমি নিছক কুমন্ত্রণার মাধ্যমে জাগতিক ক্ষণস্থায়ী আরাম-আয়েশ ও ভোগ বিলাসিতার উপকরণ তোমাদের দৃষ্টিপথে আহৃত করেছি। তোমরা অপদার্র্থরা সঙ্গে সঙ্গে আমার প্রলোভনে সাড়া দিয়েছ। অথচ নবী-রাসূলগণ বিভিন্ন প্রকার দলিল-প্রমাণ ও সুস্পষ্ট নিদর্শন তোমাদের সম্মুখে উপস্থাপিত করেছেন। তোমরা তাদের কথায় কর্ণপাত করনি।

এখন তোমাদের এই নিকৃষ্ট পরিণাম হয়েছে। সুতরাং তোমরা আমাকে তিরস্কার না করে নিজেদেরকে করো। আমার পক্ষ থেকে তো শুধু প্রলোভন ছিল, শাস্তির মূল কারণ অপরাধ-তো তোমরা স্বেচ্ছায়, সজ্ঞানে সংঘটিত করেছ। অতএব আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না, তোমরাও আমার কোনোরূপ উপকার করতে পারবে না। (মাআরিফুল কুরআন-৪/২৫২)

অভিশপ্ত শয়তানের এরূপ নৈরাশ্যপূর্ণ উত্তর শ্রবণ করে অপরাধীদের প্রচ- মর্মজ্বালা উৎপাদিত হবে। তারা অতিশয় হয়রান-পেরেশান হয়ে জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের থেকে এক দিনের শাস্তি লাঘব করেন। উত্তরে প্রহরীগণ বলবেন, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ আল্লাহর রাসূলগণ আগমন করেননি? এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার পথ বাতলে দেননি? অপরাধীরা বলবে, অবশ্যই এসেছিলেন। তবে আমরা তাদের কথা মান্য করিনি। প্রহরী ফেরেশতাগণ তখন বলবেন, তাহলে আমরা তোমাদের জন্য প্রার্থনা করতে পারব না। তোমরাই করো, আর তাদের তখনকার প্রার্থনা কোনো কাজে আসবে না; বরং শুধু ব্যর্থতায় পর্যবসিত হবে। (সূরা মুমিন-৫০)

অপরাধীরা দুঃখে, বেদনায় ও অনুশোচনায় ক্রোধোন্মত্ত হয়ে নিজেদের অঙুলি দংশন করতে থাকবে। এ সময় তাদেরকে উচ্চ কণ্ঠে বলা হবে, এখন নিজেদের প্রতি তোমাদের যে ক্ষোভ, তদপেক্ষা পৃথিবীতে তোমাদের প্রতি আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক-যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল আর তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে। তখন তাদের দুঃখ, যাতনা ও মনোস্তাপ আরো বহুগুণ বৃদ্ধি পাবে। তারা নিরতিশয় বেদনাক্লিষ্ট হয়ে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রেখেছ এবং দুবার আমাদেরকে জীবন দান করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন নিষ্ক্রমণের কোনো পথ মিলবে কি?’ (সূরা মুমিন-১১)

অপরাধীরা শাস্তির প্রচারতায় অতিষ্ঠ হয়ে জাহান্নামের অধিকর্তা মালিক ফেরেশতাকে চিৎকার করে বলবে, ‘হে মালিক! তুমিই প্রার্থনা করো, তোমার প্রতিপালক আমাদের মৃত্যু দিয়ে যেন আমাদের নিঃশেষ করে দেন।’ (সূরা জুখরুফ-৭৭) উত্তরে তিনি বলবেন, তোমরা স্থায়ীভাবে এ অবস্থাতেই থাকবে। তোমাদের মৃত্যুও হবে না; তোমরা বেরও হতে পারবে না। (সূরা জুুখরুফ-৭৭)। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, অপরাধী জাহান্নামিদের এ আবেদনের পর সহস্র বৎসর অতিবাহিত হবে অতঃপর ফেরেশতা হজরত মালিক তাদেরকে এ জবাব দেবেন। (তাফসিরে ইবনে কাসির-৭/২৪১)

এরপর হজরত মালিক আলাইহিস সালাম তাদেরকে বলবেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সরাসরি আবেদন করো এবং তাঁর নিকটই প্রার্থনা করো। কেননা তিনিই সর্বনিয়ন্তা, তাঁর উপর আর কেউ নেই। তারা তখন আল্লাহ পাকের নিকট আবারো প্রার্থনা করে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক! এই অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করো, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হবো।’ জাহান্নামিদের এ স্বীকারোক্তির এক হাজার বছর পর (তাফসিরে কুরতুবি-১২/১০২) আল্লাহ তাআলা বলবেন, ‘তোমরা হীন অবস্থায় এই খানেই থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না।’ (সূরা মুমিনুন- ১০৮)

সবা:স:জু-৫৮/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব থানা শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক মান উন্নয়ন এবং কর্মীদের আদর্শিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। বটিয়াঘাটা পূর্ব থানা সভাপতি মোঃ গালিব উদ্দিন-এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ শেখ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি মমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও মিডিয়া সম্পাদক সজীব মাহমুদ বোরহান এবং ইসলামি ছাত্রশিবির

আরও পড়ুন
language Change