তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

সচিবের সহায়তায় ভুয়া নিয়োগ পত্রের মাধ্যমে প্রতারক দম্পতির কোটি টাকা প্রতারণা

পাঠক সংখ্যা
638

মোহাম্মদ জিয়াউর রহমান: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী সচিব নুরুল ইসলামকে সঙ্গী করে স্বামী স্ত্রীর একটি প্রতারক সিন্ডিকেট সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগ পত্র প্রদান করে কোটি কোটি টাকার প্রতারণার করেছে বলে অভিযোগ ভুক্তভোগী অসংখ্য চাকরি প্রত্যাশীর। প্রতারকের সন্ডিকেটের সাথে উত্তর সচিবের রয়েছে দহরম-মহরম সম্পর্ক। রাজধানীর বিলাসবহুল হোটেলে চক্রের মূল হোতা শুভ ও সচিবের রঙ্গলীলা ও সবার মুখে মুখে।

 

চাকরি প্রত্যাশী এসব ভুক্তভোগীদের অভিযোগের সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম শুভ মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বোর্ডের সহকারী সচিব নুরুল ইসলাম এর সহায়তায় সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ের অস্থায়ী ভিত্তিতে চাকরি দিবেন এমন প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা প্রতারণা করেছেন। ভুক্তভোগী প্রত্যেক চাকরিপ্রত্যাশী যুবককে সঙ্গে করে সচিবালয়ের সচিব এর কার্যালয় নিয়ে চাকরির কথাবাত্রা পাকাপোক্ত করেন। সচিবের কার্যালয়ের সচিব এসব চাকরি প্রত্যাশীদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে প্রতারক তৌহিদুল ইসলাম শুভ সচিবের বরাত দিয়ে এসব চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ৫ থেকে ১৫ লক্ষ করে মোট কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা। আর এসব প্রতারণায় প্রতারক শুভর সহকারী হিসেবে কাজ করেন তার নিজের স্ত্রী মুক্তা যিনি নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

 

পরবর্তীতে রাজবাড়ী এলাকায় প্রতারক শুভ বেশকিছু ভুক্তভোগীর রোষানলে পড়ে একপর্যায়ে সময় নিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি লিখিতভাবে দিয়ে সাড়া পেয়ে আবারোও লাপাত্তা হন তিনি। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগীরা বেশ কয়েকটি মামলা দায়ের করেন এই প্রতারক দম্পতির বিরুদ্ধে।

ভুক্তভোগীদের একজন বলেন আমরা মামলা দায়ের করার পর আইন-শৃঙ্খলা বাহিনী প্রতারক শুভকে গ্রেফতার করে পরবর্তীতে তার স্ত্রী সময় নিয়ে আমাদেরকে টাকা দেওয়ার আশ্বাস দেন এবং ৪০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। স্ট্যাম্পে টাকা দেওয়ার লিখিত প্রতিশ্রুতিও দেন। প্রতারক শুভর স্ত্রী মুক্তা ভুক্তভোগীদের কাছে সময় চাওয়ার পাশাপাশি শুভকে জামিনের ব্যবস্থা করার অনুরোধ করেন। তৌহিদুল ইসলাম শুভরাত্রি মুক্তার এমন কথোপকথন অডিও চেক ও লিখিত প্রমাণাদি ভুক্তভোগীদের নিকট সংরক্ষিত রয়েছে বলেও জানান তারা। প্রতারক মুক্তার অনুরোধে ভুক্তভোগীরা শুভকে জামিনের ব্যবস্থা করে সময় বেঁধে দেন কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী তেমনি করেই প্রতারক শুভ জামিনে এসে পালিয়ে যান ভুক্তভোগীদের টাকা না দিয়ে উল্টো তাদেরকে বিভিন্ন ভাবে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

 

পরবর্তীতে চাকরিপ্রত্যাশী এসব ভুক্তভোগী দিশেহারা যুবক প্রতারক সমূহ ও তার স্ত্রীর বিরুদ্ধেও অর্ধকোটি টাকার চেকের মামলা দায়ের করেন।

 

উল্লেখ্য, এসব প্রতারণায় প্রত্যক্ষভাবে শিক্ষা বিভাগের সহকারি সচিব নুরুল ইসলাম শুভকে সহায়তা করেছেন তা তথ্য-প্রমাণ স্পষ্ট। প্রতারক তৌহিদুল ইসলাম শুভ এর আগেও দেশের বিভিন্ন এলাকায় নিজেকে র্যাব ও ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে। বিভিন্ন তদবির দালালি ও চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এর আগেও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছিল।

 

পরবর্তী পর্বে শুভর প্রতারণা ও শিক্ষা বিভাগের সহকারি সচিব নুরুল ইসলামের প্রতারণার সহায়তার তথ্য-প্রমাণসহ বিস্তারিত তুলে ধরা হবে…….

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার

বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে

আরও পড়ুন
language Change