তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জাল নোট ছড়িয়ে গ্রেফতার অসাধু চক্র

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রফিকুল ইসলাম ছাকির, মো. আবু বক্কর রিয়াজ প্যাদা, মো. মনির হোসেন ও বিউটি- অসাধু চক্রের চার সদস্য। ঈদুল আযহা উদযাপন কেন্দ্র করে বাজারে কোটি টাকার জাল নোট ছড়ানোর পরিকল্পনা করেছিলেন তারা।

৫০ লাখ টাকার নকল নোট ছড়িয়েও দিয়েছিলেন। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি তাদের। ধরা পড়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে করে ডিবি। ওই বাসাটি জাল টাকা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো। আটকের সময় বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরি সরঞ্জাম জব্দ করে ডিবি। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৫টি স্ক্রিন প্রিন্ট ফ্রেম, ৪ হাজার পিস জাল নোট তৈরির সাদা কাগজ, ৮ পিস রঙ, একটি সিকিউরিটি থ্রেট পেপার রোল, ৫টি প্লাস্টিকের সাদা কালির কৌটা, দুটি কাটার, দুটি স্টিলের স্কেল।

গ্রেফতার চক্রের কাছ থেকে এ সময় ১ হাজার টাকা ও ৫০০ টাকা মূল্যমানের ৪৮ লাখ জাল টাকাও জব্দ করে ডিবি।

ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার দেবাশীষ কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে রফিকুল ইসলাম ছাকির, মো. আবু বক্কর রিয়াজ প্যাদা, মো. মনির হোসেন ও বিউটিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তারা পরস্পর যোগসাজশে জালনোট তৈরি ও প্রতিনিধিদের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতেন।

ডিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক লাখ টাকার জাল তৈরিতে তাদের খরচ হতো ৫ থেকে ছয় হাজার টাকা। বিক্রি করতেন ১০ থেকে ১২ হাজার টাকায়। এ জাল টাকার নোটের কাগজ ও প্রিন্টিং কোয়ালিটি যথেষ্ট উন্নত মানের হওয়ায় আসল-নকল শনাক্ত করা কিছুটা কঠিন।

ডিবি জানায়, ফটোশপের মাধ্যমে আসল টাকার আদলে ডিজাইন করতেন তারা। সুকৌশলে কাগজ জোড়া লাগিয়ে ফয়েল পেপার দিয়ে তৈরি করা হতো রুপালি রঙের নিরাপত্তা সুতা। ঈদকে কেন্দ্র করে বাজারে এক কোটি জাল টাকার নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। চক্রের সদস্যদের গ্রেফতার সম্ভব হলেও জাল টাকার বিস্তার পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যে তারা ৫০ লাখ টাকার জাল নোট ছড়িয়ে দিয়েছে।

ডিবি আরও জানায়, চক্রের মূলহোতা ও মেশিনম্যান রফিকুল ইসলাম ছাকির। তিনি এর আগে একবার গ্রেফতার হয়েছিলেন। সে সময় তাকে জামিন পেতে সহায়তা করেন আবু বক্কর রিয়াজ প্যাদা। তিনি আগে আদালতের মুহুরি পেশায় ছিলেন। পরে ছাকিরের সঙ্গে যুক্ত হয়ে জাল টাকার বাণিজ্য শুরু করেন। জাল টাকা তৈরির কারিগরের কাজ করতেন প্যাদা।

মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে চক্রের এ চার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার দেবাশীষ কর্মকার।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিক্ষোভে উত্তাল রাজপথ, বিজেপি নেতার বাড়িতে আগুন দিলো জনতা

স্টাফ রিপোর্টার: ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। এর ধারাবাহিকতায় মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলীর নামের ওই নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয়। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। এদিন থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেয়া হয়। সমাজসেবক এবং সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে

আরও পড়ুন
language Change