তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

ভূমিকম্প শুরু হলে ৫ কাজ ভুলবেন না

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

এক বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের নাম ভূমিকম্প। এই দুর্যোগের উৎপত্তি নিয়ে ভূতত্ত্ববিদরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করলেও ইসলামি বিশ্বাসমতে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সতর্কবার্তা অথবা আজাব। মহান আল্লাহ বলেন, ‘বলে দাও, ‘আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম’ (সুরা আনআম: ৬৫)। আরও ইরশাদ হয়েছে, ‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই।’ (সুরা বনি ইসরাইল: ৫৯)

ইসলামি দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ভূমিকম্প শুরু হলে পাঁচটি কাজ ভুলে গেলে চলবে না। নিচে সেগুলো তুলে ধরা হলো।

 আত্মরক্ষায় করণীয়

ঘরের বাইরে থাকলে ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নিন। ঘরে থাকাবস্থায় ভূমিকম্প শুরু হলে দ্রুত বেরিয়ে যান, আশেপাশের সবাইকে বের হয়ে যেতে বলুন। সঙ্গে কিছু নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করবেন না। আর সুযোগ না থাকলে বাচ্চা, বৃদ্ধ, অসুস্থদের নিয়ে দ্রুত নিরাপদ স্থানে যেমন ইটের গাঁথুনি দেওয়া পাকা ঘর হলে ঘরের কোণে এবং কলাম ও বিমের তৈরি ভবন হলে কলামের গোড়ায় আশ্রয় নিন। আধাপাকা বা টিন দিয়ে তৈরি ঘর থেকে বের হতে না পারলে শক্ত খাট বা চৌকির নিচে আশ্রয় নিন। এর আগে দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন। ঘরে হেলমেট থাকলে মাথায় পরে নিন, অন্যদেরও পরতে বলুন। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করবেন না। গাড়িতে থাকলে যথাসম্ভব নিরাপদ স্থানে থাকুন। কখনো সেতুর ওপর গাড়ি থামাবেন না।

ভূমিকম্পের সময় কখনই সিঁড়িতে আশ্রয় নেবেন না। সিঁড়ির ‘মোমেন্ট অফ ফ্রিকোয়েন্সি’ বিল্ডিং-এর চাইতে ভিন্ন হয় এবং অনেক সময় বিল্ডিং ভেঙ্গে না পড়লেও সিঁড়ি দ্রুত ভেঙ্গে পড়ে। চেষ্টা করুন বাসার একেবারে ভেতরের দিকের রুমে না থেকে বাইরের ওয়ালের কাছাকাছি আশ্রয় নিতে। বিল্ডিং-এর ভেতরের দিকে থাকলে সবকিছু ভেঙ্গে পড়ার পর আপনার ‘উদ্ধার পাবার রাস্তা’ ব্লক হবার সম্ভাবনা বেশি থাকে। বাইরের ওয়ালের কাছাকাছি থাকলে ব্লক কম থাকবে, তাড়াতাড়ি উদ্ধার পাবার সম্ভাবনাও বেশি থাকবে। বড় ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয় যেটাকে ‘আফটার শক’ বলে। এটার জন্যও সতর্ক থাকুন। এসবকিছু নিরাপত্তার স্বার্থে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ ইসলামে জান বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা জরুরি। সুরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না’। এই আয়াত থেকে ইসলামিক ফিকহবিদরা বলেছেন যে, আত্মরক্ষা বা জান বাঁচানো ফরজ।

 ধৈর্য

যেকোনো বিপদাপদে ধৈর্যধারণ প্রকৃত মুমিনের বিশেষ একটি গুণ। ভূমিকম্পের মতো মসিবতে ধৈর্যধারণ না করলে বিপদ বরং বেড়ে যেতে পারে। যেমন- বহুতল বাড়ির ওপরের দিকে কোনো তলায় আটকা পড়লে, বেরিয়ে আসার কোনো পথই না থাকলে, সাহস হারাবেন না। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভেবে দেখুন, উদ্ধারকারী পর্যন্ত আপনার চিৎকার পৌঁছাবে কি না। বিম, দেয়াল, কংক্রিটের ছাদ ইত্যাদির মধ্যে আপনার শরীরের কোনো অংশ চাপা পড়লে, বের হওয়ার সুযোগ যদি না-ই থাকে, তবে বেশি নড়াচড়া করবেন না। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। ধ্বংসস্তূপে আটকে গেলে সাহস হারাবেন না। যেকোনো উত্তেজনা ও ভয় আপনার জন্য ক্ষতিকর হতে পারে। কোরআন-হাদিসের ভাষ্যমতে, ধৈর্য অনেক উপকারী একটি গুণ। বিশেষ করে মুমিনের জন্য তা নেয়ামতস্বরূপ। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের, বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে আবার সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করে। উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর।’ (সহিহ মুসলিম: ২৯৯৯)

আল্লাহর ওপর ভরসা

ভূমিকম্পের সময় যেটুকু সময় পাওয়া যায় মাথা ঠান্ডা রাখা সম্ভব হয় না। তবুও চেষ্টা করতে হবে এবং সবকিছু যথাযথ মেনে চলার পর একমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখতে হবে। কারণ আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তি কাজে আসবে না। তাই মুমিনের কর্তব্য হলো- যেকোনো বিষয়ে আল্লাহর ওপর ভরসা করা। আল্লাহর ওপর ভরসাকারীদের বড় পুরস্কারটি হলো- তিনিই ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। বান্দার আর কিছুর প্রয়োজন হয় না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।’ (সুরা তালাক: ৩) আরও ইরশাদ হয়েছে, ‘বস্তুত, যারা ভরসা করে আল্লাহর ওপর, তারা নিশ্চিন্ত। কেননা আল্লাহ অতি পরাক্রমশীল, সুবিজ্ঞ।’ (সুরা আনফাল: ৪৯)

দোয়া

প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো বিপদ-মসিবতে নবীজির শেখানো যেকোনো দোয়া পড়তে পারেন। বিশেষ করে কোরআনে বর্ণিত দোয়া ইউনুস তথা لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ-লিমিন।’ অর্থ: ‘তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান; আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত’ এই দোয়াটি পড়বেন। এই দোয়া আল্লাহ কবুল করেন। মহানবী (স.) বলেছেন, ‘মাছের পেটে ইউনুস (আ.) এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে দোয়াটি পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন।’ (আহমদ, তিরমিজি, মেশকাত: ২২৯২)

ইস্তেগফার

যেকোনো বিপদ-মসিবতে ইস্তেগফার ও তওবা করা মুত্তাকিদের একটি বিশেষ আমল। সেজন্য ভূমিকম্পের সময় প্রত্যেক মুসলমানের আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করা উচিত। এক্ষেত্রে রাসুলুল্লাহ (স.) নির্দেশ দিয়ে বলেছেন, ‘দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো, তাঁর কাছে তওবা করো।’ (বুখারি: ২/৩০; মুসলিম: ২/৬২৮)

উল্লেখ্য, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যেকোনো বিপদ-মসবিত কিন্তু মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা অযথা বান্দাকে শাস্তি দিতে চান না। তাই আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আমল পরিশুদ্ধ করার বিকল্প নেই। যে আমলে আল্লাহ খুশি হন, সে আমল বেশি বেশি করতে হবে। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দান-সদকাসহ নেক আমল করতে হবে। হাদিসে আছে, ‘সদকা আল্লাহর অসন্তুষ্টিকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে।’ (সুনানে তিরমিজি: ৬০০)

আর প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পর দুর্যোগে পতিতদের উদ্ধার, চিকিৎসাসহ অন্যন্যা সহায়তা দেওয়া মুমিনের কর্তব্য। সুযোগ থাকার পরও এতে অবহেলা করলে কঠিন গুনাহ হবে। আল্লাহ তাআলা কিন্তু এক দুর্যোগ দিয়ে সবার পরীক্ষা নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক বিষয়ে কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।

সবা:স:জু- ৬৮৯/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধ

কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান এবং গুদাম কর্মকর্তা অলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেন, চলতি বোরো মৌসুমে কাজিপুর উপজেলায় স্থানীয় কৃষকদের কাছ থেকে মোট ১ হাজার ৩০৮ মেট্রিক টন ধান, ১

আরও পড়ুন
language Change