তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ১২ এপ্রিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত।

এই কর্মসূচি শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি, জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এর আগে, গত সোমবার দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবতার পক্ষ এবং গাজায় নিরীহ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে অবস্থান নিতে দেশের সচেতন নাগরিকদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে।

তিনি এ বিক্ষোভে সশরীরে সমাবেশে উপস্থিত থাকার কথা উল্লেখ করে সাধারণ জনগণকেও দলে দলে যোগদানের আহ্বান জানান।

একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় শতাব্দীর বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ১২ এপ্রিল যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, তাতে তিনি অংশ নেবেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আসছে শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষকে ওই বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান তিনি।

এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

এ ছাড়াও এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও অনেক ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম

তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম

হাফিজ খান, বরিশালঃ বরগুনার তালতলী উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রমিক দিয়ে কাজ করানোর নিয়ম থাকলেও সেখানে ভেকু (এস্কেভেটর) ব্যবহার করে কাজ করার পাশাপাশি বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাবিখা প্রকল্পের আওতায় তিন হাজার ফুট মাটির রাস্তা নির্মাণে সোয়া সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চান্দখালী গ্রামের কড়ইতলা ভারানি খালের মোহনার স্লুইসগেট থেকে মোতাহার মৃধার কালভার্ট পর্যন্ত এ রাস্তার কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ইউপি সদস্য মো. ইব্রাহিম খাঁনকে। সরকারি পরিপত্র অনুযায়ী, এ ধরনের প্রকল্পে শ্রমিক নিয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করার কথা থাকলেও অভিযোগ রয়েছে, প্রকল্প সভাপতি মো. ইব্রাহিম খাঁন তার ভগ্নিপতি নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী

আরও পড়ুন
language Change