তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত

২৮ বছরেও ভবন হয়নি তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

২৮ বছরেও ভবন হয়নি তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরার তালা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ২১০ নং তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। অথচ দীর্ঘ ২৮ বছরেও বিদ্যালয়টিতে নির্মিত হয়নি কোনো স্থায়ী ভবন। এখনও জরাজীর্ণ টিনের ঘরে অমানবিক পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সোমবার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাউনির জন্য ব্যবহৃত হচ্ছে পুরনো মরিচা ধরা টিন। দেয়ালজুড়ে স্যাঁতসেঁতে দাগ, ফাটল ধরা মেঝে আর কোথাও কোথাও জমে থাকা পানিতে বৃষ্টির দিনে ক্লাস চালানো প্রায় অসম্ভব। গ্রীষ্মে ঘরের ভেতরে তীব্র গরমে ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ে। ভাঙা বেঞ্চে বসে ভিজে বই-খাতায় শিক্ষার্থীদের পড়ালেখা যেন এক যুদ্ধ।

বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১৪২ জন। মাত্র ৫ জন নারী শিক্ষক প্রতিদিন এই অমানবিক পরিবেশে ক্লাস পরিচালনা করছেন। ভেঙে পড়া স্বপ্ন, স্থগিত প্রকল্প বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করে। নির্মাণকাজ শুরুর প্রস্তুতিও চলছিল। কিন্তু ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর প্রকল্পসহ অন্যান্য বরাদ্দ স্থগিত হয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোহরা পারভীন বলেন, বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারহান তামিহ জানায়, বৃষ্টির সময় বই ভিজে যায়। গরমে মাথা ঘুরে। ঠিকমতো বসাও যায় না। অভিভাবক শরিফুল ইসলাম বলেন, ২৮ বছরেও একটি স্থায়ী ভবন হয়নি! এটা খুবই দুঃখজনক। আমরা অভিভাবকরা ভীষণ উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

উপজেলার অন্যান্য স্কুলে একাধিক নতুন ভবন হয়েছে। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়ের দিকে নজর নেই কারও। এটি উপজেলা সদর থেকে মাত্র ২০০ মিটার দূরে। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার ভিত্তি। ২৮ বছরেও ভবন না থাকা সরকারি অবহেলার নিদর্শন। অবিলম্বে ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে।

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, বিদ্যালয়ের ভবনের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল এবং বাস্তবায়নের সকল প্রস্তুতিও ছিল। কিন্তু উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ স্থগিত রয়েছে। পুনরায় অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি দ্রুত সাড়া মিলবে। তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়ে ভবন নির্মাণ খুবই প্রয়োজন। আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খিলক্ষেত ক্যান্টনমেন্ট সার্কেল দুর্নীতি, ঘুষনীতি, একচ্ছত্র আধিপত্য বিস্তার রুখবে কে!!

স্টাফ রিপোর্টার: ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল এসিল্যান্ড অফিস। বহিরাগত দালালের আখড়া পরিণত এমনি অভিযোগ উঠেছ। দালাল ছাড়া ফাইল লড়ে চড়ে না। ভুক্তভোগীদের দাবি ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে এখানেই ভয়। সরিষার ভিতরে ভূতের আসর থাকে স্মার্ট বাংলাদেশ গড়তে বাধাগ্রস্ত হবে না তো আমাদের দেশ?অভিযোগ পাওয়া গেছে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ইতিপূর্বে প্রশ্নবিদ্ধ হয়েছে নানান দুর্নীতি অপরাধ কর্মের কারণে।অর্থলোভী কয়েকজন কর্মকর্তার কারণে এমনইটাই হতে যাচ্ছে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল ভূমি অফিস।অভিযোগ উঠেছে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল মাস্টার রোলে চাকরি করেন যারা তারাই অফিসের লালন পালনকর্তা।আরো বহিরাগত দালাল চক্র সাইফুল বাহিনী, তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। এসিল্যান্ড অফিসে আশেপাশে কথা উঠেছে পিচ্ছি সাইফুল কে নিয়ে।এসিল্যান্ড মহোদয় নাম ভাঙ্গিয়ে গুরুত্বপূর্ণ মানুষকে বোকা বানিয়ে অপরাধ কর্মকাণ্ড করছে তিনি। দিল হাসিল করছে সাইফুল। কারিশমার ধারায় কাগজের কার্যক্রম তিনি সমাধান করে

আরও পড়ুন
language Change