তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

বিএনপির বিজয় মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম

বিএনপির বিজয় মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম
পাঠক সংখ্যা
638

মাদারীপুর সংবাদদাতা:

জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতাসহ আপন তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (৬ জুলাই) দুপুরে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারীপুর পৌর ছাত্রলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম লিখন মুন্সী এবং তার দুই ভাই সোহাগ মুন্সী ও মিলন মুন্সী। তারা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। আহতদের মধ্যে লিখন মুন্সী ও সোহাগ মুন্সীকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মিলন মুন্সী মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে তিনভাইকে কুপিয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে নতুন মাদারীপুর গ্রামের মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আহতরা দলের কেউ নয় বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে শকুনী লেকপাড় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি নিয়ে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এসময় মিছিলটি শহরের ডিসি ব্রিজ এলাকায় এলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কয়েকজন মিছিলের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সীকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় লিখনকে বাঁচাতে তার দুই ভাই মিলন ও সোহাগ এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলার সদরের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। আরেক আহত মিলনকে মাদারীপুর জেলার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তিনভাইকে কুপিয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে একই এলাকার মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনার সময় মিছিলের সাথে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। এ নিয়ে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ রাত ১০ টার দিকে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় শ্রমিক দলের রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী নিহত হয়। এই ঘটনায় ২৬ মার্চ দুপুরে নিহতের বড় ভাই হাসান মুন্সী বাদী হয়ে সদর মডেল থানায় ৬৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি লিখন মুন্সী ও তার ভাই শ্রমিক দলের সাবেক আহ্বায়ক সেলিম মুন্সীকে আসামি করা হয়। সেই ঘটনার জেরেই হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, যাচ্চু হাওলাদার, মামুন ঢালী ও রনি মুন্সী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

এ ব্যাপারে আহত মিলন মুন্সী জানান, হত্যা মামলায় তার দুই ভাই জামিনে আছেন। বিএনপির সক্রিয় কর্মী তার ভাইয়েরা। দলের কর্মসূচি হিসেবে ডাকা মিছিলে অংশ নিয়ে ডিসি ব্রিজ এলাকায় এলে পূর্ব শত্রুতার জেরে হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, যাচ্চু হাওলাদার, মামুন ঢালী ও রনি মুন্সিসহ কয়েকজন মিলে লিখনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। লিখনকে বাঁচাতে গেলে তাকে ও তার ভাই মিলনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তার আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সী দূরে থাকায় তাকে কোপাতে পারেনি। দোষিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। এ ঘটনার পরে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হান্নান ঢালী, বাচ্চু হাওলাদারসহ হামলায় জড়িতরা। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন ঘটনাটি স্থানীয় দ্বন্দ্বের জেরে ঘটেছে, রাজনৈতিক নয়। যারা আহত হয়েছে তারা বিএনপির কেউ নয়। একজন ছাত্রলীগের সহ-সভাপতি। ওরা দুই ভাই বিএনপি নেতা শাকিল মুন্সী হত্যা মামলার আসামি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এ বছরের ২৩ মার্চ রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সী ও তার আরেক ভাই। এ ঘটনার জেরেই আজকের হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে চিহ্নিত কিছু লোকদের ধরার চেষ্টা চলছে। আর সদর থানা পুলিশ ঘটনার কাছে থাকলেও তারা আসার পূর্বেই কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহর সমাজসেবা কার্যালয়-১,ঢাকা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম সমূহ জোরদার করন” শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার: শহর সমাজসেবা কার্যালয়-১,ঢাকা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম সমূহ জোরদার করন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর দোলাই পাড়ে কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (ইউসিডি) মোস্তাফিজুর রহমান,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগ শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর চেয়ারম্যান ও প্রফেসর তাহমিনা ইসলাম, শহর সমাজসেবা কার্যালয় এর সমন্বয় পরিষদের সভাপতি আনোয়ার হোসেন কাজল,অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়-১ ঢাকা এর সমাজসেবা অফিসার মো: নুর ইসলাম। সেমিনারে অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবন মান উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন আলোচকরা। সেমিনারে প্রশ্নত্তোর পর্বে অংশ নেন, বিআরডিবি কর্মকর্তা ফারসিন সুলতানা,(ক্যাপো) এস আই লাইজু, গেন্ডারিয়া

আরও পড়ুন
language Change